1. admin@sonarbanglatv24news.com : admin :
October 18, 2026, 2:23 pm
সংবাদ শিরোনাম:
দিরাই সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সুনামগঞ্জে রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত শান্তিগঞ্জে হ্যান্ডকাফ পরা আসামিকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ জার্মানিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা সফল দিরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত দিরাইয়ে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভা অনুষ্ঠিত সাংবাদিকদের ছবি ব্যবহার করে অপপ্রচার ও হয়রানির অভিযোগ, ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ আশুলিয়ায় সাংবাদিক সৌরভকে আবারও হুমকি, মামলা প্রত্যাহারে চাপ দেওয়ার অভিযোগ বিজ্ঞান লেখক ও ব্লগার প্রয়াত অনন্ত বিজয় দাশের মমতাময়ী মা পীযূষ রানী দাশ আর নেই সাংবাদিকদের ছবি ব্যবহার করে অপপ্রচার ও হয়রানির অভিযোগ, ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ সাংবাদিকদের ছবি ব্যবহার করে অপপ্রচার ও হয়রানির অভিযোগ, ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ বাঁচতে চায় ১০ বছরের রবিউল, পাঁচ লাখ টাকার অভাবে অনিশ্চিত চিকিৎসা আশুলিয়ায় সাংবাদিককে মারধরের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ কটিয়াদীতে জামায়াতের দেওয়া সেলাই মেশিন ফেরত দিলেন বিএনপি নেতার বিধবা স্ত্রী ঈশ্বরদীতে আমির হামজার মাহফিলকে কেন্দ্র করে থানায় স্মারকলিপি দিয়েছে ছাত্রদল জগন্নাথপুরে দৈনিক কালবেলা পত্রিকার গৌরবের ৪ বছরপূর্তি ও ৫ম বর্ষে পদার্পণ উদযাপন
বিজ্ঞাপন:
Sonarbanglatv24news.com-এর পক্ষ থেকে আপনাকে স্বাগতম। ‍আপনার চারপাশের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা আমাদেরকে পাঠিয়ে দিন  sonarbanglanews7@gmail.com এই ঠিকানায়। আমরা যথারীতি যাচাই বাছাই করে প্রকাশ করবো।

শান্তিগঞ্জের সুলতানপুরে রক্তদাতাদের সম্মানে আলোচনা সভা ও ক্রেস্ট বিতরণ

  • প্রকাশের সময় : Saturday, October 3, 2026
  • 54 বার পড়া হয়েছে


আতিকুর রহমান রুয়েব শান্তিগঞ্জ প্রতিনিধি::


‘ফোটাতে হাসি, বাঁচাতে প্রাণ—আমরা করব রক্তদান’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার সুলতানপুরে রক্তদাতাদের সম্মানে আলোচনা সভা ও ক্রেস্ট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) সকাল ১১টায় সুলতানপুর ব্লাড টিমের আয়োজনে উপজেলার জয়কলস ইউনিয়নের সুলতানপুর আব্দুল মজিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।


সুলতানপুর ব্লাড টিমের উপদেষ্টা রুয়েল আহমেদের সঞ্চালনায় এবং জয়কলস ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাজী আব্দুল লতিফ কালাশার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জয়কলস ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জয়কলস ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ইলিয়াছ মিয়া, রনসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও রক্তদাতা সদস্য মো. ফয়জুল ইসলাম, পাইকাপন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও সুলতানপুর ব্লাড টিমের প্রতিষ্ঠাতা সভাপতি শামীম আহমদ, সুলতানপুর ব্লাড টিমের শুভাকাঙ্ক্ষী আঙ্গুর মিয়া ও ইসলাম উদ্দিন।


এ সময় সুলতানপুর ব্লাড টিমের সদস্য হাবিবুর রহমান, ফেরদৌস আহমদ জান্নাত, কাওছার আহমদ, ইমনসহ অন্যান্য সদস্য ও স্থানীয়রা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে সুলতানপুর ব্লাড টিমের পক্ষ থেকে বিভিন্ন সময়ে মুমূর্ষু রোগীদের রক্তদানকারী সদস্যদের মাঝে ক্রেস্ট বিতরণ করেন অতিথিরা।পরে সর্বসম্মতিক্রমে সুলতানপুর গ্রামের হাবিবুর রহমানকে সভাপতি, হাবিবুরকে সাধারণ সম্পাদক, ফেরদৌস আহমদ জান্নাতকে সাংগঠনিক সম্পাদক এবং রবিউল ইসলামকে প্রচার সম্পাদক করে সুলতানপুর ব্লাড টিমের নবগঠিত আংশিক কমিটি ঘোষণা করা হয়।

শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews