1. admin@sonarbanglatv24news.com : admin :
October 18, 2026, 5:22 pm
সংবাদ শিরোনাম:
দিরাই সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সুনামগঞ্জে রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত শান্তিগঞ্জে হ্যান্ডকাফ পরা আসামিকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ জার্মানিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা সফল দিরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত দিরাইয়ে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জের উত্তর গাজীনগরে ৫ হাজার বৃক্ষরোপণ কর্মসূচি শুরু শান্তির দূতদের স্বীকৃতি দেওয়ার আহ্বান, প্রকল্প শেষ হলেও চলবে পিএফজির কার্যক্রম শান্তিগঞ্জে মা/দ/কে/র বিরুদ্ধে যুবকদের আলোচনা সভা সাংবাদিকদের ছবি ব্যবহার করে অপপ্রচার ও হয়রানির অভিযোগ, ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ আশুলিয়ায় সাংবাদিক সৌরভকে আবারও হুমকি, মামলা প্রত্যাহারে চাপ দেওয়ার অভিযোগ বিজ্ঞান লেখক ও ব্লগার প্রয়াত অনন্ত বিজয় দাশের মমতাময়ী মা পীযূষ রানী দাশ আর নেই সাংবাদিকদের ছবি ব্যবহার করে অপপ্রচার ও হয়রানির অভিযোগ, ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ সাংবাদিকদের ছবি ব্যবহার করে অপপ্রচার ও হয়রানির অভিযোগ, ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ বাঁচতে চায় ১০ বছরের রবিউল, পাঁচ লাখ টাকার অভাবে অনিশ্চিত চিকিৎসা আশুলিয়ায় সাংবাদিককে মারধরের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ
বিজ্ঞাপন:
Sonarbanglatv24news.com-এর পক্ষ থেকে আপনাকে স্বাগতম। ‍আপনার চারপাশের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা আমাদেরকে পাঠিয়ে দিন  sonarbanglanews7@gmail.com এই ঠিকানায়। আমরা যথারীতি যাচাই বাছাই করে প্রকাশ করবো।

গোয়াইনঘাটে এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা ও মাদকবিরোধী সচেতনতা অনুষ্ঠান

  • প্রকাশের সময় : Tuesday, October 6, 2026
  • 19 বার পড়া হয়েছে

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি:


সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে হাজী সোহরাব আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের উদ্যোগে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা ও মাদকবিরোধী সচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকালে বিদ্যালয়ের আয়োজনে ও হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিষ্ঠানের এডহক কমিটির সভাপতি মো. জাহিদ খানের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক রিয়াজ উদ্দিন ও শফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক মোড়ল, বিদ্যালয়ের অধ্যক্ষ মো. ছরোয়ারদী, বল্লাঘাট পাথর ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মোতালিব খান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জিয়ারত খান, উপজেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল জলিল, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, বিদ্যালয়ের সহকারি শিক্ষক এবাদত হোসেন তরফদার, রিয়াজ উদ্দিন, ইউপি সদস্য দৌলত খান, ৯নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আমজাদ হোসেন, সাবেক ইউপি সদস্য রমজান আলী মেম্বার, পূর্ব জাফলং ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ওসমান গণি, বিশিষ্ট মুরুব্বি জুলহাস উদ্দিন শিকদার, পূর্ব জাফলং ইউনিয়ন ছাত্রদলের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি আজির উদ্দিন সরকার, বিদ্যালয়ের সাবেক অভিভাবক সদস্য আবুল হাসনাত প্রমুখ।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ওয়ার্ড বিএনপি নেতা আলাল উদ্দিন, আনোয়ার হোসেন, জামাল উদ্দিন শিকদারসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা বলেন, এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সাফল্য তাদের ভবিষ্যৎ জীবনের নতুন অধ্যায়ের সূচনা। শিক্ষার্থীদের মেধা ও যোগ্যতাকে কাজে লাগিয়ে দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখতে হবে। একই সঙ্গে মাদক একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য ভয়াবহ অভিশাপ। তাই শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রেখে সুস্থ ও সুন্দর পরিবেশে বেড়ে ওঠার সুযোগ তৈরি করতে শিক্ষক, অভিভাবক ও সমাজের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
বক্তারা আরও বলেন, মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হলে তরুণ প্রজন্মকে সচেতন করার পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও শিক্ষামূলক কার্যক্রমে সম্পৃক্ত করতে হবে। এ সময় শিক্ষার্থীদের মাদকবিরোধী সচেতনতা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ক্রেস্ট দিয়ে সংবর্ধনা জানানো হয়।

শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews