মোঃ রাব্বি ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি
শেরপুরের শ্রীবদী উপজেলা সীমান্তে চোরাচালান বিরোধী এক বিশেষ ঝটিকা অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বৃহস্পতিবার (০৮ অক্টোবর ২০২৬) শ্রীবদী উপজেলার সীমান্ত সংলগ্ন বৈষ্ণমপাড়া নামক স্থান থেকে মালিকবিহীন পরিত্যক্ত অবস্থায় এই মাদকের চালানটি উদ্ধার করা হয়। জব্দকৃত এই মাদকের আনুমানিক সিজার মূল্য ২ লাখ ৩১ হাজার টাকা বলে বিজিবি সূত্রে নিশ্চিত করা হয়েছে।
বিজিবি ও সীমান্ত সূত্র জানায়, ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) একটি চৌকস বিশেষ টহল দল নিয়মিত চোরাচালান বিরোধী অভিযানের অংশ হিসেবে আজ শ্রীবরদী উপজেলার বৈষ্ণমপাড়া সীমান্ত এলাকায় অবস্থান নেয়। এ সময় ভারত সীমান্ত পার হয়ে আসা চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে সাথে থাকা মালামাল ফেলে গহীন জঙ্গলের দিকে পালিয়ে যায়। পরবর্তীতে টহল দল ওই স্থানে তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১৫৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করতে সক্ষম হয়।
এই অভিযানের বিষয়ে ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ সংবাদমাধ্যমকে জানান, “ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমানা রক্ষা এবং যেকোনো ধরণের অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি দিনরাত ২৪ ঘণ্টা সর্বদা জাগ্রত থেকে দায়িত্ব পালন করে যাচ্ছে। সীমান্তে মাদক, চোরাচালানি মালামাল এবং অবৈধ অনুপ্রবেশ রোধকল্পে বিজিবি কঠোরতা ও ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় এই ধারা ভবিষ্যতেও অব্যাহ থাকবে।