জেলা স্টাফ রিপোর্টার।পাবনা। মাফরুদুর রহমান মুরাদ।
পাবনার সুজানগর উপজেলার আমিনপুর থানার আহম্মদপুর ইউনিয়নের আহম্মদপুর মিস্ত্রিপাড়া গ্রামে নিখোঁজের একদিন পর সুপ্রভাত মদক (৩৮) নামের এক রেস্তোরাঁ ব্যবসায়ীর আগুনে ঝলসানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সুপ্রভাত মদক (৩৮), পিতা: সত্যচরণ মদক। তিনি কাশীনাথপুর বাজারে একটি হোটেলের ব্যবসা করতেন।
মঙ্গলবার (৬ অক্টোবর ২০২৬) সকাল ৮টার দিকে তাঁর বাড়ির পেছনের একটি হলুদখেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।মরদেহের কিছু অংশ আগুনে ঝলসানো ছিল।
এটি একটি হত্যাকাণ্ড বলে পুলিশ প্রাথমিক ধারণা করছে। তবে ঠিক কী কারণে তাঁকে হত্যা করা হয়েছে, তা এখনো স্পষ্ট নয়। পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে এবং অপরাধীদের শনাক্তে তদন্ত চালাচ্ছে।