1. admin@sonarbanglatv24news.com : admin :
October 18, 2026, 4:31 pm
সংবাদ শিরোনাম:
দিরাই সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সুনামগঞ্জে রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত শান্তিগঞ্জে হ্যান্ডকাফ পরা আসামিকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ জার্মানিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা সফল দিরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত দিরাইয়ে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভা অনুষ্ঠিত সাংবাদিকদের ছবি ব্যবহার করে অপপ্রচার ও হয়রানির অভিযোগ, ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ আশুলিয়ায় সাংবাদিক সৌরভকে আবারও হুমকি, মামলা প্রত্যাহারে চাপ দেওয়ার অভিযোগ বিজ্ঞান লেখক ও ব্লগার প্রয়াত অনন্ত বিজয় দাশের মমতাময়ী মা পীযূষ রানী দাশ আর নেই সাংবাদিকদের ছবি ব্যবহার করে অপপ্রচার ও হয়রানির অভিযোগ, ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ সাংবাদিকদের ছবি ব্যবহার করে অপপ্রচার ও হয়রানির অভিযোগ, ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ বাঁচতে চায় ১০ বছরের রবিউল, পাঁচ লাখ টাকার অভাবে অনিশ্চিত চিকিৎসা আশুলিয়ায় সাংবাদিককে মারধরের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ কটিয়াদীতে জামায়াতের দেওয়া সেলাই মেশিন ফেরত দিলেন বিএনপি নেতার বিধবা স্ত্রী ঈশ্বরদীতে আমির হামজার মাহফিলকে কেন্দ্র করে থানায় স্মারকলিপি দিয়েছে ছাত্রদল জগন্নাথপুরে দৈনিক কালবেলা পত্রিকার গৌরবের ৪ বছরপূর্তি ও ৫ম বর্ষে পদার্পণ উদযাপন
বিজ্ঞাপন:
Sonarbanglatv24news.com-এর পক্ষ থেকে আপনাকে স্বাগতম। ‍আপনার চারপাশের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা আমাদেরকে পাঠিয়ে দিন  sonarbanglanews7@gmail.com এই ঠিকানায়। আমরা যথারীতি যাচাই বাছাই করে প্রকাশ করবো।

শেষ জিবনটা সঙ্গে থাকার আকুতি মায়ের,ছেলে দিলেন আত্বহত্যার হুমকি

  • প্রকাশের সময় : Saturday, October 10, 2026
  • 24 বার পড়া হয়েছে

জেলা স্টাফ রিপোর্টার পাবনা মাফরুদুর রহমান মুরাদ

পাবনার সাঁথিয়া উপজেলায় একমাত্র ছেলের কাছে আশ্রয় ও শেষ জীবন সাথে থাকার আকুতি জানিয়েছেন এক অসুস্থ ও বৃদ্ধ মা, যার বিপরীতে ছেলে মায়ের সাথে থাকতে অস্বীকৃতি জানিয়ে আত্মহত্যার হুমকি দিয়েছেন। মুন্নি খাতুন নামের ওই বৃদ্ধা মায়ের লিখিত অভিযোগের প্রেক্ষিতে উপজেলা প্রশাসন বিষয়টি সমাধানের চেষ্টা করছে।

মুন্নি খাতুনের স্বামী অনেক আগে মারা গেছেন এবং একমাত্র মেয়েটিরও বিয়ে হয়ে গেছে। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছেন। শেষ বয়সে কোনো টাকা-পয়সা না চেয়ে শুধু একমাত্র ছেলে সাগরের কাছে একটু আশ্রয় এবং নুন-পান্তা খেয়ে হলেও সাথে থাকার আকুতি জানান তিনি। স্থানীয়ভাবে ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুল ইসলামের মাধ্যমে বিষয়টি মীমাংসার চেষ্টা করেও ব্যর্থ হওয়ার পর তিনি সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দেন।

ইউএনও কার্যালয়ে উভয় পক্ষকে নিয়ে আয়োজিত শুনানিতে ছেলে সাগর মাকে নিজের কাছে রাখতে সম্পূর্ণ অস্বীকৃতি জানান। তিনি মায়ের ভরণপোষণ ও খরচের টাকা দিতে রাজি হলেও তাকে সাথে রাখতে রাজিনা। শুনানির একপর্যায়ে বলেন, মাকে আমার সঙ্গে দিলে আমি সুইসাইড করব।

সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেলিম আহমেদ জানান, বিষয়টি মানবিক, আইনি ও নৈতিকতার দিক বিবেচনা করে ছেলেকে বোঝানোর চেষ্টা করা হয়েছে এবং তাকে স্থায়ী সমাধানে আসার জন্য কিছুদিন সময় দেওয়া হয়েছে। বৃদ্ধা মায়ের নিরাপত্তা ও অধিকার রক্ষা করে দ্রুত কার্যকর আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি আশ্বস্ত করেন।

ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর পাবনা জেলা ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) নেতা আহমেদ মোস্তফা নোমান অসুস্থ মায়ের চিকিৎসার যাবতীয় খরচ ও ভরণপোষণের দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews