স্টাফ রিপোর্টার মোঃ বাবুল হোসেন
সন্ত্রাস, চাঁদাবাজি ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে ঢাকার সাভারের ইয়ারপুরে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা অপরাধমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে রাজনৈতিক নেতাকর্মী, সামাজিক সংগঠন, ব্যবসায়ী ও সাধারণ মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইয়ারপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাভার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেওয়ান মঈনউদ্দিন বিপ্লব। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের আমন্ত্রিত সদস্য ও জিয়া সাইবার ফোর্স কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি কে এম হারুন অর রশিদ।সভায় সভাপতিত্ব করেন জিয়া সাইবার ফোর্স ঢাকা জেলার সভাপতি ও ইয়ারপুর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাজী এম. এ. কালাম মাদবর।
আলোচনা সভায় বক্তারা বলেন, সন্ত্রাস ও চাঁদাবাজি সমাজ ও জনজীবনের জন্য বড় ধরনের প্রতিবন্ধকতা। এসব অপরাধের বিরুদ্ধে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর নির্ভর না করে স্থানীয় পর্যায়ে জনসচেতনতা ও সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। অপরাধের তথ্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো এবং তাদের কার্যক্রমে সহযোগিতা করার আহ্বানও জানান তারা।
বক্তারা আরও বলেন, কোনো ব্যক্তি বা গোষ্ঠী যেন ভয়ভীতি, সন্ত্রাস কিংবা চাঁদাবাজির মাধ্যমে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করতে না পারে, সেজন্য সবাইকে সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পারস্পরিক সহযোগিতা ও সামাজিক ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন তারা।
সভায় সমাজসেবক আব্দুল হাই আল হাদী, হাজী মোঃ বিল্লাল বেপারী, ইয়ারপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোঃ হানিফ পলান, আলহাজ্ব মোঃ দেলোয়ার হোসেন সরকার, আলিয়া খাল স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ জিল্লুর রহমান, জিয়া সাইবার ফোর্স কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক মোঃ জাহিদ হাসান বিকাশ, ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ আব্দুল মান্নান ভূইয়া, মোসাঃ জোৎস্না ইল, মুস্তাফিজুর রহমান রনি, জিয়া সাইবার ফোর্স ঢাকা জেলার সহ-সভাপতি মোঃ ইমান উদ্দিন, যুবদলের সাবেক সহ-সভাপতি ও ঢাকা জেলা ছাত্রদলের সাবেক নেতা মো. আব্দুর রশিদ পলান এবং আশুলিয়া থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ রবিউল ইসলামসহ স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।