1. admin@sonarbanglatv24news.com : admin :
October 18, 2026, 2:22 pm
সংবাদ শিরোনাম:
দিরাই সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সুনামগঞ্জে রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত শান্তিগঞ্জে হ্যান্ডকাফ পরা আসামিকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ জার্মানিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা সফল দিরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত দিরাইয়ে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভা অনুষ্ঠিত সাংবাদিকদের ছবি ব্যবহার করে অপপ্রচার ও হয়রানির অভিযোগ, ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ আশুলিয়ায় সাংবাদিক সৌরভকে আবারও হুমকি, মামলা প্রত্যাহারে চাপ দেওয়ার অভিযোগ বিজ্ঞান লেখক ও ব্লগার প্রয়াত অনন্ত বিজয় দাশের মমতাময়ী মা পীযূষ রানী দাশ আর নেই সাংবাদিকদের ছবি ব্যবহার করে অপপ্রচার ও হয়রানির অভিযোগ, ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ সাংবাদিকদের ছবি ব্যবহার করে অপপ্রচার ও হয়রানির অভিযোগ, ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ বাঁচতে চায় ১০ বছরের রবিউল, পাঁচ লাখ টাকার অভাবে অনিশ্চিত চিকিৎসা আশুলিয়ায় সাংবাদিককে মারধরের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ কটিয়াদীতে জামায়াতের দেওয়া সেলাই মেশিন ফেরত দিলেন বিএনপি নেতার বিধবা স্ত্রী ঈশ্বরদীতে আমির হামজার মাহফিলকে কেন্দ্র করে থানায় স্মারকলিপি দিয়েছে ছাত্রদল জগন্নাথপুরে দৈনিক কালবেলা পত্রিকার গৌরবের ৪ বছরপূর্তি ও ৫ম বর্ষে পদার্পণ উদযাপন
বিজ্ঞাপন:
Sonarbanglatv24news.com-এর পক্ষ থেকে আপনাকে স্বাগতম। ‍আপনার চারপাশের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা আমাদেরকে পাঠিয়ে দিন  sonarbanglanews7@gmail.com এই ঠিকানায়। আমরা যথারীতি যাচাই বাছাই করে প্রকাশ করবো।

জগন্নাথপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • প্রকাশের সময় : Tuesday, September 1, 2026
  • 62 বার পড়া হয়েছে

জামাল হুসাইন জগন্নাথপুর প্রতিনিধি

সুনামগঞ্জের জগন্নাথপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপি ও পৌর বিএনপির আয়োজনে অনুষ্ঠিত কর্মসূচিতে জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের ব্যাপক অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেল ৪টায় উপজেলা সদরের দলীয় কার্যালয় থেকে বর্ণাঢ্য র‍্যালিটি শুরু হয়। র‍্যালিতে নেতৃত্ব দেন সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ।

র‍্যালিতে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাজী হারুনুর রশিদ হারুন ও সদস্য সচিব নাসিম আহমেদ রুয়েলের নেতৃত্বে উপজেলার ৮টি ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীরা দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন নিয়ে অংশ নেন। পরে র‍্যালিটি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর প্রাঙ্গণে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হুরায়রা সাদ মাস্টারের সভাপতিত্বে এবং পৌর বিএনপির আহ্বায়ক সালাউদ্দিন মিঠু ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন আহমেদের যৌথ সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ।

সভায় জেলা বিএনপির নেতৃবৃন্দসহ উপজেলা ও পৌর বিএনপির শীর্ষ নেতারা বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন।

বক্তারা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও রাজনৈতিক দর্শন তুলে ধরে বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে স্বেচ্ছাসেবক দলের ভূমিকা গুরুত্বপূর্ণ। জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের ব্যাপক অংশগ্রহণ তারই বহিঃপ্রকাশ।

স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে বক্তব্য দেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাজী হারুনুর রশিদ হারুন ও সদস্য সচিব নাসিম আহমেদ রুয়েল। তারা বলেন, শহীদ জিয়ার আদর্শ বুকে ধারণ করে বিএনপির যেকোনো আন্দোলন-সংগ্রামে স্বেচ্ছাসেবক দল রাজপথে অগ্রণী ভূমিকা পালন করবে।

অনুষ্ঠানে উপজেলা বিএনপি, পৌর বিএনপি, ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে বিকেল ৩টায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয় ও জগন্নাথপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ।

আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা মো. আরশ আলী।

শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews