1. admin@sonarbanglatv24news.com : admin :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
দিরাই সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সুনামগঞ্জে রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত শান্তিগঞ্জে হ্যান্ডকাফ পরা আসামিকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ জার্মানিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা সফল দিরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত দিরাইয়ে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভা অনুষ্ঠিত দিরাই সাংবাদিক ইউনিয়নের আয়োজনে প্রয়াত সাংবাদিক টিপু সুলতানের স্মরণে দোয়া ও খাবার বিতরণ শান্তিগঞ্জের উত্তর গাজীনগরে ৫ হাজার বৃক্ষরোপণ কর্মসূচি শুরু শান্তির দূতদের স্বীকৃতি দেওয়ার আহ্বান, প্রকল্প শেষ হলেও চলবে পিএফজির কার্যক্রম শান্তিগঞ্জে মা/দ/কে/র বিরুদ্ধে যুবকদের আলোচনা সভা সাংবাদিকদের ছবি ব্যবহার করে অপপ্রচার ও হয়রানির অভিযোগ, ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ আশুলিয়ায় সাংবাদিক সৌরভকে আবারও হুমকি, মামলা প্রত্যাহারে চাপ দেওয়ার অভিযোগ বিজ্ঞান লেখক ও ব্লগার প্রয়াত অনন্ত বিজয় দাশের মমতাময়ী মা পীযূষ রানী দাশ আর নেই সাংবাদিকদের ছবি ব্যবহার করে অপপ্রচার ও হয়রানির অভিযোগ, ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ সাংবাদিকদের ছবি ব্যবহার করে অপপ্রচার ও হয়রানির অভিযোগ, ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ বাঁচতে চায় ১০ বছরের রবিউল, পাঁচ লাখ টাকার অভাবে অনিশ্চিত চিকিৎসা
বিজ্ঞাপন:
Sonarbanglatv24news.com-এর পক্ষ থেকে আপনাকে আপনি। ‍আপনার চারপাশের বিভিন্ন সমস্যা ও প্রধানমন্ত্রীর কথা আমাদেরকে পরামর্শ দিন sonarbanglanews7@gmail.com এই ঠিকানায়। আমরাউপররীতি ফল বাছাই করে প্রকাশ।

শান্তিগঞ্জে জয়কলস ইউনিয়নে এডিস মশা নিধনে পরিচ্ছন্নতা অভিযান

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাশ, স্টাফ রিপোর্টার, সুনামগঞ্জ


‘মন সুন্দর যার, সে রাখে দেশ পরিষ্কার—যত্রতত্র ময়লা ফেলা বর্জন, পরিষ্কার-পরিচ্ছন্ন ইউনিয়ন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নে এডিস মশা নিধনে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেল ৩টায় উপজেলার উজানীগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে জয়কলস ইউনিয়ন পরিষদের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
ইউনিয়নের বিভিন্ন স্থানে এডিস মশার বিস্তার রোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন জয়কলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, জয়কলস ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা অতি রঞ্জন সরকার এবং উজানীগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফাতেমা চৌধুরী।

এছাড়া বিদ্যালয়ের সহকারী শিক্ষক শারমিন আক্তার, চম্পা রানী রায়, তাসলিমা খানম, সুরঞ্জিত চক্রবর্তী, ইউনিয়নের ৭ নম্বর ইউপি সদস্য জহির উদ্দিন, গ্রাম পুলিশ সাবাজ মিয়া ও শানুর আলীসহ বিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০১৯ ব্রেকিং নিউজ
Theme Customized By BreakingNews