1. admin@sonarbanglatv24news.com : admin :
October 18, 2026, 6:17 pm
সংবাদ শিরোনাম:
দিরাই সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সুনামগঞ্জে রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত শান্তিগঞ্জে হ্যান্ডকাফ পরা আসামিকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ জার্মানিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা সফল দিরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত দিরাইয়ে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জের উত্তর গাজীনগরে ৫ হাজার বৃক্ষরোপণ কর্মসূচি শুরু শান্তির দূতদের স্বীকৃতি দেওয়ার আহ্বান, প্রকল্প শেষ হলেও চলবে পিএফজির কার্যক্রম শান্তিগঞ্জে মা/দ/কে/র বিরুদ্ধে যুবকদের আলোচনা সভা সাংবাদিকদের ছবি ব্যবহার করে অপপ্রচার ও হয়রানির অভিযোগ, ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ আশুলিয়ায় সাংবাদিক সৌরভকে আবারও হুমকি, মামলা প্রত্যাহারে চাপ দেওয়ার অভিযোগ বিজ্ঞান লেখক ও ব্লগার প্রয়াত অনন্ত বিজয় দাশের মমতাময়ী মা পীযূষ রানী দাশ আর নেই সাংবাদিকদের ছবি ব্যবহার করে অপপ্রচার ও হয়রানির অভিযোগ, ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ সাংবাদিকদের ছবি ব্যবহার করে অপপ্রচার ও হয়রানির অভিযোগ, ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ বাঁচতে চায় ১০ বছরের রবিউল, পাঁচ লাখ টাকার অভাবে অনিশ্চিত চিকিৎসা আশুলিয়ায় সাংবাদিককে মারধরের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ
বিজ্ঞাপন:
Sonarbanglatv24news.com-এর পক্ষ থেকে আপনাকে স্বাগতম। ‍আপনার চারপাশের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা আমাদেরকে পাঠিয়ে দিন  sonarbanglanews7@gmail.com এই ঠিকানায়। আমরা যথারীতি যাচাই বাছাই করে প্রকাশ করবো।

চারতলা থেকে পড়ে আইসিইউতে দিনমজুর, জরুরি অপারেশনে প্রয়োজন ২ লাখ টাকা

  • প্রকাশের সময় : Saturday, October 3, 2026
  • 28 বার পড়া হয়েছে

কামরুল হাসান মিটু দিরাই

চারতলা ভবন থেকে পড়ে গুরুতর আহত হয়ে হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন দিনমজুর আব্দুল মুত্তালিব। বর্তমানে তিনি মাল্টিকেয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন। দীর্ঘদিন ধরে চিকিৎসা চললেও পরিবারের আর্থিক সামর্থ্য শেষ হয়ে যাওয়ায় এখন জরুরি অস্ত্রোপচার নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছে তার পরিবার।
আব্দুল মুত্তালিবের বাড়ি ঠাকুর ভোগ গ্রামে। তার বাবা মুসলিম মিয়া। পেশায় দিনমজুর মুত্তালিবের আয়ের ওপরই নির্ভরশীল ছিল তার পরিবার।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে- কিছুদিন আগে ভবনের চারতলা থেকে পড়ে গুরুতর আহত হন মুত্তালিব। এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘদিন চিকিৎসার পর গতকাল রাতে করা MRI ও X-Ray পরীক্ষায় তার ঘাড়ের C6 নম্বর মেরুদণ্ডের হাড়ে গুরুতর আঘাত ও ভাঙনের বিষয়টি ধরা পড়ে। পরিবারের ভাষ্য অনুযায়ী- ভাঙা হাড়ের অংশ স্পাইনাল কর্ডে গুরুতর চাপ সৃষ্টি করেছে।
চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী- দ্রুত অস্ত্রোপচার প্রয়োজন। অস্ত্রোপচার না হলে তার চলাফেরার সক্ষমতা স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কার কথা পরিবারকে জানানো হয়েছে বলে তারা দাবি করেছে।
জানা গেছে- অস্ত্রোপচার ও প্রয়োজনীয় চিকিৎসার জন্য প্রায় ২ লাখ টাকা প্রয়োজন। দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসা করাতে গিয়ে পরিবারের জমানো অর্থ ইতোমধ্যে শেষ হয়ে গেছে। ফলে জরুরি চিকিৎসার খরচ জোগাড় করতে পারছেন না তারা।
পরিবারের পক্ষ থেকে সমাজের বিত্তবান, প্রবাসী, ব্যবসায়ীসহ সর্বস্তরের মানুষের কাছে মানবিক সহায়তার আবেদন জানানো হয়েছে।
পরিবারের সদস্যরা বলেন- আমাদের যা ছিল, সবই চিকিৎসার পেছনে শেষ হয়ে গেছে। এখন অপারেশনের টাকা জোগাড় করা সম্ভব হচ্ছে না। মানুষের সহযোগিতা ছাড়া আমাদের পক্ষে এই চিকিৎসা চালিয়ে যাওয়া কঠিন।
আব্দুল মুত্তালিবকে সহায়তা করতে আগ্রহীরা নিচের নম্বরে অর্থ পাঠাতে পারেন-
বিকাশ (পার্সোনাল): 01960153304
যোগাযোগ: 01764558203
একজন অসহায় দিনমজুরের চিকিৎসায় সামর্থ্য অনুযায়ী সহযোগিতার অনুরোধ জানিয়েছে তার পরিবার।

শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews