1. admin@sonarbanglatv24news.com : admin :
October 18, 2026, 4:31 pm
সংবাদ শিরোনাম:
দিরাই সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সুনামগঞ্জে রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত শান্তিগঞ্জে হ্যান্ডকাফ পরা আসামিকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ জার্মানিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা সফল দিরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত দিরাইয়ে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে মা/দ/কে/র বিরুদ্ধে যুবকদের আলোচনা সভা সাংবাদিকদের ছবি ব্যবহার করে অপপ্রচার ও হয়রানির অভিযোগ, ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ আশুলিয়ায় সাংবাদিক সৌরভকে আবারও হুমকি, মামলা প্রত্যাহারে চাপ দেওয়ার অভিযোগ বিজ্ঞান লেখক ও ব্লগার প্রয়াত অনন্ত বিজয় দাশের মমতাময়ী মা পীযূষ রানী দাশ আর নেই সাংবাদিকদের ছবি ব্যবহার করে অপপ্রচার ও হয়রানির অভিযোগ, ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ সাংবাদিকদের ছবি ব্যবহার করে অপপ্রচার ও হয়রানির অভিযোগ, ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ বাঁচতে চায় ১০ বছরের রবিউল, পাঁচ লাখ টাকার অভাবে অনিশ্চিত চিকিৎসা আশুলিয়ায় সাংবাদিককে মারধরের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ কটিয়াদীতে জামায়াতের দেওয়া সেলাই মেশিন ফেরত দিলেন বিএনপি নেতার বিধবা স্ত্রী ঈশ্বরদীতে আমির হামজার মাহফিলকে কেন্দ্র করে থানায় স্মারকলিপি দিয়েছে ছাত্রদল
বিজ্ঞাপন:
Sonarbanglatv24news.com-এর পক্ষ থেকে আপনাকে স্বাগতম। ‍আপনার চারপাশের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা আমাদেরকে পাঠিয়ে দিন  sonarbanglanews7@gmail.com এই ঠিকানায়। আমরা যথারীতি যাচাই বাছাই করে প্রকাশ করবো।

স্থানীয় নির্বাচনে প্রার্থী দেবে দিরাই উপজেলা জমিয়ত

  • প্রকাশের সময় : Thursday, October 8, 2026
  • 35 বার পড়া হয়েছে

দিরাই প্রতিনিধি:

আসন্ন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জের দিরাই উপজেলা জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের উদ্যোগে ইউনিয়ন পর্যায়ের দায়িত্বশীল ও সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বাদ জোহর দিরাই উপজেলা জমিয়তের দলীয় কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে জমিয়ত সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে বলে ঐকমত্যে সিদ্ধান্ত নেওয়া হয়।

দিরাই উপজেলা জমিয়তের শাখা সভাপতি মাওলানা মহিউদ্দিন কাসেমীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুখতার হোসেন চৌধুরীর পরিচালনায় সভায় বক্তব্য দেন জমিয়ত, যুব জমিয়ত, শ্রমিক জমিয়ত ও ছাত্র জমিয়তের উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ।

সভায় স্থানীয় নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক কার্যক্রম জোরদার, সম্ভাব্য প্রার্থী বাছাই এবং ইউনিয়ন পর্যায়ে দলীয় প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়।
নেতৃবৃন্দ জানান, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দিরাই উপজেলার বিভিন্ন ইউনিয়নে দলীয়ভাবে প্রার্থী দেওয়ার বিষয়ে সাংগঠনিক কার্যক্রম অব্যাহত থাকবে

শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews