1. admin@sonarbanglatv24news.com : admin :
October 18, 2026, 5:22 pm
সংবাদ শিরোনাম:
দিরাই সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সুনামগঞ্জে রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত শান্তিগঞ্জে হ্যান্ডকাফ পরা আসামিকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ জার্মানিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা সফল দিরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত দিরাইয়ে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জের উত্তর গাজীনগরে ৫ হাজার বৃক্ষরোপণ কর্মসূচি শুরু শান্তির দূতদের স্বীকৃতি দেওয়ার আহ্বান, প্রকল্প শেষ হলেও চলবে পিএফজির কার্যক্রম শান্তিগঞ্জে মা/দ/কে/র বিরুদ্ধে যুবকদের আলোচনা সভা সাংবাদিকদের ছবি ব্যবহার করে অপপ্রচার ও হয়রানির অভিযোগ, ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ আশুলিয়ায় সাংবাদিক সৌরভকে আবারও হুমকি, মামলা প্রত্যাহারে চাপ দেওয়ার অভিযোগ বিজ্ঞান লেখক ও ব্লগার প্রয়াত অনন্ত বিজয় দাশের মমতাময়ী মা পীযূষ রানী দাশ আর নেই সাংবাদিকদের ছবি ব্যবহার করে অপপ্রচার ও হয়রানির অভিযোগ, ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ সাংবাদিকদের ছবি ব্যবহার করে অপপ্রচার ও হয়রানির অভিযোগ, ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ বাঁচতে চায় ১০ বছরের রবিউল, পাঁচ লাখ টাকার অভাবে অনিশ্চিত চিকিৎসা আশুলিয়ায় সাংবাদিককে মারধরের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ
বিজ্ঞাপন:
Sonarbanglatv24news.com-এর পক্ষ থেকে আপনাকে স্বাগতম। ‍আপনার চারপাশের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা আমাদেরকে পাঠিয়ে দিন  sonarbanglanews7@gmail.com এই ঠিকানায়। আমরা যথারীতি যাচাই বাছাই করে প্রকাশ করবো।

প্রধানমন্ত্রী তারেক রহমানের বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি,শিশু অধিকার দিবসের উদ্বোধনী অনুষ্ঠান সুনামগঞ্জে শিশু কিশোররা উপভোগ করেন

  • প্রকাশের সময় : Tuesday, October 6, 2026
  • 24 বার পড়া হয়েছে


কুলেন্দু শেখর দাস সুনামগঞ্জ প্রতিনিধি:

বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি)সূর্বণ জয়ন্তী,শিশু অধিকার দিবস এবং বিশ্ব শিশু সপ্তাহ ২০২৬ উপলক্ষে সারাদেশের ন্যায় সুনামগঞ্জে ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ করেন জেলার শিশু কিশোররা।

মঙ্গলবার সকাল ১১টায় উপলক্ষে জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি সুনামগঞ্জের যৌথ আয়োজনে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর ভাষণ উপভোগ করেন বিভিন্নস্তরের কর্মকর্তা,রাজনৈতিক নেতৃবৃন্দসহ শিশুকিশোর রা। এ উপলক্ষে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাকিলা রহমানের সভাপতিত্বে ও জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মণের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান।

সভায় অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন পুলিশ সুপার একে এম জাকির হোসেন (পিপিএম),সিভিল সার্জন ডাঃ চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ,জেলা বিএনপি নেতা মোঃ আকবর আলী,প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ শেরগুল আহমদ,হাফেজা ফেরদৌস লিপন,শিশু বক্তা নুজহাত লমীদ নাজা ও এস এম আবু নাহীম প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান বলেছেন,আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান শিশুদের খুব ভালবাসেন বলেই বিভিন্ন অনুষ্ঠানে শিশু ও কিশোরদের বুকে টেনে নেন। তিনি বলেন,বর্তমান এবং আগামী ভবিষ্যৎ প্রজন্মের শিশু কিশোরাই একদিন এই স্বাধীন বাংলাদেশের নেতৃত্ব দিয়ে দেশের মানুষের জীবনমানের উন্নয়ন ঘটাবে এবং বর্হিবিশ্বে বাংলাদেশের সুনাম বৃদ্ধি করবে এটাই আমাদের প্রধানমন্ত্রীর মূল কথা। এজন্য প্রতিটি শিশুকিশোরকে লেখাপড়ার পাশাপাশি খেলাধূলায় মনোযোগী হওয়ার পরামর্শ প্রদান করেন। এই দেশ হবে অসাম্প্রদায়িকতার চেতনার একটি নিদর্শন যা বিশ্বের মানুষ বাংলাদেশকে অনুসরণ করবে। পরে এক মনোঞ্জ সাংস্কৃতিক অনুষ্ঠানে শিশু শিল্পীরা গান পরিবেশন করেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews