1. admin@sonarbanglatv24news.com : admin :
October 18, 2026, 6:17 pm
সংবাদ শিরোনাম:
দিরাই সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সুনামগঞ্জে রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত শান্তিগঞ্জে হ্যান্ডকাফ পরা আসামিকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ জার্মানিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা সফল দিরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত দিরাইয়ে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জের উত্তর গাজীনগরে ৫ হাজার বৃক্ষরোপণ কর্মসূচি শুরু শান্তির দূতদের স্বীকৃতি দেওয়ার আহ্বান, প্রকল্প শেষ হলেও চলবে পিএফজির কার্যক্রম শান্তিগঞ্জে মা/দ/কে/র বিরুদ্ধে যুবকদের আলোচনা সভা সাংবাদিকদের ছবি ব্যবহার করে অপপ্রচার ও হয়রানির অভিযোগ, ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ আশুলিয়ায় সাংবাদিক সৌরভকে আবারও হুমকি, মামলা প্রত্যাহারে চাপ দেওয়ার অভিযোগ বিজ্ঞান লেখক ও ব্লগার প্রয়াত অনন্ত বিজয় দাশের মমতাময়ী মা পীযূষ রানী দাশ আর নেই সাংবাদিকদের ছবি ব্যবহার করে অপপ্রচার ও হয়রানির অভিযোগ, ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ সাংবাদিকদের ছবি ব্যবহার করে অপপ্রচার ও হয়রানির অভিযোগ, ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ বাঁচতে চায় ১০ বছরের রবিউল, পাঁচ লাখ টাকার অভাবে অনিশ্চিত চিকিৎসা আশুলিয়ায় সাংবাদিককে মারধরের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ
বিজ্ঞাপন:
Sonarbanglatv24news.com-এর পক্ষ থেকে আপনাকে স্বাগতম। ‍আপনার চারপাশের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা আমাদেরকে পাঠিয়ে দিন  sonarbanglanews7@gmail.com এই ঠিকানায়। আমরা যথারীতি যাচাই বাছাই করে প্রকাশ করবো।

কটিয়াদীতে পৌর বিএনপি নেতার বিরুদ্ধে নানা অভিযোগ, সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভা

  • প্রকাশের সময় : Saturday, October 3, 2026
  • 22 বার পড়া হয়েছে

হুমায়ূন কবির দুলাল কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি;



কিশোরগঞ্জের কটিয়াদী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাহেতেরটেকী এলাকায় পৌর বিএনপির ওয়ার্ড সভাপতি মো. শাহজাহান সিরাজীর বিরুদ্ধে নানা অভিযোগ তুলে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৩ অক্টোবর) বিকেলে কাহেতেরটেকী এলাকার একটি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন স্থানে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে উপজেলা বিএনপির সহসভাপতি শফিকুর রহমান বাদলসহ স্থানীয় বিএনপি নেতাকর্মী ও ভুক্তভোগী কয়েকজন উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে শফিকুর রহমান বাদল বলেন, গত ২৯ সেপ্টেম্বর বিএনপি নেতা শাহজাহান সিরাজীর ওপর হামলার ঘটনায় তাকে অভিযুক্ত করে যে অভিযোগ দেওয়া হয়েছে, তা মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। ওই হামলার ঘটনায় তিনি ও তার পরিবারের কোনো সদস্য জড়িত নন বলেও দাবি করেন তিনি।তবে হামলার ঘটনায় প্রকৃত দোষীদের চিহ্নিত করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান শফিকুর রহমান বাদল।

এদিকে সংবাদ সম্মেলনে কয়েকজন ভুক্তভোগী শাহজাহান সিরাজীর বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ উত্থাপন করেন। তাদের দাবি, ৫ আগস্টের পর দলীয় পরিচয় ও প্রভাবকে কাজে লাগিয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে চাঁদা দাবি, হয়রানি, পুলিশি গ্রেপ্তারের ভয় দেখানো এবং শালিস-বিচারের নামে অর্থ আদায়ের মতো ঘটনা ঘটেছে। এছাড়া ঘরবাড়ি ভাঙচুর ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগও করেন কয়েকজন ভুক্তভোগী।

উল্লেখ্য, গত ২৯ সেপ্টেম্বর কটিয়াদীতে বিএনপি নেতা মো. শাহজাহান সিরাজীর ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় তিনি কটিয়াদী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পরবর্তীতে সংবাদ সম্মেলন করে কয়েকজনের বিরুদ্ধে হামলায় জড়িত থাকার অভিযোগও করেন তিনি।সংবাদ সম্মেলনে বক্তারা হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত, প্রকৃত দোষীদের শনাক্ত এবং অভিযোগগুলোর বিষয়ে প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্তের দাবি জানান।

শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews