1. admin@sonarbanglatv24news.com : admin :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
দিরাই সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সুনামগঞ্জে রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত শান্তিগঞ্জে হ্যান্ডকাফ পরা আসামিকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ জার্মানিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা সফল দিরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত দিরাইয়ে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভা অনুষ্ঠিত দিরাই সাংবাদিক ইউনিয়নের আয়োজনে প্রয়াত সাংবাদিক টিপু সুলতানের স্মরণে দোয়া ও খাবার বিতরণ শান্তিগঞ্জের উত্তর গাজীনগরে ৫ হাজার বৃক্ষরোপণ কর্মসূচি শুরু শান্তির দূতদের স্বীকৃতি দেওয়ার আহ্বান, প্রকল্প শেষ হলেও চলবে পিএফজির কার্যক্রম শান্তিগঞ্জে মা/দ/কে/র বিরুদ্ধে যুবকদের আলোচনা সভা সাংবাদিকদের ছবি ব্যবহার করে অপপ্রচার ও হয়রানির অভিযোগ, ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ আশুলিয়ায় সাংবাদিক সৌরভকে আবারও হুমকি, মামলা প্রত্যাহারে চাপ দেওয়ার অভিযোগ বিজ্ঞান লেখক ও ব্লগার প্রয়াত অনন্ত বিজয় দাশের মমতাময়ী মা পীযূষ রানী দাশ আর নেই সাংবাদিকদের ছবি ব্যবহার করে অপপ্রচার ও হয়রানির অভিযোগ, ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ সাংবাদিকদের ছবি ব্যবহার করে অপপ্রচার ও হয়রানির অভিযোগ, ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ বাঁচতে চায় ১০ বছরের রবিউল, পাঁচ লাখ টাকার অভাবে অনিশ্চিত চিকিৎসা
বিজ্ঞাপন:
Sonarbanglatv24news.com-এর পক্ষ থেকে আপনাকে আপনি। ‍আপনার চারপাশের বিভিন্ন সমস্যা ও প্রধানমন্ত্রীর কথা আমাদেরকে পরামর্শ দিন sonarbanglanews7@gmail.com এই ঠিকানায়। আমরাউপররীতি ফল বাছাই করে প্রকাশ।

মাদ্রাসায় যাওয়ার কথা বলে নিখোঁজ সজিব হাসান, সন্ধান চায় পরিবার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৫ বার পড়া হয়েছে


(সুনামগঞ্জ) প্রতিনিধি:হুমায়ুন কবির

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের তেলিকোনা গ্রামের সজিব হাসান নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। গত ২৭ সেপ্টেম্বর, রবিবার দুপুর আনুমানিক ৩টার পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।

নিখোঁজ সজিব হাসানের স্থায়ী ঠিকানা তেলিকোনা, কলকলিয়া ইউনিয়ন, জগন্নাথপুর, সুনামগঞ্জ। সে ইনাতগঞ্জ-কাজিরগঞ্জ বাজার এলাকার একটি মাদ্রাসায় পড়াশোনা করে।পরিবার সূত্রে জানা যায়, ২৭ সেপ্টেম্বর রবিবার দুপুর আনুমানিক ৩টার দিকে সজিব হাসান তার বাবা মো. কিবরিয়াকে সঙ্গে নিয়ে কাজিরগঞ্জ বাজার মাদ্রাসার গেইটের সামনে যায়। সেখানে সজিব তার বাবাকে বলে, “বাবা, আপনি চলে যান, আমি মাদ্রাসায় ঢুকছি।” এরপর তার বাবা বাড়িতে ফিরে আসেন।

সন্ধ্যার পর সজিবের মা মাদ্রাসার হুজুরের কাছে ফোন করে তার খোঁজ নেন। মাদ্রাসার হুজুর জানান, সজিব মাদ্রাসায় আসেনি। এরপর পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজখবর নেন। পরে সজিবের বাবা মো. কিবরিয়া ও চাচা রুমেন মিয়া মাদ্রাসাসহ আশপাশের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

নিখোঁজের পর থেকে পরিবারের সদস্যরা উদ্বেগের মধ্যে রয়েছেন। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করেও এখন পর্যন্ত সজিবের কোনো সন্ধান পাওয়া যায়নি।

কোনো ব্যক্তি সজিব হাসানকে কোথাও দেখে থাকলে কিংবা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জেনে থাকলে দ্রুত পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
📞 যোগাযোগ:০১৩০৭১১৩৯৮২,, ০১৭৬৩৩০০০০১,,০১৩৩৪৫৭২৪২০
পরিবারের পক্ষ থেকে সজিব হাসানকে দ্রুত ও নিরাপদে পরিবারের কাছে ফিরিয়ে দিতে সবার সহযোগিতা কামনা করা হয়েছে।আল্লাহ সজিবকে নিরাপদে পরিবারের কাছে ফিরিয়ে দিন। আমিন।

শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০১৯ ব্রেকিং নিউজ
Theme Customized By BreakingNews