দিরাই প্রতিনিধি-
দিরাই প্রেসক্লাবের সভাপতি নির্বাচিত হয়েছেন নলেজ হোম প্রি-ক্যাডেট একাডেমির প্রতিষ্ঠাতাও প্রিন্সিপাল,দিরাই প্রেসক্লাবের চার বারের সাবেক সভাপতি, মাদ্রাসা ও কলেজ থেকে উচ্চতর ডিগ্রি অর্জনকারী, বাংলাদেশ ফিমেইল একাডেমি স্কুল এন্ড কলেজ পরিচালনা পরিষদের সম্মানিত সদস্য, শিক্ষাবিদ সামছুল ইসলাম সরদার খেজুর।
১৯৯০ সালের স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনের দিরাই উপজেলা সর্বদলীয় ছাত্রসংগ্রাম পরিষদের সদস্য সচিব, দিরাই সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক, দিরাই উপজেলা ছাত্র দলের সাবেক আহবায়ক, উপজেলা যুবদলের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক,উপজেলা সর্বদলীয় শান্তি সহায়ক দলের (পিএফজি) কো-অর্ডিনেটর, হাওর বাঁচাও আন্দোলন জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক, সামছুল সরদার উপজেলার করিমপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী সাকিতপুর গ্রামে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহন করেন।
তাঁর পিতা রজনীগঞ্জ স্কুল এন্ড কলেজের সাবেক শিক্ষক, তাড়ল ইউনিয়ন পরিষদের অবসর প্রাপ্ত সচিব,সুনামগঞ্জ জেলা ইউনিয়ন পরিষদ সচিব সমিতির সাবেক আহবায়ক জয়নাল আবেদীন সরদার। শিক্ষা জীবনে মেধার ও শিক্ষকতার জীবনে সুনামের অধিকারী সামছুল ১৯৯৯ সালে শিক্ষকতা ও ২০০১ সাল থেকে সাংবাদিকতা জীবনের সুচনা।
দিরাই প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক , দৈনিক কালবেলার সুনামগঞ্জ প্রতিনিধি একে কুদরত পাশা বলেন, প্রখর মেধার অধিকারী সামছুল ইসলাম, দীর্ঘ ছাত্রজীবন, শিক্ষকতা ও সাংবাদিকতার জীবনে সততা ও নিষ্টার স্বাক্ষর রেখে তিনি সবার কাছে স্বজ্জ্বন ব্যক্তি হিসেবে নিজেকে প্রতিষ্টিত করেছেন। এর আগে তিনি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও চার বার সভাপতির দায়িত্ব পালন করছেন।আমি দিরাই প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দীর্ঘদিন একসাথে কাজ করেছি, ছাত্রজীবনে ও তার সাথী ছিলাম, দিরাই কলেজ ও উপজেলা ছাত্রদল গঠনে তার অবদান ছিল প্রশংসনীয়।তার সততা ও নিষ্টা সর্বজন বিদিত।
ব্যক্তি জীবনে দুই পুত্রও দুই কন্যার জনক।সামছুল ২০০৮ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত টানা ৫ বার দিরাই প্রেসক্লাবের সভাপতি এবং এর আগে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন, ১৯৯৯ সাল থেকে আজ পর্যন্ত শিক্ষকতা পেশায় ও তিনি শিক্ষার্থী অভিভাবকদের ভালোবাসায় সিক্ত হয়েছেন।আগামীর পথ চলা সুগম হউক সে কামনা করি। সামছুল ইসলাম বলে, প্রিয় সহকর্মীরা আমাকে যে ভালোবাসা দেখিয়েছেন, তাদের এ নিঃস্বার্থ ভালোবাসার প্রতিদান দেওয়ার যোগ্যতা আমার নেই,আপনার দোয়া করবেন অতীতের ন্যায় দুর্নীতিমুক্ত থেকে নিজ অবস্থান থেকে মানুষের কল্যাণে কাজ করে যেতে পারি।তিনি আগামীর পথ চলায় সবার সহযোগিতা কামনা করেন।