সুনামগঞ্জের দিরাই পৌরসভার বাজার এলাকায় অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবাসহ সোহানুর রহমান সনি (২৪) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলামের নির্দেশে এসআই শাহ আলম, এ এসআই বিবাসের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে দিরাই বাজারে অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহজনক গতিবিধির কারণে সোহানুর রহমান সনিকে আটক করে দেহ তল্লাশি করা হয়। পরে তার কাছ থেকে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটক সোহানুর রহমান সনি দিরাই পৌর এলাকার দাউদপুর গ্রামের আব্দুস শহীদের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে দিরাই বাজারসহ উপজেলার বিভিন্ন এলাকায় পুলিশের নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আটক যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তিনি বলেন,পুলিশ সুপার স্যারের নির্দেশনায় মাদক, জুয়াসহ যেকোনো অপরাধ নিয়ন্ত্রণে আমরা জিরো টলারেন্স নীতিতে অটল রয়েছি। অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
এদিকে, দিরাই বাজারে ইয়াবাসহ যুবক আটকের ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মাদকের বিস্তার রোধে নিয়মিত অভিযান ও নজরদারি আরও জোরদারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
কুলেন্দু শেখর দাস সুনামগঞ্জ প্রতিনিধি