1. admin@sonarbanglatv24news.com : admin :
October 18, 2026, 6:56 pm
সংবাদ শিরোনাম:
দিরাই সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সুনামগঞ্জে রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত শান্তিগঞ্জে হ্যান্ডকাফ পরা আসামিকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ জার্মানিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা সফল দিরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত দিরাইয়ে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভা অনুষ্ঠিত দিরাই সাংবাদিক ইউনিয়নের আয়োজনে প্রয়াত সাংবাদিক টিপু সুলতানের স্মরণে দোয়া ও খাবার বিতরণ শান্তিগঞ্জের উত্তর গাজীনগরে ৫ হাজার বৃক্ষরোপণ কর্মসূচি শুরু শান্তির দূতদের স্বীকৃতি দেওয়ার আহ্বান, প্রকল্প শেষ হলেও চলবে পিএফজির কার্যক্রম শান্তিগঞ্জে মা/দ/কে/র বিরুদ্ধে যুবকদের আলোচনা সভা সাংবাদিকদের ছবি ব্যবহার করে অপপ্রচার ও হয়রানির অভিযোগ, ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ আশুলিয়ায় সাংবাদিক সৌরভকে আবারও হুমকি, মামলা প্রত্যাহারে চাপ দেওয়ার অভিযোগ বিজ্ঞান লেখক ও ব্লগার প্রয়াত অনন্ত বিজয় দাশের মমতাময়ী মা পীযূষ রানী দাশ আর নেই সাংবাদিকদের ছবি ব্যবহার করে অপপ্রচার ও হয়রানির অভিযোগ, ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ সাংবাদিকদের ছবি ব্যবহার করে অপপ্রচার ও হয়রানির অভিযোগ, ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ বাঁচতে চায় ১০ বছরের রবিউল, পাঁচ লাখ টাকার অভাবে অনিশ্চিত চিকিৎসা
বিজ্ঞাপন:
Sonarbanglatv24news.com-এর পক্ষ থেকে আপনাকে স্বাগতম। ‍আপনার চারপাশের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা আমাদেরকে পাঠিয়ে দিন  sonarbanglanews7@gmail.com এই ঠিকানায়। আমরা যথারীতি যাচাই বাছাই করে প্রকাশ করবো।

দিরাইয়ের গর্ব ব্যারিস্টার মাহদিন চৌধুরী জালালাবাদ নবীনবরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি

  • প্রকাশের সময় : Friday, October 2, 2026
  • 34 বার পড়া হয়েছে

সুনামগঞ্জ দিরাই প্রতিনিধি

ঢাকায় জালালাবাদ ছাত্রকল্যাণ সমিতির উদ্যোগে বিশ্ববিদ্যালয় পর্যায়ের নবীনবরণ ও বিদায়ী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে দিরাইয়ের কৃতী সন্তান ও তরুণ প্রজন্মের অনুপ্রেরণা ব্যারিস্টার মাহদিন চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছার মাধ্যমে বরণ এবং বিদায়ী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়। এ সময় শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে উচ্চশিক্ষার পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা, মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়িত্ববোধকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানানো হয়।

বিশেষ অতিথির বক্তব্যে ব্যারিস্টার মাহদিন চৌধুরী বলেন, বিশ্ববিদ্যালয়জীবন শুধু একাডেমিক শিক্ষা অর্জনের সময় নয়; এটি দক্ষতা, নেতৃত্বগুণ ও মানবিক মূল্যবোধ বিকশিত করার গুরুত্বপূর্ণ সময়। শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান ও মেধাকে দেশ ও মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে।

তিনি নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের নিয়ম-কানুন মেনে পড়াশোনায় মনোযোগী হওয়ার পাশাপাশি নিজেদের যোগ্য ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। একই সঙ্গে বিদায়ী শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মজীবনে সাফল্য কামনা করেন।

অনুষ্ঠানে জালালাবাদ ছাত্রকল্যাণ সমিতির নেতৃবৃন্দ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, নবীন ও বিদায়ী শিক্ষার্থীসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
শিক্ষার্থীদের পারস্পরিক বন্ধন, শিক্ষাজীবনের অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যৎ পথচলায় উৎসাহ জোগানোর মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।

শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews