1. admin@sonarbanglatv24news.com : admin :
October 18, 2026, 2:22 pm
সংবাদ শিরোনাম:
দিরাই সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সুনামগঞ্জে রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত শান্তিগঞ্জে হ্যান্ডকাফ পরা আসামিকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ জার্মানিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা সফল দিরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত দিরাইয়ে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভা অনুষ্ঠিত সাংবাদিকদের ছবি ব্যবহার করে অপপ্রচার ও হয়রানির অভিযোগ, ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ আশুলিয়ায় সাংবাদিক সৌরভকে আবারও হুমকি, মামলা প্রত্যাহারে চাপ দেওয়ার অভিযোগ বিজ্ঞান লেখক ও ব্লগার প্রয়াত অনন্ত বিজয় দাশের মমতাময়ী মা পীযূষ রানী দাশ আর নেই সাংবাদিকদের ছবি ব্যবহার করে অপপ্রচার ও হয়রানির অভিযোগ, ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ সাংবাদিকদের ছবি ব্যবহার করে অপপ্রচার ও হয়রানির অভিযোগ, ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ বাঁচতে চায় ১০ বছরের রবিউল, পাঁচ লাখ টাকার অভাবে অনিশ্চিত চিকিৎসা আশুলিয়ায় সাংবাদিককে মারধরের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ কটিয়াদীতে জামায়াতের দেওয়া সেলাই মেশিন ফেরত দিলেন বিএনপি নেতার বিধবা স্ত্রী ঈশ্বরদীতে আমির হামজার মাহফিলকে কেন্দ্র করে থানায় স্মারকলিপি দিয়েছে ছাত্রদল জগন্নাথপুরে দৈনিক কালবেলা পত্রিকার গৌরবের ৪ বছরপূর্তি ও ৫ম বর্ষে পদার্পণ উদযাপন
বিজ্ঞাপন:
Sonarbanglatv24news.com-এর পক্ষ থেকে আপনাকে স্বাগতম। ‍আপনার চারপাশের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা আমাদেরকে পাঠিয়ে দিন  sonarbanglanews7@gmail.com এই ঠিকানায়। আমরা যথারীতি যাচাই বাছাই করে প্রকাশ করবো।

জগন্নাথপুরে সানলাইট বোর্ডিংকে বিদ্যুৎ বিভাগের নোটিশ, ৭ দিনের মধ্যে স্থাপনা অপসারণের নির্দেশ

  • প্রকাশের সময় : Thursday, October 8, 2026
  • 59 বার পড়া হয়েছে

জামাল হোসেন জগন্নাথপুর প্রতিনিধি:

সুনামগঞ্জের জগন্নাথপুরে সানলাইট বোর্ডিংয়ের ভবনের বর্ধিত অংশ অপসারণ এবং বিদ্যুৎ লাইনের নিরাপত্তা নিশ্চিত করতে সাত দিনের সময়সীমা দিয়ে নোটিশ দিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ।
৭ অক্টোবর ২০২৬ তারিখে জগন্নাথপুর আবাসিক প্রকৌশলীর দপ্তর থেকে বোর্ডিংয়ের স্বত্বাধিকারী/দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধির কাছে পাঠানো নোটিশে এ নির্দেশ দেওয়া হয়।

নোটিশে বলা হয়, বিদ্যুৎ লাইনের রাইট অব ওয়ে বরাবর ভবনের তৃতীয় তলা পর্যন্ত সম্প্রসারিত অংশ এবং ভূগর্ভস্থ বিদ্যুৎ কেবলের ওপর নির্মিত স্থায়ী কাঠামোর কারণে বিদ্যুৎ লাইন পুনঃস্থাপন, পরিদর্শন ও জরুরি মেরামতকাজে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে।

এতে আরও উল্লেখ করা হয়, বিদ্যুৎ আইন, ২০১৮ এবং নির্মাণবিধি অনুসারে বিদ্যুৎ লাইনের নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণের জন্য নির্ধারিত জায়গা বাধামুক্ত রাখা প্রয়োজন।

নোটিশে সাত দিনের মধ্যে সংশ্লিষ্ট ভবনের বর্ধিত অংশ ও প্রতিবন্ধকতা সৃষ্টিকারী স্থায়ী কাঠামো অপসারণ করে লিখিতভাবে বিদ্যুৎ বিভাগকে অবহিত করতে অনুরোধ জানানো হয়েছে।
নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা না হলে জননিরাপত্তা ও বিদ্যুৎ অবকাঠামো সুরক্ষার স্বার্থে বিধি মোতাবেক পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews