1. admin@sonarbanglatv24news.com : admin :
October 18, 2026, 2:23 pm
সংবাদ শিরোনাম:
দিরাই সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সুনামগঞ্জে রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত শান্তিগঞ্জে হ্যান্ডকাফ পরা আসামিকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ জার্মানিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা সফল দিরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত দিরাইয়ে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভা অনুষ্ঠিত সাংবাদিকদের ছবি ব্যবহার করে অপপ্রচার ও হয়রানির অভিযোগ, ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ আশুলিয়ায় সাংবাদিক সৌরভকে আবারও হুমকি, মামলা প্রত্যাহারে চাপ দেওয়ার অভিযোগ বিজ্ঞান লেখক ও ব্লগার প্রয়াত অনন্ত বিজয় দাশের মমতাময়ী মা পীযূষ রানী দাশ আর নেই সাংবাদিকদের ছবি ব্যবহার করে অপপ্রচার ও হয়রানির অভিযোগ, ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ সাংবাদিকদের ছবি ব্যবহার করে অপপ্রচার ও হয়রানির অভিযোগ, ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ বাঁচতে চায় ১০ বছরের রবিউল, পাঁচ লাখ টাকার অভাবে অনিশ্চিত চিকিৎসা আশুলিয়ায় সাংবাদিককে মারধরের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ কটিয়াদীতে জামায়াতের দেওয়া সেলাই মেশিন ফেরত দিলেন বিএনপি নেতার বিধবা স্ত্রী ঈশ্বরদীতে আমির হামজার মাহফিলকে কেন্দ্র করে থানায় স্মারকলিপি দিয়েছে ছাত্রদল জগন্নাথপুরে দৈনিক কালবেলা পত্রিকার গৌরবের ৪ বছরপূর্তি ও ৫ম বর্ষে পদার্পণ উদযাপন
বিজ্ঞাপন:
Sonarbanglatv24news.com-এর পক্ষ থেকে আপনাকে স্বাগতম। ‍আপনার চারপাশের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা আমাদেরকে পাঠিয়ে দিন  sonarbanglanews7@gmail.com এই ঠিকানায়। আমরা যথারীতি যাচাই বাছাই করে প্রকাশ করবো।

জগন্নাথপুরে জহির’স ইন্সটিটিউটে কিডস ইংলিশ প্রোগ্রামের সনদ ও ক্রেস্ট বিতরণ

  • প্রকাশের সময় : Wednesday, September 9, 2026
  • 50 বার পড়া হয়েছে

রাসেল আহমদ স্টাফ রিপোর্টার, জগন্নাথপুর

মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে সুনামগঞ্জের জগন্নাথপুরে জহির’স ইন্সটিটিউটের আয়োজনে ‘কিডস ইংলিশ ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের হাতে সনদপত্র ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।

বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় জগন্নাথপুর পৌরশহরের মাদিহা প্লাজার দ্বিতীয় তলায় অবস্থিত জহির’স ইন্সটিটিউটের শ্রেণিকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জহির’স ইন্সটিটিউটের প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল মাওলানা জহিরুল ইসলাম জহিরের সভাপতিত্বে এবং কবি, সমাজসেবক, মানবাধিকারকর্মী ও শিক্ষানুরাগী সাংবাদিক শাহ্ ফুজায়েল আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হুরায়রা সাদ মাস্টার।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ জগন্নাথপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা নিজাম উদ্দিন জালী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পেশাজীবী শাখা, বাংলাদেশ জামায়াতে ইসলামী জগন্নাথপুরের সভাপতি মো. কবির উদ্দিন, উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মো. আকমল হোসেন ভূঁইয়া, বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন জগন্নাথপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক এখলাছুর রহমান লিকছন, মো. আনিসুর রহমান, উপজেলা যুব ফোরামের সভাপতি মো. জামাল উদ্দিন বেলাল, বিশিষ্ট ব্যবসায়ী দুদু মিয়া ও মো. রিপন মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক, শিক্ষার্থী ও অভিভাবকরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে ইংরেজি ভাষায় দক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিশুদের ইংরেজি শিক্ষায় দক্ষ করে গড়ে তুলতে জহির’স ইন্সটিটিউটের মতো শিক্ষা প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আজকের কৃতী শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ গড়ার কারিগর।

অনুষ্ঠানে কিডস A-1, A-2 ও B-1গ্রুপের মোট ২৭ জন শিক্ষার্থীর হাতে সনদপত্র ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।

কিডস A-1 গ্রুপে ১০ জন শিক্ষার্থীর মধ্যে গোল্ডেন A+ পেয়েছে তাজোয়ার রহমান রাহিব, আলিফা আক্তার ও মো. নাহিয়ান রহমান তালুকদার। A+ পেয়েছে সুহানা আক্তার, মোছাঃ সাবিয়া আক্তার মাহি, মোঃ শাহ আলী, আমির হামজা ও আরিয়ান আহমেদ। A- পেয়েছে আয়শা রহমান।

কিডস A-2 গ্রুপে ৭ জনের মধ্যে গোল্ডেন A+ পেয়েছে ফাতেমা হুমাইরা চৌধুরী, তালুকদার মাহবুবুর রহমান সাহিদ, মোঃ রুহান মিয়া, মোহাম্মদ আরিয়ান আহমেদ ও নুবেল আহমেদ। A+ পেয়েছে আদনান আমিন।

কিডস B-1 গ্রুপে ১০ জনের মধ্যে গোল্ডেন A+ পেয়েছে মোছা. সুমাইয়া আক্তার, শাহ তাহসিন আহমেদ, উদয়ুর রহমান উদয়, ফাতেহা চৌধুরী, মোছা. রারিহা চৌধুরী ইকরা ও ফাইজা আনজুম নাদিরা। A+ পেয়েছে ওমি রহমান মরিয়ম, খাদিজা আনজুম মাইশা ও মোঃ সাকিবুল হাসান সৌরভ। B পেয়েছে তাহিয়া চৌধুরী জিকরা।

অনুষ্ঠানের শেষে জহির’স ইন্সটিটিউটের সকল শিক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যৎ ও সাফল্য কামনা করে মোনাজাত করা হয়। পরে মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews