জেলা স্টাফ রিপোর্টার পাবনা:মাফরুদুর রহমান মুরাদ।
পাবনার ঈশ্বরদীতে পাকশী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তরিকুল ইসলাম রঞ্জুকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় বিক্ষুব্ধ জনতা। বুধবার (৩০ সেপ্টেম্বর ২০২৬) ঈশ্বরদী শহরের পোস্ট অফিস মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
খবর পেয়ে ঈশ্বরদী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে নিজেদের হেফাজতে নেয়।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান যে, আটককৃত নেতার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।