1. admin@sonarbanglatv24news.com : admin :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
দিরাই সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সুনামগঞ্জে রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত শান্তিগঞ্জে হ্যান্ডকাফ পরা আসামিকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ জার্মানিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা সফল দিরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত দিরাইয়ে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভা অনুষ্ঠিত দিরাই সাংবাদিক ইউনিয়নের আয়োজনে প্রয়াত সাংবাদিক টিপু সুলতানের স্মরণে দোয়া ও খাবার বিতরণ শান্তিগঞ্জের উত্তর গাজীনগরে ৫ হাজার বৃক্ষরোপণ কর্মসূচি শুরু শান্তির দূতদের স্বীকৃতি দেওয়ার আহ্বান, প্রকল্প শেষ হলেও চলবে পিএফজির কার্যক্রম শান্তিগঞ্জে মা/দ/কে/র বিরুদ্ধে যুবকদের আলোচনা সভা সাংবাদিকদের ছবি ব্যবহার করে অপপ্রচার ও হয়রানির অভিযোগ, ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ আশুলিয়ায় সাংবাদিক সৌরভকে আবারও হুমকি, মামলা প্রত্যাহারে চাপ দেওয়ার অভিযোগ বিজ্ঞান লেখক ও ব্লগার প্রয়াত অনন্ত বিজয় দাশের মমতাময়ী মা পীযূষ রানী দাশ আর নেই সাংবাদিকদের ছবি ব্যবহার করে অপপ্রচার ও হয়রানির অভিযোগ, ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ সাংবাদিকদের ছবি ব্যবহার করে অপপ্রচার ও হয়রানির অভিযোগ, ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ বাঁচতে চায় ১০ বছরের রবিউল, পাঁচ লাখ টাকার অভাবে অনিশ্চিত চিকিৎসা
বিজ্ঞাপন:
Sonarbanglatv24news.com-এর পক্ষ থেকে আপনাকে আপনি। ‍আপনার চারপাশের বিভিন্ন সমস্যা ও প্রধানমন্ত্রীর কথা আমাদেরকে পরামর্শ দিন sonarbanglanews7@gmail.com এই ঠিকানায়। আমরাউপররীতি ফল বাছাই করে প্রকাশ।

‘নৈরাজ্য সৃষ্টি করলে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে’—শান্তিগঞ্জে এমপি কয়ছর আহমদ

  • প্রকাশের সময় : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬১ বার পড়া হয়েছে

শান্তিগঞ্জ প্রতিনিধি:আতিকুর রহমান রুয়েব


সুনামগঞ্জের শান্তিগঞ্জে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অস্থিতিশীলতা সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৪টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে শান্তিগঞ্জ বাজারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।এর আগে বিকেল ৩টা থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে শান্তিগঞ্জ বাজারে জড়ো হতে থাকেন। একপর্যায়ে নেতাকর্মীদের অংশগ্রহণে বিক্ষোভ মিছিলটি জনসমুদ্রে রূপ নেয়।


বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসেবে অংশ নেন সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এম কয়ছর আহমদ এমপি। এ সময় নেতাকর্মীরা ‘ফ্যাসিস্টদের আস্তানা এই বাংলায় হবে না’, ‘হই হই রৈ রৈ, হাসিনা তুই গেলি কই’সহ বিভিন্ন স্লোগান দেন। পরে মিছিলটি শান্তিগঞ্জ বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা বাজার চত্বরে গিয়ে শেষ হয়।পরে শান্তিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক হাজী জালাল উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এম কয়ছর আহমদ এমপি।

বক্তব্যে এম কয়ছর আহমদ এমপি বলেন, ‘ফ্যাসিস্টরা পালিয়ে গেছে, তারা আর ফিরে আসবে না। যারা পালিয়ে যায়, তারা আর ফিরে আসে না। ফ্যাসিস্ট হাসিনার বাবাও পালিয়ে গিয়েছিলেন। তিনিও তাঁর বাবার পথ ধরে পালিয়ে গেছেন। যদি তারা কোনো নৈরাজ্য সৃষ্টি করে, তাহলে আমরা সবাই ঐক্যবদ্ধ থেকে তা প্রতিহত করব।’
তিনি আরও বলেন, ‘আমাদের নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা সব বাস্তবায়িত হচ্ছে। তা দেখে ফ্যাসিস্টরা দেশে অস্থিতিশীলতা সৃষ্টির পাঁয়তারা করছে। আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকুন। সকল ষড়যন্ত্র মোকাবিলা করে দেশ এগিয়ে যাবে।’
উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক রওশন খান সাগরের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনছার উদ্দিন ও জেলা বিএনপির সদস্য ফারুক আহমদ।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য নুর আলী, যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রশীদ আমিন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম নাঈম, যুগ্ম আহ্বায়ক আব্দাল মিয়া, সদস্য মহির উদ্দিন মহির, নুর ইসলাম, গোলাম রব্বানী, মেজাহিদ উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আবুল কালাম, জয়কলস ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ইলিয়াস মিয়া, পূর্ব বীরগাঁও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক তোফায়েল আহমেদ, যুগ্ম আহ্বায়ক সাইকুল ইসলাম, পশ্চিম পাগলা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আওলাদ হোসেন, ইউনিয়ন বিএনপির সদস্য সিরাজ মিয়া, আকরামুল ইসলাম, পশ্চিম বীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফুর রহমান জায়গীরদার খোকন, যুক্তরাজ্য বিএনপি নেতা আকিকুর রহমান আকিক, পর্তুগাল বিএনপি নেতা মইনুল ইসলাম ও বিএনপি নেতা মোশাহিদ মিয়া।


এ ছাড়া উপস্থিত ছিলেন সিলেট মহানগর যুবদলের প্রথম যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক স্বপন, শান্তিগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক সুহেল মিয়া, যুগ্ম আহ্বায়ক রনজিৎ সূত্রধর, যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদির জিলানী, উপজেলা যুবদল নেতা রিপন মিয়া, শহীদুল ইসলাম, লিটন মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফরমান উদ্দিন, জয়কলস ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আশরাফ আলী, দরগাপাশা ইউনিয়ন যুবদলের সভাপতি ছালিক আহমেদ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ওবায়দুল করিম মাসুম, যুগ্ম আহ্বায়ক মুনসুর আহমদ, জেলা প্রজন্ম দলের সভাপতি জাহিদুল ইসলামসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০১৯ ব্রেকিং নিউজ
Theme Customized By BreakingNews