কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃহুমায়ুন কবির দুলাল
কিশোরগঞ্জের কটিয়াদীতে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (সেপ্টেম্বর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আফরোজ মারলিজের সভাপতিত্বে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লাবনী আক্তার তারানা,উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব তোফাজ্জল হোসেন খান দিলিপ,সাধারন সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন,উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা.সৈয়দ শাহরিয়ার অনিক,কটিয়াদী মডেল থানার ওসি রফিকুল ইসলাম,উপজেলা বিএনপির সহ সভাপতি শফিকুল ইসলাম,বিশিষ্ঠ ব্যবসায়ী বাবু স্বপন কুমার সাহা,পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সজল,উপজেলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মুরছালিন দারাশিকোসহ উপজেলার বিভিন্ন কর্মকর্তা,বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি,অপরাধ দমন, মাদক, ডেঙ্গু,দূ্র্গাপূজা,জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।উপজেলার আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ আলোচনা করেন।