1. admin@sonarbanglatv24news.com : admin :
October 18, 2026, 6:17 pm
সংবাদ শিরোনাম:
দিরাই সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সুনামগঞ্জে রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত শান্তিগঞ্জে হ্যান্ডকাফ পরা আসামিকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ জার্মানিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা সফল দিরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত দিরাইয়ে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জের উত্তর গাজীনগরে ৫ হাজার বৃক্ষরোপণ কর্মসূচি শুরু শান্তির দূতদের স্বীকৃতি দেওয়ার আহ্বান, প্রকল্প শেষ হলেও চলবে পিএফজির কার্যক্রম শান্তিগঞ্জে মা/দ/কে/র বিরুদ্ধে যুবকদের আলোচনা সভা সাংবাদিকদের ছবি ব্যবহার করে অপপ্রচার ও হয়রানির অভিযোগ, ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ আশুলিয়ায় সাংবাদিক সৌরভকে আবারও হুমকি, মামলা প্রত্যাহারে চাপ দেওয়ার অভিযোগ বিজ্ঞান লেখক ও ব্লগার প্রয়াত অনন্ত বিজয় দাশের মমতাময়ী মা পীযূষ রানী দাশ আর নেই সাংবাদিকদের ছবি ব্যবহার করে অপপ্রচার ও হয়রানির অভিযোগ, ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ সাংবাদিকদের ছবি ব্যবহার করে অপপ্রচার ও হয়রানির অভিযোগ, ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ বাঁচতে চায় ১০ বছরের রবিউল, পাঁচ লাখ টাকার অভাবে অনিশ্চিত চিকিৎসা আশুলিয়ায় সাংবাদিককে মারধরের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ
বিজ্ঞাপন:
Sonarbanglatv24news.com-এর পক্ষ থেকে আপনাকে স্বাগতম। ‍আপনার চারপাশের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা আমাদেরকে পাঠিয়ে দিন  sonarbanglanews7@gmail.com এই ঠিকানায়। আমরা যথারীতি যাচাই বাছাই করে প্রকাশ করবো।

কর্ণগাঁও বাজারে মাদকবিরোধী র‌্যালি ও আলোচনা সভা

  • প্রকাশের সময় : Sunday, October 4, 2026
  • 28 বার পড়া হয়েছে

দিরাই প্রতিনিধি:

সুনামগঞ্জের দিরাই উপজেলার করিমপুর ইউনিয়নের কর্ণগাঁও বাজারে মাদকবিরোধী র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শ্রীনারায়ণপুর গ্রামের মাদকবিরোধী যুবক ও ইতালি প্রবাসী মো. এনামুল হকের উদ্যোগে ও করিমপুর ইউনিয়নের সর্বসাধারণের উপস্থিতিতে কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে করিমপুর ইউনিয়ন পরিষদের সদস্য হাবিল মিয়া সভাপতিত্ব করেন। দিরাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বদরুজ্জামান বদরুল অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাবেক যুগ্ম সম্পাদক এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে ধানের শীষের প্রধান এজেন্ট সাংবাদিক রুদ্র মিজান।

প্রধান অতিথির বক্তব্যে রুদ্র মিজান বলেন, মাদক পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য মারাত্মক হুমকি। তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করার পাশাপাশি মাদক ব্যবসা ও সেবনের বিরুদ্ধে সামাজিকভাবে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। মাদকবিরোধী এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে তিনি স্থানীয় যুবসমাজকে সচেতনতা তৈরিতে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দিরাই থানার এসআই আসাদুল ইসলাম ও এসআই মোফাজ্জল। তারা বলেন, মাদক নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি স্থানীয় জনগণ ও যুবসমাজের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাদকসংক্রান্ত তথ্য আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো এবং মাদকবিরোধী সামাজিক আন্দোলন আরও জোরদার করার আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন করিমপুর ইউনিয়নের সাবেক যুগ্ম আহ্বায়ক জুয়েল মিয়া, করিমপুর ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন আওলাদ, দিরাই উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আবুল ওয়াদুদ, রাজী মিডিয়ার পরিচালক আব্দুল্লাহ রাজী, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের জাহাঙ্গীর আলম, সাবেক ছাত্রদল নেতা জুনেদ মিয়া, পৌর বিএনপির মিলিক মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও যুবসমাজের সদস্যরা।
পরে মাদকবিরোধী সচেতনতামূলক র‌্যালি কর্ণগাঁও বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews