1. admin@sonarbanglatv24news.com : admin :
October 18, 2026, 6:17 pm
সংবাদ শিরোনাম:
দিরাই সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সুনামগঞ্জে রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত শান্তিগঞ্জে হ্যান্ডকাফ পরা আসামিকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ জার্মানিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা সফল দিরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত দিরাইয়ে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জের উত্তর গাজীনগরে ৫ হাজার বৃক্ষরোপণ কর্মসূচি শুরু শান্তির দূতদের স্বীকৃতি দেওয়ার আহ্বান, প্রকল্প শেষ হলেও চলবে পিএফজির কার্যক্রম শান্তিগঞ্জে মা/দ/কে/র বিরুদ্ধে যুবকদের আলোচনা সভা সাংবাদিকদের ছবি ব্যবহার করে অপপ্রচার ও হয়রানির অভিযোগ, ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ আশুলিয়ায় সাংবাদিক সৌরভকে আবারও হুমকি, মামলা প্রত্যাহারে চাপ দেওয়ার অভিযোগ বিজ্ঞান লেখক ও ব্লগার প্রয়াত অনন্ত বিজয় দাশের মমতাময়ী মা পীযূষ রানী দাশ আর নেই সাংবাদিকদের ছবি ব্যবহার করে অপপ্রচার ও হয়রানির অভিযোগ, ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ সাংবাদিকদের ছবি ব্যবহার করে অপপ্রচার ও হয়রানির অভিযোগ, ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ বাঁচতে চায় ১০ বছরের রবিউল, পাঁচ লাখ টাকার অভাবে অনিশ্চিত চিকিৎসা আশুলিয়ায় সাংবাদিককে মারধরের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ
বিজ্ঞাপন:
Sonarbanglatv24news.com-এর পক্ষ থেকে আপনাকে স্বাগতম। ‍আপনার চারপাশের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা আমাদেরকে পাঠিয়ে দিন  sonarbanglanews7@gmail.com এই ঠিকানায়। আমরা যথারীতি যাচাই বাছাই করে প্রকাশ করবো।

জগন্নাথপুরে বিশ্ব শিক্ষক দিবসে গুণী শিক্ষক এইচ এম আজমলকে সংবর্ধনা

  • প্রকাশের সময় : Monday, October 5, 2026
  • 24 বার পড়া হয়েছে

জামাল হোসাইন, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জের জগন্নাথপুরে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা পর্যায়ে মাধ্যমিক স্তরে “গুণী শিক্ষক” হিসেবে স্বীকৃতিপ্রাপ্ত আটপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এইচ এম আজমলকে সংবর্ধনা, সম্মাননা ক্রেস্ট ও স্মারক প্রদান করা হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) বেলা ২টায় আটপাড়া উচ্চ বিদ্যালয়ের হলরুমে বিদ্যালয়ের উদ্যোগে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক কাজল বণিকের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক মাওলানা কবির হোসেন ও শিক্ষার্থী শ্রীজিতা দে স্বস্তিকা ও জেরিন আক্তার মিলির যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আটপাড়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি ও কলকলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মো. সিরাজুল ইসলাম।

সংবর্ধিত অতিথি হিসেবে প্রধান বক্তার বক্তব্য রাখেন গুণী শিক্ষক এইচ এম আজমল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষানুরাগী মো. মাকসুদ মিয়া, বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক অভিভাবক সদস্য মো. নজরুল ইসলাম ও মো. ফয়জুল হক।

এছাড়া বক্তব্য রাখেন বিদ্যালয়ের শিক্ষক প্রদীপ রঞ্জন দাস, কাওছার আলম, আবুল কালাম, ফেরদৌস আলম, ইমান উদ্দিন, শাহীনুর রহমান শাহীন, রণজয় দাস, পীযুষ দেবনাথ, নাজমুন্নাহারসহ অন্যান্য শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীদের মধ্যে জেরিন আক্তার মিলি, অমি রানী দাস, মুশফিকুর রহমান শুভ, মাসুমা আক্তার নাফসি, সামিয়া সুলতানা খাদিজা, জান্নাতুল ফেরদৌসী, প্রিয়ন্তী রানী নাথ, তানিশা আলী তিশা, ঝুমা রানী দাস, নাদিয়া আক্তার মুন্নী ও বর্ষা রানী সরকার।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন শিক্ষার্থী জেরিন আক্তার মিলি এবং গীতাপাঠ করেন ওমি রানী দাস। পরে অতিথি, শিক্ষক ও শিক্ষার্থীদের পক্ষ থেকে ফুল দিয়ে গুণী শিক্ষক এইচ এম আজমলকে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানের শেষ পর্যায়ে তাকে সম্মাননা ক্রেস্ট ও স্মারক তুলে দেওয়া হয়।

এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন

শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews