1. admin@sonarbanglatv24news.com : admin :
October 18, 2026, 4:31 pm
সংবাদ শিরোনাম:
দিরাই সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সুনামগঞ্জে রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত শান্তিগঞ্জে হ্যান্ডকাফ পরা আসামিকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ জার্মানিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা সফল দিরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত দিরাইয়ে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে মা/দ/কে/র বিরুদ্ধে যুবকদের আলোচনা সভা সাংবাদিকদের ছবি ব্যবহার করে অপপ্রচার ও হয়রানির অভিযোগ, ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ আশুলিয়ায় সাংবাদিক সৌরভকে আবারও হুমকি, মামলা প্রত্যাহারে চাপ দেওয়ার অভিযোগ বিজ্ঞান লেখক ও ব্লগার প্রয়াত অনন্ত বিজয় দাশের মমতাময়ী মা পীযূষ রানী দাশ আর নেই সাংবাদিকদের ছবি ব্যবহার করে অপপ্রচার ও হয়রানির অভিযোগ, ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ সাংবাদিকদের ছবি ব্যবহার করে অপপ্রচার ও হয়রানির অভিযোগ, ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ বাঁচতে চায় ১০ বছরের রবিউল, পাঁচ লাখ টাকার অভাবে অনিশ্চিত চিকিৎসা আশুলিয়ায় সাংবাদিককে মারধরের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ কটিয়াদীতে জামায়াতের দেওয়া সেলাই মেশিন ফেরত দিলেন বিএনপি নেতার বিধবা স্ত্রী ঈশ্বরদীতে আমির হামজার মাহফিলকে কেন্দ্র করে থানায় স্মারকলিপি দিয়েছে ছাত্রদল
বিজ্ঞাপন:
Sonarbanglatv24news.com-এর পক্ষ থেকে আপনাকে স্বাগতম। ‍আপনার চারপাশের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা আমাদেরকে পাঠিয়ে দিন  sonarbanglanews7@gmail.com এই ঠিকানায়। আমরা যথারীতি যাচাই বাছাই করে প্রকাশ করবো।

বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেল রূপপুর

  • প্রকাশের সময় : Thursday, October 8, 2026
  • 26 বার পড়া হয়েছে

মাফরুদুর রহমান মুরাদ জেলা স্টাফ রিপোর্টার পাবনা।



রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া বা বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। আজ ৮ অক্টোবর ২০২৬, বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে এই ‘বি-টু’ (Stage B2) লাইসেন্স বা অনুমোদন প্রদান করেছে।

এর মাধ্যমে কেন্দ্রটির চুল্লিতে প্রথমবারের মতো স্বয়ংসম্পূর্ণ চেইন রিঅ্যাকশন বা পরমাণুর বিভাজন প্রক্রিয়া শুরু করে স্থায়ী ও নিরাপদভাবে তাপ এবং বিদ্যুৎ উৎপাদন শুরুর সব প্রশাসনিক বাধা কেটে গেল।

প্রথম ইউনিটের স্বয়ংক্রিয় চাপ প্রশমন ব্যবস্থার সেফটি ভালভের যান্ত্রিক জটিলতার কারণে এতদিন এই লাইসেন্সটি আটকে ছিল। সম্প্রতি রাশিয়ান বিশেষজ্ঞদের সহায়তায় সফল নিরাপত্তা পরীক্ষা সম্পন্ন হওয়ার পর বায়েরা এই লাইসেন্স ইস্যু করে।

এখন রিয়্যাক্টরে ধাপে ধাপে নিয়ন্ত্রিত পারমাণবিক চেইন রিঅ্যাকশন শুরু হবে, যা সম্পন্ন হতে ৩০ থেকে ৪০ দিন সময় লাগতে পারে।

প্রাথমিক পরীক্ষা শেষ হওয়ার পর রিয়্যাক্টরের ক্ষমতা ধাপে ধাপে বাড়িয়ে যখন ৩০০ মেগাওয়াটে পৌঁছাবে, তখন পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত করা হবে। প্রকল্প সংশ্লিষ্টদের আশা, সব ঠিক থাকলে আগামী ডিসেম্বর ২০২৬ নাগাদ এই বিদ্যুৎ গ্রিডে যুক্ত হতে পারে।

পরীক্ষামূলক উৎপাদন সফল হলে প্রথম ইউনিট থেকে পর্যায়ক্রমে পূর্ণ সক্ষমতার ১,২০০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাবে।

পরীক্ষামূলক উৎপাদন সফল হলে প্রথম ইউনিট থেকে পর্যায়ক্রমে পূর্ণ সক্ষমতার ১,২০০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাবে।
রূপপুর থেকে জাতীয় গ্রিডে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু হলে বিশ্বের ৩৩তম পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে বাংলাদেশ।

শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews