মান্নার মিয়া শান্তিগঞ্জ প্রতিনিধি:
‘
চলব মোরা একসাথে, জয় করব মানবতাকে’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নের ৯টি ওয়ার্ডের সদস্যদের নিয়ে মতবিনিময় সভা করেছে সামাজিক সংগঠন ‘সবার জন্য প্রত্যাশা’।
বুধবার (৭ অক্টোবর) বিকেল ৪টায় পাথারিয়া বাজারের মেইন রোডসংলগ্ন ইস্কন নিউ মার্কেটের সামনে এ সভা অনুষ্ঠিত হয়।
সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের পাথারিয়া ইউনিয়ন সভাপতি মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে এবং ৩ নম্বর ওয়ার্ড সভাপতি জাকির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন আজিজুর রহমান।
সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ছাদিকুর রহমান ছাদিক। এ সময় উপজেলা সহসাধারণ সম্পাদক মুজিবুর রহমান, কোষাধ্যক্ষ হরগোপাল পাল, প্রচার সম্পাদক সাহাব উদ্দিন, পাথারিয়া ইউনিয়ন সেক্রেটারি আজির উদ্দিন, ২ নম্বর ওয়ার্ড সভাপতি সচিন্ড পাল, জয়কলস ইউনিয়ন পরিষদের সিনিয়র সদস্য সেলিম উদ্দিন, ৪ নম্বর ওয়ার্ড সভাপতি ডা. ইউসুফ আলী, ৭ নম্বর ওয়ার্ড সভাপতি মুস্তাক আহমদ এবং ২ নম্বর ওয়ার্ডের সম্ভাব্য সদস্য প্রার্থী সাকিনুর রহমান বক্তব্য দেন।
সভায় পাথারিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সভাপতি জিলা মিয়া, ৫ নম্বর ওয়ার্ডের রহমত আলী,৬ নম্বর ওয়ার্ডের সাহাব উদ্দিন, ৮ নম্বর ওয়ার্ডের আজমল ও ৯ নম্বর ওয়ার্ডের আসিকসহ সদস্যরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, মানবিক সমাজ গঠনে সামাজিক ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও সম্মিলিত উদ্যোগের বিকল্প নেই। অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সভায় সংগঠনের ওয়ার্ডভিত্তিক কার্যক্রম শক্তিশালী করা, সদস্যদের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং ভবিষ্যতে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মসূচি বাস্তবায়নের বিষয়ে আলোচনা করা হয়।
সভা শেষে পাথারিয়া ইউনিয়নের ৯টি ওয়ার্ডের সভাপতিদের ফুলের মালা দিয়ে বরণ করে নেন সংগঠনের অতিথিরা।