মাফরুদুর রহমান মুরাদ জেলা স্টাফ রিপোর্টার।পাবনা।
পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের বিল ভাদুড়িয়া গ্রামে চুরির সন্দেহে সুমন হোসেন (৩২) নামের এক অটোচালক/রিকশাচালককে পিটিয়ে ও কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
সুমন হোসেন (৩২), পিতা: রবিউল ইসলাম / রবি হোসেন, সাং: বিল ভাদুড়িয়া (গাছপাড়া), পাবনা সদর।
রোববার (৪ অক্টোবর ২০২৬) বিকেল সাড়ে ৫টার দিকে পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের বিল ভাদুড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় একটি বাড়িতে চুরির ঘটনাকে কেন্দ্র করে চুরির সন্দেহে সুমন এবং আলাউদ্দীন নামে আরেকজনকে ধরে নিয়ে বেধড়ক মারধর করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় সুমনকে একটি রিকশায় করে তার বাড়ির পাশের একটি বন্ধ দোকানের সামনে ফেলে রেখে যাওয়া হয়। স্বজনরা তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এই ঘটনায় আলাউদ্দীন নামে আরেকজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিকুল ইসলাম জানিয়েছেন যে এ বিষয়ে পুলিশ তদন্ত করছে এবং জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।