1. admin@sonarbanglatv24news.com : admin :
October 18, 2026, 2:22 pm
সংবাদ শিরোনাম:
দিরাই সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সুনামগঞ্জে রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত শান্তিগঞ্জে হ্যান্ডকাফ পরা আসামিকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ জার্মানিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা সফল দিরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত দিরাইয়ে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভা অনুষ্ঠিত সাংবাদিকদের ছবি ব্যবহার করে অপপ্রচার ও হয়রানির অভিযোগ, ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ আশুলিয়ায় সাংবাদিক সৌরভকে আবারও হুমকি, মামলা প্রত্যাহারে চাপ দেওয়ার অভিযোগ বিজ্ঞান লেখক ও ব্লগার প্রয়াত অনন্ত বিজয় দাশের মমতাময়ী মা পীযূষ রানী দাশ আর নেই সাংবাদিকদের ছবি ব্যবহার করে অপপ্রচার ও হয়রানির অভিযোগ, ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ সাংবাদিকদের ছবি ব্যবহার করে অপপ্রচার ও হয়রানির অভিযোগ, ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ বাঁচতে চায় ১০ বছরের রবিউল, পাঁচ লাখ টাকার অভাবে অনিশ্চিত চিকিৎসা আশুলিয়ায় সাংবাদিককে মারধরের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ কটিয়াদীতে জামায়াতের দেওয়া সেলাই মেশিন ফেরত দিলেন বিএনপি নেতার বিধবা স্ত্রী ঈশ্বরদীতে আমির হামজার মাহফিলকে কেন্দ্র করে থানায় স্মারকলিপি দিয়েছে ছাত্রদল জগন্নাথপুরে দৈনিক কালবেলা পত্রিকার গৌরবের ৪ বছরপূর্তি ও ৫ম বর্ষে পদার্পণ উদযাপন
বিজ্ঞাপন:
Sonarbanglatv24news.com-এর পক্ষ থেকে আপনাকে স্বাগতম। ‍আপনার চারপাশের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা আমাদেরকে পাঠিয়ে দিন  sonarbanglanews7@gmail.com এই ঠিকানায়। আমরা যথারীতি যাচাই বাছাই করে প্রকাশ করবো।

লিংকডইনে গড়ুন আগামীর ক্যারিয়ার

  • প্রকাশের সময় : Saturday, August 29, 2026
  • 81 বার পড়া হয়েছে

পেশাজীবীদের যোগাযোগের জনপ্রিয় মাধ্যম লিংকডইন। তবে এখন আর এটি শুধু চাকরিজীবীদের প্ল্যাটফর্ম নয়। শিক্ষার্থীরাও ক্যারিয়ারের শুরুতে লিংকডইনে নিজেদের পরিচিতি গড়ে তুলছেন। কারণ, ভালো একটি প্রোফাইল হতে পারে ভবিষ্যৎ ক্যারিয়ারের দরজা। বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠানে এখন ভার্চুয়াল ইন্টার্নশিপের সুযোগ রয়েছে। ফলে দেশে বসেই বিদেশি প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতা নেওয়া সম্ভব। চাকরি বা ইন্টার্নশিপের আবেদনে তাই পরিপাটি লিংকডইন প্রোফাইল বাড়তি সুবিধা দেয়। অনেক নিয়োগকর্তাই প্রার্থীর লিংকডইন প্রোফাইল দেখে তাঁর দক্ষতা ও অভিজ্ঞতা সম্পর্কে ধারণা নেন।

হেডলাইনেই প্রথম পরিচয়

প্রোফাইলে ঢুকে নিয়োগকর্তার চোখে প্রথম পড়বে হেডলাইন। মাত্র ১২০ অক্ষরের মধ্যে এখানে নিজের পরিচয় তুলে ধরুন। আপনি কোন বিষয়ে পড়ছেন, কোথায় ইন্টার্ন করছেন, কী ধরনের কাজ করেন কিংবা ভবিষ্যতে কোন ক্ষেত্রে যেতে চান—এসব সংক্ষেপে লেখা যায়। লিংকডইন অনেক সময় আপনার দেওয়া তথ্যের ভিত্তিতে হেডলাইন তৈরি করে। তবে চাইলে সেটি নিজের মতো করে সম্পাদনা করা যায়।

সারসংক্ষেপে বলুন নিজের গল্প

প্রোফাইলের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ সারসংক্ষেপ বা ‘অ্যাবাউট’ সেকশন। এটি অনেকটা সিভির কভার লেটারের মতো। তবে এখানে শুধু তথ্য নয়, নিজের গল্পটিও বলা যায়। আপনি কী নিয়ে পড়ছেন, কোন কাজে দক্ষ, কী অভিজ্ঞতা রয়েছে, ভবিষ্যতে কী করতে চান—সংক্ষেপে তুলে ধরুন। সহশিক্ষা কার্যক্রম, স্বেচ্ছাসেবা কিংবা কোনো উল্লেখযোগ্য কাজের অভিজ্ঞতাও এখানে যুক্ত করা যায়।

অভিজ্ঞতার গল্পও থাকুক

চাকরি, ইন্টার্নশিপ কিংবা স্বেচ্ছাসেবামূলক কাজের অভিজ্ঞতা থাকলে তা ‘এক্সপেরিয়েন্স’ সেকশনে যুক্ত করুন। শুধু প্রতিষ্ঠানের নাম লিখলেই হবে না, সেখানে কী দায়িত্ব পালন করেছেন, কী শিখেছেন এবং কী ধরনের কাজ করেছেন; সেটিও সংক্ষেপে লিখুন। কাজের জায়গার সহকর্মী বা সুপারভাইজারের কাছ থেকে রিকমেন্ডেশন নেওয়া যেতে পারে। পাশাপাশি নিজের দক্ষতাগুলোও প্রোফাইলে যুক্ত করুন। যেমন আপনি কপিরাইটিংয়ে দক্ষ হলে সেই স্কিল যুক্ত করতে পারেন।

ছোট তথ্য, বড় পরিচয়

প্রোফাইলের অন্য অংশগুলোও যত্ন নিয়ে পূরণ করুন। এখনো স্নাতক শেষ না হলে সম্ভাব্য স্নাতক-সন উল্লেখ করুন। বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি স্কুল-কলেজের তথ্যও যুক্ত করতে পারেন। প্রোফাইলে একটি পরিপাটি ও ফরমাল ছবি ব্যবহার করুন। ছবিটি যেন পরিষ্কার হয় এবং আপনার পেশাগত পরিচয়ের সঙ্গে মানানসই হয়।

নেটওয়ার্ক বাড়ান, দিগন্ত বাড়বে

লিংকডইনে শুধু বন্ধু বা সহপাঠীদের সঙ্গে যুক্ত থাকলেই হবে না; শিক্ষক, অ্যাকাডেমিক অ্যাডভাইজার, গবেষক ও সংশ্লিষ্ট খাতের পেশাজীবীদের সঙ্গেও নেটওয়ার্ক তৈরি করুন। আপনি যে ক্ষেত্রে ক্যারিয়ার গড়তে চান, সেই ক্ষেত্রের মানুষদের অনুসরণ করুন। তাঁদের পোস্ট পড়ুন, কাজ সম্পর্কে জানুন, প্রয়োজন হলে পেশাদারভাবে যোগাযোগ করুন। এতে পরিচিতির পরিধি বাড়বে। পাশাপাশি সংশ্লিষ্ট শিল্পে কী ঘটছে, কোন দক্ষতার চাহিদা বাড়ছে; সেসব সম্পর্কেও ধারণা পাওয়া যাবে।

ইন্টার্নশিপ ও চাকরির খোঁজ

প্রোফাইল তৈরি হয়ে গেলে এবার নজর দিন আপনার কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানগুলোর দিকে। যেসব প্রতিষ্ঠানে কাজ করতে চান, তাদের লিংকডইন পেজ ফলো করুন। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হলে অনেক সময় সরাসরি নোটিফিকেশন পাওয়া যায়। পাশাপাশি লিংকডইনের জবস সেকশনে গিয়ে নিজের পছন্দের পদ লিখে খুঁজতে পারেন। চাইলে নির্দিষ্ট দেশ, প্রতিষ্ঠান বা কাজের ধরন অনুযায়ীও খোঁজ করা যায়। অনেক ক্ষেত্রে রিমোট জবের সুযোগও পাওয়া যায়।

শুধু প্রোফাইল নয়, সক্রিয় থাকুন

লিংকডইন অ্যাকাউন্ট খুলে রেখে দিলেই কাজ শেষ নয়। নিয়মিত নিজের কাজ ও শেখার অভিজ্ঞতা তুলে ধরুন। তবে মনে রাখতে হবে, এটি ফেসবুক নয়। ব্যক্তিগত জীবনের সবকিছু এখানে তুলে ধরার প্রয়োজন নেই; বরং পেশা, পড়াশোনা ও দক্ষতার সঙ্গে সম্পর্কিত বিষয় শেয়ার করুন। কোনো কোর্সের অংশ হিসেবে ইন্ডাস্ট্রি ভিজিটে গেলে সেখানে কী শিখেছেন, তা লিখতে পারেন। বিশ্ববিদ্যালয়ের কোনো ক্লাবের হয়ে অনুষ্ঠান আয়োজন করলে সেই অভিজ্ঞতাও জানাতে পারেন। নতুন কোনো দক্ষতা শিখেছেন? লিখুন কীভাবে শিখেছেন। সেই দক্ষতা দিয়ে কী প্রকল্প করেছেন, সেটিও তুলে ধরুন। আপনার প্রতিটি পোস্ট যেন বলে—আপনি শিখছেন, কাজ করছেন এবং এগিয়ে যাচ্ছেন।

লিংকডইন শুধু চাকরি খোঁজার জায়গা নয়, এটি নিজের পরিচয় তৈরি, দক্ষতা তুলে ধরা এবং পেশাজগতের সঙ্গে পরিচিত হওয়ার একটি মাধ্যম। তাই শিক্ষার্থী থাকতেই নিজের প্রোফাইলটি গুছিয়ে নিন। আজকের একটি সুন্দর প্রোফাইল হয়তো আগামী দিনের একটি ভালো সুযোগের দরজা খুলে দিতে পারে।

শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews