1. admin@sonarbanglatv24news.com : admin :
October 18, 2026, 6:16 pm
সংবাদ শিরোনাম:
দিরাই সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সুনামগঞ্জে রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত শান্তিগঞ্জে হ্যান্ডকাফ পরা আসামিকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ জার্মানিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা সফল দিরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত দিরাইয়ে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জের উত্তর গাজীনগরে ৫ হাজার বৃক্ষরোপণ কর্মসূচি শুরু শান্তির দূতদের স্বীকৃতি দেওয়ার আহ্বান, প্রকল্প শেষ হলেও চলবে পিএফজির কার্যক্রম শান্তিগঞ্জে মা/দ/কে/র বিরুদ্ধে যুবকদের আলোচনা সভা সাংবাদিকদের ছবি ব্যবহার করে অপপ্রচার ও হয়রানির অভিযোগ, ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ আশুলিয়ায় সাংবাদিক সৌরভকে আবারও হুমকি, মামলা প্রত্যাহারে চাপ দেওয়ার অভিযোগ বিজ্ঞান লেখক ও ব্লগার প্রয়াত অনন্ত বিজয় দাশের মমতাময়ী মা পীযূষ রানী দাশ আর নেই সাংবাদিকদের ছবি ব্যবহার করে অপপ্রচার ও হয়রানির অভিযোগ, ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ সাংবাদিকদের ছবি ব্যবহার করে অপপ্রচার ও হয়রানির অভিযোগ, ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ বাঁচতে চায় ১০ বছরের রবিউল, পাঁচ লাখ টাকার অভাবে অনিশ্চিত চিকিৎসা আশুলিয়ায় সাংবাদিককে মারধরের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ
বিজ্ঞাপন:
Sonarbanglatv24news.com-এর পক্ষ থেকে আপনাকে স্বাগতম। ‍আপনার চারপাশের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা আমাদেরকে পাঠিয়ে দিন  sonarbanglanews7@gmail.com এই ঠিকানায়। আমরা যথারীতি যাচাই বাছাই করে প্রকাশ করবো।

জগন্নাথপুরে মানবপাচার মামলা: ভাই-বোন গ্রেপ্তার, নেপথ্যে দুই বিপরীত বক্তব্য,,,

  • প্রকাশের সময় : Saturday, October 3, 2026
  • 31 বার পড়া হয়েছে

জামাল হোসাইন জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জের জগন্নাথপুরে মানবপাচারের মামলায় ভাই-বোন গ্রেপ্তারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ নিয়ে স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে ওই নারীকে দালাল চক্রের সদস্য হিসেবে উল্লেখ করা হলেও, সিলেট জজ কোর্টের এক আইনজীবী সামাজিক যোগাযোগ মাধ্যমে তার পক্ষে ভিন্ন তথ্য তুলে ধরে ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন।

গ্রেপ্তারকৃত নারীর নাম শুবি বেগম। বাড়ি জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের সাদীপুর গ্রামে।

জগন্নাথপুর প্রতিদিনের খবর কী বলছে:
গত ২ অক্টোবর “জগন্নাথপুর প্রতিদিন” এ প্রকাশিত খবরে বলা হয়, মানবপাচারের অভিযোগে দায়ের করা একটি মামলায় শুবি বেগমসহ তার ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। খবরে ইঙ্গিত করা হয় তিনি মানবপাচার চক্রের সঙ্গে জড়িত।

আইনজীবীর পাল্টা বক্তব্য:
তবে এই খবরের পর সিলেট জজ কোর্টের আইনজীবী ও সাবেক এপিপি অ্যাডভোকেট ইয়াসিন খান তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে একটি বিস্তারিত পোস্ট দেন। পোস্টে তিনি দাবি করেন,

শুবি বেগম ভুক্তভোগী, অভিযুক্ত নন। তার বক্তব্য অনুযায়ী, শুবি বেগমের দুই ভাইকে তারই নিকটাত্মীয় একটি দালালচক্র ইউরোপ পাঠানোর প্রলোভনে সৌদি আরব হয়ে লিবিয়ায় নিয়ে যায়। সেখানে তাদের আটকে রেখে অমানুষিক নির্যাতন করা হয়। ভিডিও কলে এক ভাইয়ের আঙুল কেটে দেওয়ার মতো নির্মম ঘটনাও ঘটে এবং মুক্তিপণের নামে প্রায় ৭০ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হয় বলে অভিযোগ।

অ্যাডভোকেট ইয়াসিন খান লেখেন, “সকল প্রমাণ, ব্যাংকে লেনদেনের প্রমাণ ও নির্যাতনের ছবি ও ভিডিও দেখে একজন আইনজীবী হয়েও চোখের পানি ধরে রাখা কষ্টকর ছিল।”

তিনি আরও জানান, শুবি বেগমের অভিযোগের ভিত্তিতে সিলেটের তরুণ আইনজীবী ইফতেখার আলম শোয়াইবের মাধ্যমে মানব পাচার ট্রাইব্যুনালে একটি মামলা দায়ের করা হয়। আদালত মামলাটি গ্রহণ করে PBI-কে তদন্তের নির্দেশ দেন।

অ্যাডভোকেট ইয়াসিনের দাবি, PBI তদন্তে সাক্ষ্য দিতে গিয়েই পাচারকারী চক্রের করা কাউন্টার মামলায় হয়রানির শিকার হয়ে গ্রেপ্তার হয়েছেন এই নারী।

প্রকৃত সত্য কী?

এ ঘটনায় এখন দুটি বিপরীত চিত্র সামনে এসেছে। একদিকে পুলিশের গ্রেপ্তার ও প্রাথমিক মামলা, অন্যদিকে ভুক্তভোগী পরিবারের ৭০ লক্ষ টাকা খোয়ানো ও লিবিয়ায় নির্যাতনের গুরুতর অভিযোগ।

স্থানীয় সচেতন মহলের মতে, প্রকৃত সত্য উদঘাটনের জন্য মাননীয় আদালত কর্তৃক PBI-কে দেওয়া তদন্তের রিপোর্টই হবে মূল চাবিকাঠি। ব্যাংক লেনদেন, মোবাইল কল রেকর্ড এবং লিবিয়া থেকে পাঠানো নির্যাতনের ভিডিওগুলো ফরেনসিক পরীক্ষা করলেই কে ভুক্তভোগী আর কে অপরাধী তা স্পষ্ট হবে।

এ বিষয়ে তদন্তকারী সংস্থা PBI ও জগন্নাথপুর থানা পুলিশের নিরপেক্ষ তদন্ত এবং সংবাদমাধ্যমের সত্যনিষ্ঠ ও অনুসন্ধানী প্রতিবেদন কামনা করেছেন এলাকাবাসী।

শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews