1. admin@sonarbanglatv24news.com : admin :
October 18, 2026, 6:55 pm
সংবাদ শিরোনাম:
দিরাই সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সুনামগঞ্জে রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত শান্তিগঞ্জে হ্যান্ডকাফ পরা আসামিকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ জার্মানিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা সফল দিরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত দিরাইয়ে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভা অনুষ্ঠিত দিরাই সাংবাদিক ইউনিয়নের আয়োজনে প্রয়াত সাংবাদিক টিপু সুলতানের স্মরণে দোয়া ও খাবার বিতরণ শান্তিগঞ্জের উত্তর গাজীনগরে ৫ হাজার বৃক্ষরোপণ কর্মসূচি শুরু শান্তির দূতদের স্বীকৃতি দেওয়ার আহ্বান, প্রকল্প শেষ হলেও চলবে পিএফজির কার্যক্রম শান্তিগঞ্জে মা/দ/কে/র বিরুদ্ধে যুবকদের আলোচনা সভা সাংবাদিকদের ছবি ব্যবহার করে অপপ্রচার ও হয়রানির অভিযোগ, ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ আশুলিয়ায় সাংবাদিক সৌরভকে আবারও হুমকি, মামলা প্রত্যাহারে চাপ দেওয়ার অভিযোগ বিজ্ঞান লেখক ও ব্লগার প্রয়াত অনন্ত বিজয় দাশের মমতাময়ী মা পীযূষ রানী দাশ আর নেই সাংবাদিকদের ছবি ব্যবহার করে অপপ্রচার ও হয়রানির অভিযোগ, ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ সাংবাদিকদের ছবি ব্যবহার করে অপপ্রচার ও হয়রানির অভিযোগ, ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ বাঁচতে চায় ১০ বছরের রবিউল, পাঁচ লাখ টাকার অভাবে অনিশ্চিত চিকিৎসা
বিজ্ঞাপন:
Sonarbanglatv24news.com-এর পক্ষ থেকে আপনাকে স্বাগতম। ‍আপনার চারপাশের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা আমাদেরকে পাঠিয়ে দিন  sonarbanglanews7@gmail.com এই ঠিকানায়। আমরা যথারীতি যাচাই বাছাই করে প্রকাশ করবো।

পাবনায় শিয়ালের হামলায় নারী-শিশু আহত

  • প্রকাশের সময় : Wednesday, September 30, 2026
  • 28 বার পড়া হয়েছে

জেলা স্টাফ রিপোর্টারপাবনা:মাফরুদুর রহমান মুরাদ।

পাবনার সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি ‘পাগলা’ শিয়ালের কামড়ে শিশু ও নারীসহ অন্তত ১১ জন আহত হয়েছেন। বুধবার (৩০ সেপ্টেম্বর ২০২৬) বিকেল ৪টা থেকে সাড়ে ৫টার মধ্যে সাঁথিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের শালঘর মহল্লা ও গৌরীগ্রাম ইউনিয়নের সাতবিলা এলাকায় এই ঘটনা ঘটে। পরবর্তীতে গ্রামবাসী একজোট হয়ে শিয়ালটিকে পিটিয়ে মেরে ফেলেছে।

শালঘর মহল্লার মো. রফিকের বাড়ির পাশে পুকুরপাড়ে বেঁধে রাখা একটি ছাগলকে প্রথমে শিয়ালটি আক্রমণ করে। রফিক ছাগলটি আনতে গেলে তিনি নিজেই প্রথম পাগলা শিয়ালের কামড়ের শিকার হন।
এরপর শিয়ালটি দ্রুত একের পর এক বাড়িতে ঢুকে মানুষের ওপর হামলা চালাতে থাকে। মাত্র ১ ঘণ্টার ব্যবধানে অন্তত ১১ জন মারাত্মকভাবে আহত হন, যার মধ্যে বেশ কয়েকজন শিশু ও নারী রয়েছেন।

আহতদের মধ্যে শালঘর মহল্লার সুরাইয়া (৫), আলো খাতুন (৩৫), ছোনিয়া (১০), জুবাইদা (৪), মংলা খাতুন (৭০), আলেয়া (২৫), ওয়াজ কুরুনি (৭), শাহিদা (৫০) এবং সাতবিলা গ্রামের সিনহা (৩), লাকি (৩০), বায়জিদ (৬), রেহেনা (৪২) ও সামসুর (২২) এর নাম জানা গেছে।

হঠাৎ শিয়ালের এমন উন্মত্ত আচরণে পুরো এলাকাজুড়ে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেকে ভয়ে ঘর থেকে বের হতে পারছিলেন না। পরবর্তীতে আত্মরক্ষার্থে গ্রামের শতাধিক মানুষ লাঠিসোঁটা নিয়ে রাস্তায় নেমে আসেন। বিকেল ৫টার দিকে শুরু হওয়া তল্লাশির পর, সাড়ে ৫টার দিকে পাশের একটি ঝোপের মধ্যে শিয়ালটিকে ঘেরাও করে পিটিয়ে মেরে ফেলা হয়।

আহত ব্যক্তিদের দ্রুত সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মাহফুজ আলম জানান, আহতদের ক্ষতস্থান পরিষ্কার করে জলাতঙ্ক প্রতিরোধে প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজনীয় ভ্যাকসিন দেওয়া হয়েছে। শিয়ালটি মারা গেলেও আক্রান্ত পরিবার ও পুরো এলাকায় এখনও উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews