1. admin@sonarbanglatv24news.com : admin :
October 18, 2026, 6:17 pm
সংবাদ শিরোনাম:
দিরাই সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সুনামগঞ্জে রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত শান্তিগঞ্জে হ্যান্ডকাফ পরা আসামিকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ জার্মানিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা সফল দিরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত দিরাইয়ে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জের উত্তর গাজীনগরে ৫ হাজার বৃক্ষরোপণ কর্মসূচি শুরু শান্তির দূতদের স্বীকৃতি দেওয়ার আহ্বান, প্রকল্প শেষ হলেও চলবে পিএফজির কার্যক্রম শান্তিগঞ্জে মা/দ/কে/র বিরুদ্ধে যুবকদের আলোচনা সভা সাংবাদিকদের ছবি ব্যবহার করে অপপ্রচার ও হয়রানির অভিযোগ, ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ আশুলিয়ায় সাংবাদিক সৌরভকে আবারও হুমকি, মামলা প্রত্যাহারে চাপ দেওয়ার অভিযোগ বিজ্ঞান লেখক ও ব্লগার প্রয়াত অনন্ত বিজয় দাশের মমতাময়ী মা পীযূষ রানী দাশ আর নেই সাংবাদিকদের ছবি ব্যবহার করে অপপ্রচার ও হয়রানির অভিযোগ, ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ সাংবাদিকদের ছবি ব্যবহার করে অপপ্রচার ও হয়রানির অভিযোগ, ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ বাঁচতে চায় ১০ বছরের রবিউল, পাঁচ লাখ টাকার অভাবে অনিশ্চিত চিকিৎসা আশুলিয়ায় সাংবাদিককে মারধরের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ
বিজ্ঞাপন:
Sonarbanglatv24news.com-এর পক্ষ থেকে আপনাকে স্বাগতম। ‍আপনার চারপাশের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা আমাদেরকে পাঠিয়ে দিন  sonarbanglanews7@gmail.com এই ঠিকানায়। আমরা যথারীতি যাচাই বাছাই করে প্রকাশ করবো।

‎রাজনগরে মরহুম ইব্রাহিম আলী মাস্টার মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ও গুণীজন সম্মাননা‎

  • প্রকাশের সময় : Saturday, October 3, 2026
  • 23 বার পড়া হয়েছে

‎আলী আহমদ রিপন ‎মৌলভীবাজার জেলা প্রতিনিধি:
‎

‎মৌলভীবাজারের রাজনগর উপজেলার ১নং ফতেপুর ইউনিয়নে ‎মরহুম ইব্রাহিম আলী মাস্টার মেধাবৃত্তি-২০২৫-এর উত্তীর্ণ শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও গুণীজন সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
‎
‎শনিবার (৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় মোকামবাজার কে.জি. ডি. হাই স্কুলে মরহুম ইব্রাহিম আলী মাস্টার স্মৃতি পরিষদ আয়োজিত এ অনুষ্ঠানে ফতেপুর ইউনিয়নের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।
‎
‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স বিভাগের অধ্যাপক ইঞ্জিনিয়ার মোহাম্মদ মহিবুল আলম। বিশেষ অতিথি ছিলেন রাগীব-রাবেয়া ডিগ্রি কলেজ, সিলেটের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অর্ধেন্দু কুমার দাশ।
‎
‎এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১ নং ফতেপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জামি আহমদ, সাবেক ইউপি সদস্য আমির আলী,
‎বর্তমান ইউপি সদস্য সাইফুল আলম সোহেল, শিক্ষক ও সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ।
‎
‎অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মরহুম ইব্রাহিম আলী মাস্টার স্মৃতি পরিষদের প্রতিষ্ঠাতা হোসাইন আহমদ ইকবাল। অনুষ্ঠান সঞ্চালনা করেন ভেড়িগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রজব আলী রানা।
‎
‎গুণীজন সম্মাননা পর্বে সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান,
‎রজব আলী রানা প্রধান শিক্ষক বেডিগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়,
‎এবং সোনাপুর উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক নিজাম উদ্দিন স্যার, জালাল উদ্দিন স্যার, আজাদ স্যার ও নূর ইসলাম স্যার সম্মাননা গ্রহণ করেন। তাঁরা অনুষ্ঠানে মূল্যবান বক্তব্যও দেন।
‎
‎বক্তারা শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।
‎
‎পরে বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, নগদ অর্থ ও সনদপত্র তুলে দেওয়া হয়। পুরস্কার ও সম্মাননা পেয়ে শিক্ষার্থীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়।‎অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews