1. admin@sonarbanglatv24news.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
দিরাই সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সুনামগঞ্জে রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত শান্তিগঞ্জে হ্যান্ডকাফ পরা আসামিকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ জার্মানিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা সফল দিরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত দিরাইয়ে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভা অনুষ্ঠিত সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এড. নুরুল ইসলাম নুরুলের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ জেলা বিএনিপর সংবাদ সম্মেলন শ্রেষ্ঠ শিক্ষার্থী হিসেবে পুরস্কার গ্রহণ করছে দিরাই উচ্চ বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী শীকর হিমালয়। সে দিরাই সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক লালবাঁশি দাস ও ভাটিধল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শান্তনা দাসের ছেলে। তার এ অর্জনে পরিবার ও বিদ্যালয়ে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। অভিনন্দন ও শুভকামনা। 🌸 দিরাইয়ে উন্নয়ন প্রকল্পের কাজ তদারকিতে কঠোর নজরদারি, মান যাচাইয়ের পরই বিল- এমপি নাছির উদ্দীন চৌধুরী কটিয়াদি তে আচমিতা ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন শরিফউদ্দিন । আশুলিয়ায় মরহুম মীর আনাম আলী ও আনোয়ারা মোতালেব স্মৃতি সংসদের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন বর্ণাঢ্য আয়োজনে জাতীয় দৈনিক অভয়নগরের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দিরাইয়ে জাতীয় যুব দিবসে ১০ জন পেলেন প্রশিক্ষণ সনদ এবং উদ্যোক্তাকে ১ লাখ টাকা ঋণ প্রদান হাটিপাড়া ইউনিয়নের প্রতিটি মানুষ যেন ইউনিয়ন পরিষদে এসে ন্যায্য সেবা পান মহিদুর রহমান জাতীয় যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা
বিজ্ঞাপন:
Sonarbanglatv24news.com-এর পক্ষ থেকে আপনাকে আপনি। ‍আপনার চারপাশের বিভিন্ন সমস্যা ও প্রধানমন্ত্রীর কথা আমাদেরকে পরামর্শ দিন sonarbanglanews7@gmail.com এই ঠিকানায়। আমরাউপররীতি ফল বাছাই করে প্রকাশ।

দিরাইয়ে জাতীয় যুব দিবসে ১০ জন পেলেন প্রশিক্ষণ সনদ এবং উদ্যোক্তাকে ১ লাখ টাকা ঋণ প্রদান

  • প্রকাশের সময় : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

দক্ষ যুব গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ এ প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের দিরাইয়ে নানা আয়োজনে জাতীয় যুব দিবস-২০২৬ পালিত হয়েছে।

এ উপলক্ষে রোববার (১ নভেম্বর) উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, পুরস্কার ও প্রশিক্ষণ সনদ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সকালে দিরাই উপজেলা পরিষদের প্রধান ফটক থেকে র‍্যালিটি শুরু হয়ে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জীব সরকার। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মফিজুল ইসলাম খানের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।

উপজেলা যুব উন্নয়ন সহকারী জহির রায়হানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মিনহাজুর রহমান, দিরাই প্রেসক্লাবের সভাপতি সামছুল ইসলাম সরদার খেজুর ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী উজ্জ্বল খান।

এ সময় বিভিন্ন যুব সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য দেন। বক্তারা বলেন, দক্ষ ও প্রশিক্ষিত যুবসমাজ দেশের উন্নয়ন ও অগ্রগতির অন্যতম চালিকাশক্তি। যুবকদের কর্মমুখী প্রশিক্ষণ, আত্মকর্মসংস্থান এবং সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মফিজুল ইসলাম খান জানান, অনুষ্ঠানে ফয়েজুল ইসলামকে (কালনী এন্টারপ্রাইজ) যুব উন্নয়ন কার্যক্রমের আওতায় ১ লাখ টাকা ঋণ প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানের শেষপর্বে ১০ জন যুবক-যুবতীর হাতে প্রশিক্ষণ সনদপত্র তুলে দেন অতিথিরা।

শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০১৯ ব্রেকিং নিউজ
Theme Customized By BreakingNews