1. admin@sonarbanglatv24news.com : admin :
October 18, 2026, 3:00 pm
সংবাদ শিরোনাম:
দিরাই সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সুনামগঞ্জে রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত শান্তিগঞ্জে হ্যান্ডকাফ পরা আসামিকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ জার্মানিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা সফল দিরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত দিরাইয়ে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভা অনুষ্ঠিত সাংবাদিকদের ছবি ব্যবহার করে অপপ্রচার ও হয়রানির অভিযোগ, ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ আশুলিয়ায় সাংবাদিক সৌরভকে আবারও হুমকি, মামলা প্রত্যাহারে চাপ দেওয়ার অভিযোগ বিজ্ঞান লেখক ও ব্লগার প্রয়াত অনন্ত বিজয় দাশের মমতাময়ী মা পীযূষ রানী দাশ আর নেই সাংবাদিকদের ছবি ব্যবহার করে অপপ্রচার ও হয়রানির অভিযোগ, ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ সাংবাদিকদের ছবি ব্যবহার করে অপপ্রচার ও হয়রানির অভিযোগ, ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ বাঁচতে চায় ১০ বছরের রবিউল, পাঁচ লাখ টাকার অভাবে অনিশ্চিত চিকিৎসা আশুলিয়ায় সাংবাদিককে মারধরের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ কটিয়াদীতে জামায়াতের দেওয়া সেলাই মেশিন ফেরত দিলেন বিএনপি নেতার বিধবা স্ত্রী ঈশ্বরদীতে আমির হামজার মাহফিলকে কেন্দ্র করে থানায় স্মারকলিপি দিয়েছে ছাত্রদল জগন্নাথপুরে দৈনিক কালবেলা পত্রিকার গৌরবের ৪ বছরপূর্তি ও ৫ম বর্ষে পদার্পণ উদযাপন
বিজ্ঞাপন:
Sonarbanglatv24news.com-এর পক্ষ থেকে আপনাকে স্বাগতম। ‍আপনার চারপাশের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা আমাদেরকে পাঠিয়ে দিন  sonarbanglanews7@gmail.com এই ঠিকানায়। আমরা যথারীতি যাচাই বাছাই করে প্রকাশ করবো।

পাকিস্তানের ব্যাটিংকে ‘দ্বিতীয় বিভাগের কাউন্টি’র সঙ্গে তুলনা ভনের

  • প্রকাশের সময় : Saturday, August 29, 2026
  • 85 বার পড়া হয়েছে

পাকিস্তান ক্রিকেট দলের সময়টা ভালো যাচ্ছে না। সেটা মাঠ ও মাঠের বাইরে। লর্ডসে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে মাত্র ১১০ রানে অলআউট হওয়ার পর পাকিস্তানের ব্যাটিং লাইনআপকে দ্বিতীয় বিভাগের কাউন্টি দলের সঙ্গে তুলনা করেছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন।

সিরিজের প্রথম টেস্টে পাকিস্তান হেরেছে ইনিংস ও ৫৩ রানে। লর্ডসে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসেও ভালো করতে না পারায় ইংল্যান্ড সফরে তাদের ব্যাটিং নিয়ে হতাশা আরও বেড়েছে। বিবিসির ‘টেস্ট ম্যাচ স্পেশাল’-এ পাকিস্তানের ব্যাটিং নিয়ে ভন বলেন,‘এটা কি দ্বিতীয় বিভাগের কাউন্টি ক্রিকেট? তারা কোনোভাবেই এমন মানের ব্যাটিং করছে না, যেটাকে টেস্ট ম্যাচের ব্যাটিং লাইনআপ বলা যায়।’

ভন যোগ করেন, ‘সত্যি বলতে, ইংল্যান্ডের বোলারদের একেবারেই কোনো চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে না। আর বোলিং করার জন্য এই পাকিস্তানি ব্যাটিং লাইনআপ সম্ভবত সবচেয়ে সহজ ব্যাটিং লাইনআপ। শুধু তা-ই নয়, আমি মনে করি বোলার হিসেবে তারা (ইংল্যান্ড দল) সবাই বল করার জন্য যেন লাইনে দাঁড়িয়ে আছে। কারণ, তারা জানে, উইকেট পাবে।’

প্রথম টেস্টে পরাজয়ের পর অনেকেই দ্বিতীয় টেস্টে চোট কাটিয়ে দলে ফেরার বাবর আজমের দিকে তাকিয়ে ছিলেন। তবে তিনিও কাল আউট হয়েছেন ৮ রান করে। আবদুল্লাহ শফিক, শান মাসুদ ও মোহাম্মদ রিজওয়ানও কাল ফিরেছেন এক অঙ্কের ঘরে। পাকিস্তানের হয়ে একমাত্র বলার মতো প্রতিরোধ গড়েছেন আজান আওয়াইস। তাঁর ৪৬ রানই দলের সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ। তবে তাঁর লড়াইও পাকিস্তানকে সম্মানজনক সংগ্রহ এনে দিতে পারেনি।

ভনও তাই তুচ্ছতাচ্ছিল্য করার সুযোগ পেয়েছেন, ‘পাকিস্তানের ব্যাটসম্যানদের নিয়ে কোনো ভয় নেই। এমন কোনো ব্যাটসম্যান নেই, যে ইংল্যান্ডের বোলারদের চাপে ফেলতে পারে। কেউ তাদের বোলিংয়ের পরিসংখ্যানও নষ্ট করবে না। তাই ব্যাপারটা এখন এমন—“আসুন, আসুন, কে উইকেট নিতে চান?”’

লর্ডস টেস্টে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ৮১ রান নিয়ে আজ তৃতীয় দিনের ব্যাটিং শুরু করবে ইংল্যান্ড। এখন পর্যন্ত তাদের লিড ২৬১ রানের।

শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews