1. admin@sonarbanglatv24news.com : admin :
October 18, 2026, 2:22 pm
সংবাদ শিরোনাম:
দিরাই সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সুনামগঞ্জে রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত শান্তিগঞ্জে হ্যান্ডকাফ পরা আসামিকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ জার্মানিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা সফল দিরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত দিরাইয়ে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভা অনুষ্ঠিত সাংবাদিকদের ছবি ব্যবহার করে অপপ্রচার ও হয়রানির অভিযোগ, ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ আশুলিয়ায় সাংবাদিক সৌরভকে আবারও হুমকি, মামলা প্রত্যাহারে চাপ দেওয়ার অভিযোগ বিজ্ঞান লেখক ও ব্লগার প্রয়াত অনন্ত বিজয় দাশের মমতাময়ী মা পীযূষ রানী দাশ আর নেই সাংবাদিকদের ছবি ব্যবহার করে অপপ্রচার ও হয়রানির অভিযোগ, ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ সাংবাদিকদের ছবি ব্যবহার করে অপপ্রচার ও হয়রানির অভিযোগ, ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ বাঁচতে চায় ১০ বছরের রবিউল, পাঁচ লাখ টাকার অভাবে অনিশ্চিত চিকিৎসা আশুলিয়ায় সাংবাদিককে মারধরের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ কটিয়াদীতে জামায়াতের দেওয়া সেলাই মেশিন ফেরত দিলেন বিএনপি নেতার বিধবা স্ত্রী ঈশ্বরদীতে আমির হামজার মাহফিলকে কেন্দ্র করে থানায় স্মারকলিপি দিয়েছে ছাত্রদল জগন্নাথপুরে দৈনিক কালবেলা পত্রিকার গৌরবের ৪ বছরপূর্তি ও ৫ম বর্ষে পদার্পণ উদযাপন
বিজ্ঞাপন:
Sonarbanglatv24news.com-এর পক্ষ থেকে আপনাকে স্বাগতম। ‍আপনার চারপাশের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা আমাদেরকে পাঠিয়ে দিন  sonarbanglanews7@gmail.com এই ঠিকানায়। আমরা যথারীতি যাচাই বাছাই করে প্রকাশ করবো।

দিরাই সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : Thursday, September 3, 2026
  • 127 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক
সুনামগঞ্জের দিরাইয়ে ঐতিহ্যবাহী দিরাই সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুর ১২টায় বিদ্যালয়ের হলরুমে এ মাহফিলের আয়োজন করা হয়।

বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক আবদুল কাদির, মোঃ জিতু মিয়া, গোলাম মোস্তফা সরদার রুমি, আবু হেনা এবং দিরাই প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সৈদুর রহমান তালুকদার।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক রুহেল মিয়া সরদার, তানভীর আল জামান, জেসমিন বেগম, হাদিয়া বেগম সহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ছাত্রী মাহফুজা তালুকদার শিমু,মাহিয়া চৌধুরী,। কোরআন তেলায়ত করেন আবিদা বেগম।

মিলাদ মাহফিলে বক্তারা বলেন, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সা. পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব ও আল্লাহর প্রিয় বন্ধু। তাঁর জীবনই আমাদের জন্য সর্বোত্তম আদর্শ। সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা, বিনয়, নারীর মর্যাদা ও মানবতার শিক্ষা আমরা তাঁর জীবন থেকে পাই।

বক্তারা ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, তোমরা জাতির ভবিষ্যৎ কর্ণধার। নবীজির সুন্নত ও ইসলামের আদর্শ অনুসরণ করে নিজেদের চরিত্র গঠন করতে হবে। লেখাপড়ার পাশাপাশি নৈতিকতা, শালীনতা ও দেশপ্রেমের গুণাবলী অর্জন করলেই তোমরা দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখতে পারবে।

তারা আরও বলেন, আল্লাহর রহমত ও নবীজির শাফায়াত পেতে হলে আমাদেরকে তাঁর দেখানো পথে চলতে হবে এবং ইসলামের বিধান মেনে জীবন গড়তে হবে।

মাহফিল শেষে দেশ ও জাতির কল্যাণ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।মোনাজাত পরিচালনা করেন সিনিয়র শিক্ষক আবদুল কাদির।মিলাদ ও দোয়া মাহফিল শেষে তাবারুক বিতরণ করা হয়।

শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews