হুমায়ুনকবির দুলাল কিশোরগনজ কটিয়াদি প্রতিনিধি
কিশোর গনজ কটিয়াদি উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) লাবনী আকতার তারানা।
,অদ্য ০৭/১০/২০২৬ ইং বুধবার কটিয়াদি উপজেলার বানিয়াগাম বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন। অভিযানে সহায়তা করেন কিশোরগঞ্জ জেলা ঔষধ প্রশাসনের তত্ত্বাবধায়ক মোঃ মেহেদী হাসান ও কটিয়াদী মডেল থানার পুলিশ। পরিদর্শনের সময় তিনি ৩টি ফার্মেসিতে ঔষধ ও কসমেটিকস্ আইন,২০২৩-এর ধারা ৪০(গ) ও ৪০(ঘ) লঙ্ঘনের বিষয়টি পরিলক্ষিত করে, ৪০(গ) ধারা অনুযায়ী ফিজিশিয়ান স্যাম্পল বিক্রয় এবং ধারা ৪০(ঘ) অনুযায়ী রেজিস্টার্ড চিকিৎসক এর ব্যবস্থাপত্র ব্যতীত OTC বহির্ভূত ঔষধ বিক্রয়ের দায়ে বাবা ফার্মেসি ও মেডিকেল সেন্টারকে নগদ মোট ৪০,০০/- (চার হাজার) টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করেন এবং অভিযানকালে জব্দকৃত ঔষধ বিনষ্ট করেছেন । প্রতিষ্ঠানের ঔষধপত্র ও বিক্রয় কার্যক্রম পরিদর্শন করা হয়। বিধিবহির্ভূত ভাবে ঔষধ বিক্রয়/বিতরণ না করার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশনা প্রদান করেন। অভিযানে সহায়তা করেন মো: মেহেদী হাসান , ঔষধ তত্ত্বাবধায়ক,কিশোর গনজ ও কটিয়াদি থানার পুলিশ।
জনস্বার্থে ঔষধের নিরাপদ ও সঠিক ব্যবহার নিশ্চিতকরণ এবং ঔষধ ও কসমেটিকস্ আইন,২০২৩-এর বিধান প্রতিপালনে কটিয়াদি উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।