1. admin@sonarbanglatv24news.com : admin :
October 18, 2026, 6:55 pm
সংবাদ শিরোনাম:
দিরাই সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সুনামগঞ্জে রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত শান্তিগঞ্জে হ্যান্ডকাফ পরা আসামিকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ জার্মানিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা সফল দিরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত দিরাইয়ে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভা অনুষ্ঠিত দিরাই সাংবাদিক ইউনিয়নের আয়োজনে প্রয়াত সাংবাদিক টিপু সুলতানের স্মরণে দোয়া ও খাবার বিতরণ শান্তিগঞ্জের উত্তর গাজীনগরে ৫ হাজার বৃক্ষরোপণ কর্মসূচি শুরু শান্তির দূতদের স্বীকৃতি দেওয়ার আহ্বান, প্রকল্প শেষ হলেও চলবে পিএফজির কার্যক্রম শান্তিগঞ্জে মা/দ/কে/র বিরুদ্ধে যুবকদের আলোচনা সভা সাংবাদিকদের ছবি ব্যবহার করে অপপ্রচার ও হয়রানির অভিযোগ, ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ আশুলিয়ায় সাংবাদিক সৌরভকে আবারও হুমকি, মামলা প্রত্যাহারে চাপ দেওয়ার অভিযোগ বিজ্ঞান লেখক ও ব্লগার প্রয়াত অনন্ত বিজয় দাশের মমতাময়ী মা পীযূষ রানী দাশ আর নেই সাংবাদিকদের ছবি ব্যবহার করে অপপ্রচার ও হয়রানির অভিযোগ, ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ সাংবাদিকদের ছবি ব্যবহার করে অপপ্রচার ও হয়রানির অভিযোগ, ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ বাঁচতে চায় ১০ বছরের রবিউল, পাঁচ লাখ টাকার অভাবে অনিশ্চিত চিকিৎসা
বিজ্ঞাপন:
Sonarbanglatv24news.com-এর পক্ষ থেকে আপনাকে স্বাগতম। ‍আপনার চারপাশের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা আমাদেরকে পাঠিয়ে দিন  sonarbanglanews7@gmail.com এই ঠিকানায়। আমরা যথারীতি যাচাই বাছাই করে প্রকাশ করবো।

দিরাই সাংবাদিক ইউনিয়নের আংশিক কমিটি গঠন: ৩ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশের সিদ্ধান্ত

  • প্রকাশের সময় : Saturday, October 3, 2026
  • 32 বার পড়া হয়েছে

কামরুল হাসান মিটু দিরাই প্রতিনিধি:

সাংবাদিকদের পেশাগত ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও দায়িত্বশীল সাংবাদিকতার প্রত্যয় নিয়ে দিরাই সাংবাদিক ইউনিয়নের ৪ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি গঠন করা হয়েছে।
সংগঠনের সকল সদস্যের সর্বসম্মতিক্রমে ২০২৬ সালের জন্য এ আংশিক কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটিতে জাহাঙ্গীর আলমকে সভাপতি, কামরুল হাসানকে সাধারণ সম্পাদক, ইমরান মিয়াকে সাংগঠনিক সম্পাদক এবং হুমায়ুন কবিরকে কোষাধ্যক্ষ করা হয়েছে।
সংগঠন সূত্রে জানা যায়, ২০১৮ সালে প্রতিষ্ঠিত দিরাই সাংবাদিক ইউনিয়ন স্থানীয় সাংবাদিকদের পেশাগত স্বার্থ, ঐক্য ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে কার্যক্রম পরিচালনা করে আসছে। নতুন কমিটি গঠনের মধ্য দিয়ে সংগঠনের কার্যক্রমকে আরও সুসংগঠিত ও গতিশীল করার উদ্যোগ নেওয়া হয়েছে।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জানান- সাংবাদিকতার মূলনীতি, সত্যনিষ্ঠা ও বস্তুনিষ্ঠতাকে গুরুত্ব দিয়ে পেশাগত দায়িত্ব পালনে তারা কাজ করবেন। একই সঙ্গে স্থানীয় পর্যায়ে সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সহযোগিতার পরিবেশ আরও জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হবে।
এদিকে ৪ সদস্যের আংশিক কমিটিকে আগামী তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন ও প্রকাশের দায়িত্ব দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সংগঠনের অন্যান্য পদ পূরণ করে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।নবগঠিত আংশিক কমিটি-
সভাপতি- জাহাঙ্গীর আলম সাধারণ সম্পাদক- কামরুল হাসান,সাংগঠনিক সম্পাদক- ইমরান মিয়া,কোষাধ্যক্ষ- হুমায়ুন কবির

দিরাই সাংবাদিক ইউনিয়নের নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং স্থানীয় সাংবাদিকদের পেশাগত ঐক্য ও সহযোগিতা আরও সুদৃঢ় হবে এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।

শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews