1. admin@sonarbanglatv24news.com : admin :
October 18, 2026, 3:00 pm
সংবাদ শিরোনাম:
দিরাই সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সুনামগঞ্জে রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত শান্তিগঞ্জে হ্যান্ডকাফ পরা আসামিকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ জার্মানিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা সফল দিরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত দিরাইয়ে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভা অনুষ্ঠিত সাংবাদিকদের ছবি ব্যবহার করে অপপ্রচার ও হয়রানির অভিযোগ, ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ আশুলিয়ায় সাংবাদিক সৌরভকে আবারও হুমকি, মামলা প্রত্যাহারে চাপ দেওয়ার অভিযোগ বিজ্ঞান লেখক ও ব্লগার প্রয়াত অনন্ত বিজয় দাশের মমতাময়ী মা পীযূষ রানী দাশ আর নেই সাংবাদিকদের ছবি ব্যবহার করে অপপ্রচার ও হয়রানির অভিযোগ, ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ সাংবাদিকদের ছবি ব্যবহার করে অপপ্রচার ও হয়রানির অভিযোগ, ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ বাঁচতে চায় ১০ বছরের রবিউল, পাঁচ লাখ টাকার অভাবে অনিশ্চিত চিকিৎসা আশুলিয়ায় সাংবাদিককে মারধরের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ কটিয়াদীতে জামায়াতের দেওয়া সেলাই মেশিন ফেরত দিলেন বিএনপি নেতার বিধবা স্ত্রী ঈশ্বরদীতে আমির হামজার মাহফিলকে কেন্দ্র করে থানায় স্মারকলিপি দিয়েছে ছাত্রদল জগন্নাথপুরে দৈনিক কালবেলা পত্রিকার গৌরবের ৪ বছরপূর্তি ও ৫ম বর্ষে পদার্পণ উদযাপন
বিজ্ঞাপন:
Sonarbanglatv24news.com-এর পক্ষ থেকে আপনাকে স্বাগতম। ‍আপনার চারপাশের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা আমাদেরকে পাঠিয়ে দিন  sonarbanglanews7@gmail.com এই ঠিকানায়। আমরা যথারীতি যাচাই বাছাই করে প্রকাশ করবো।

বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে শান্তিগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা

  • প্রকাশের সময় : Thursday, October 8, 2026
  • 34 বার পড়া হয়েছে


দিলীপ কুমার দাশ, স্টাফ রিপোর্টার, সুনামগঞ্জ



বিশ্ব দৃষ্টি দিবস ২০২৬ উপলক্ষে সুনামগঞ্জের শান্তিগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১১টায় শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে ভার্ড চক্ষু হাসপাতালের আয়োজনে এবং কম্প্রেহেনসিভ ক্যাটারেক্ট সার্ভিসেস প্রজেক্ট, অরবিস ইন্টারন্যাশনালের সহযোগিতায় এ র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল হাসানের সভাপতিত্বে স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে একটি র‍্যালি বের করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিল্লোল চাকমা।

র‍্যালি শেষে স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল হাসান, আবাসিক মেডিকেল অফিসার ডা. হাসিবুল নাসিম সোহান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা কামাল উদ্দিন, সুনামগঞ্জ ভার্ড হাসপাতালের ব্যবস্থাপক মো. নুর হোসেন, অরবিস প্রজেক্টের প্রজেক্ট অফিসার গোলাম রায়হান এবং শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নুরুল হক।

এ সময় উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সামিউল কবির, উপজেলা স্বাস্থ্য পরিদর্শিকা মল্লিকা দাশ, নার্সিং সুপারভাইজার সুজন দেবনাথ, সিনিয়র স্টাফ নার্স আকলিমা খাতুন, নার্স সাহারা খাতুন, সুরভী আহমদ ও মিডওয়াইফ রনি আক্তারসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী।

আয়োজকরা জানান, বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে বিনামূল্যে গণচক্ষু পরীক্ষা সেবা প্রদান করা হবে। চোখে ছানি রয়েছে এমন রোগীদের সব ধরনের অপারেশন বিনামূল্যে করা হবে। পাশাপাশি বিনামূল্যে চশমা দেওয়া হবে এবং অপারেশন ও চিকিৎসাসেবা গ্রহণকারীদের ৩০ দিন পর্যন্ত ফলোআপে রাখা হবে।

আয়োজকদের নির্ধারিত টার্গেট পুরো উপজেলার ছানিযুক্ত রোগীদের এ সেবার আওতায় আনা। তাদের ধারণা, শান্তিগঞ্জ উপজেলায় ছানিযুক্ত রোগীর সংখ্যা আনুমানিক ১ হাজার থেকে দেড় হাজার জন। এ লক্ষ্যে উপজেলার ৮টি ইউনিয়নে নির্ধারিত চক্ষুসেবা ক্যাম্প অনুষ্ঠিত হবে। ক্যাম্প শুরুর আগে মাইকিং ও পোস্টারিংয়ের মাধ্যমে ব্যাপক প্রচারণা চালানো হবে। এর মাধ্যমে ইউনিয়ন ও গ্রামের অসহায়-গরিব ছানিযুক্ত কোনো রোগী যাতে এ সেবা থেকে বঞ্চিত না হন, তা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews