1. admin@sonarbanglatv24news.com : admin :
October 18, 2026, 3:01 pm
সংবাদ শিরোনাম:
দিরাই সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সুনামগঞ্জে রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত শান্তিগঞ্জে হ্যান্ডকাফ পরা আসামিকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ জার্মানিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা সফল দিরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত দিরাইয়ে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভা অনুষ্ঠিত সাংবাদিকদের ছবি ব্যবহার করে অপপ্রচার ও হয়রানির অভিযোগ, ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ আশুলিয়ায় সাংবাদিক সৌরভকে আবারও হুমকি, মামলা প্রত্যাহারে চাপ দেওয়ার অভিযোগ বিজ্ঞান লেখক ও ব্লগার প্রয়াত অনন্ত বিজয় দাশের মমতাময়ী মা পীযূষ রানী দাশ আর নেই সাংবাদিকদের ছবি ব্যবহার করে অপপ্রচার ও হয়রানির অভিযোগ, ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ সাংবাদিকদের ছবি ব্যবহার করে অপপ্রচার ও হয়রানির অভিযোগ, ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ বাঁচতে চায় ১০ বছরের রবিউল, পাঁচ লাখ টাকার অভাবে অনিশ্চিত চিকিৎসা আশুলিয়ায় সাংবাদিককে মারধরের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ কটিয়াদীতে জামায়াতের দেওয়া সেলাই মেশিন ফেরত দিলেন বিএনপি নেতার বিধবা স্ত্রী ঈশ্বরদীতে আমির হামজার মাহফিলকে কেন্দ্র করে থানায় স্মারকলিপি দিয়েছে ছাত্রদল জগন্নাথপুরে দৈনিক কালবেলা পত্রিকার গৌরবের ৪ বছরপূর্তি ও ৫ম বর্ষে পদার্পণ উদযাপন
বিজ্ঞাপন:
Sonarbanglatv24news.com-এর পক্ষ থেকে আপনাকে স্বাগতম। ‍আপনার চারপাশের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা আমাদেরকে পাঠিয়ে দিন  sonarbanglanews7@gmail.com এই ঠিকানায়। আমরা যথারীতি যাচাই বাছাই করে প্রকাশ করবো।

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

  • প্রকাশের সময় : Wednesday, October 7, 2026
  • 49 বার পড়া হয়েছে


আতিকুর রহমান রুয়েব শান্তিগঞ্জ প্রতিনিধি:


গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের ১৭তম প্রয়াণ দিবস উপলক্ষে সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলোচনা সভা ও ধামাইল উৎসব অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) বিকেল ২টায় শান্তিগঞ্জ উপজেলা ঝিলমিল অডিটোরিয়ামে বাংলাদেশ ধামাইল উন্নয়ন পরিষদ কেন্দ্রীয় কমিটির আয়োজনে ও ধামাইল শিল্পীদের সহযোগিতায় এ আলোচনা সভা ও ধামাইল উৎসব অনুষ্ঠিত হয়।


বাংলাদেশ ধামাইল উন্নয়ন পরিষদ কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মোশারফ হোসেন মুষারের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় কমিটির সদস্য দীপক দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হিল্লোল চাকমা।এ সময় বক্তব্য দেন শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলি উল্লাহ, বাংলাদেশ ধামাইল উন্নয়ন পরিষদ কেন্দ্রীয় কমিটি সহ-সভাপতি অজিত কুমার রায় এবং অর্থ সম্পাদক ধ্রুপদ চৌধুরী নূপুর।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ধামাইল উন্নয়ন পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক চিনু চক্রবর্তী, দপ্তর সম্পাদক নিপ্রেশ তালুকদার রানু, উপজেলা ধামাইল উন্নয়ন পরিষদের সভাপতি দীলিপ কুমার দাশ, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সামিউল কবির, সাধারণ সম্পাদক নুরুল হকসহ উপজেলা ধামাইল উন্নয়ন পরিষদের নেতৃবৃন্দ ও ধামাইল শিল্পীবৃন্দ।


আলোচনা সভার পূর্বে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের ১৭তম প্রয়াণ দিবস উপলক্ষে আয়োজিত ধামাইল উৎসবের শুভ উদ্বোধন করেন প্রয়াত প্রতাপ রঞ্জন তালুকদারের সহধর্মিণী সুচিত্রা রানী রায়। আলোচনা সভা শেষে ধামাইল শিল্পীবৃন্দের মনোমুগ্ধকর ধামাইল পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews