1. admin@sonarbanglatv24news.com : admin :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
দিরাই সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সুনামগঞ্জে রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত শান্তিগঞ্জে হ্যান্ডকাফ পরা আসামিকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ জার্মানিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা সফল দিরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত দিরাইয়ে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভা অনুষ্ঠিত দিরাই সাংবাদিক ইউনিয়নের আয়োজনে প্রয়াত সাংবাদিক টিপু সুলতানের স্মরণে দোয়া ও খাবার বিতরণ শান্তিগঞ্জের উত্তর গাজীনগরে ৫ হাজার বৃক্ষরোপণ কর্মসূচি শুরু শান্তির দূতদের স্বীকৃতি দেওয়ার আহ্বান, প্রকল্প শেষ হলেও চলবে পিএফজির কার্যক্রম শান্তিগঞ্জে মা/দ/কে/র বিরুদ্ধে যুবকদের আলোচনা সভা সাংবাদিকদের ছবি ব্যবহার করে অপপ্রচার ও হয়রানির অভিযোগ, ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ আশুলিয়ায় সাংবাদিক সৌরভকে আবারও হুমকি, মামলা প্রত্যাহারে চাপ দেওয়ার অভিযোগ বিজ্ঞান লেখক ও ব্লগার প্রয়াত অনন্ত বিজয় দাশের মমতাময়ী মা পীযূষ রানী দাশ আর নেই সাংবাদিকদের ছবি ব্যবহার করে অপপ্রচার ও হয়রানির অভিযোগ, ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ সাংবাদিকদের ছবি ব্যবহার করে অপপ্রচার ও হয়রানির অভিযোগ, ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ বাঁচতে চায় ১০ বছরের রবিউল, পাঁচ লাখ টাকার অভাবে অনিশ্চিত চিকিৎসা
বিজ্ঞাপন:
Sonarbanglatv24news.com-এর পক্ষ থেকে আপনাকে আপনি। ‍আপনার চারপাশের বিভিন্ন সমস্যা ও প্রধানমন্ত্রীর কথা আমাদেরকে পরামর্শ দিন sonarbanglanews7@gmail.com এই ঠিকানায়। আমরাউপররীতি ফল বাছাই করে প্রকাশ।

সুবিপ্রবির আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সিএসই বিভাগ

  • প্রকাশের সময় : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৩ বার পড়া হয়েছে

শান্তিগঞ্জ প্রতিনিধি: আতিকুর রহমান রুয়েব



সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সুবিপ্রবি) আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্ট চ্যাম্পিয়নশিপ-২০২৬-এ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগ।

রবিবার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৩টায় সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার তেঘরিয়া মিনি স্টেডিয়ামে সুবিপ্রবির ম্যাথমেটিকস সোসাইটির উদ্যোগে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।

টুর্নামেন্টের ১০ ওভারের ফাইনাল খেলায় প্রথমে ব্যাট করতে নেমে গণিত বিভাগ ৮ উইকেট হারিয়ে ১১১ রান সংগ্রহ করে। জয়ের জন্য ১১২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে সিএসই বিভাগ ৬ উইকেট হারিয়ে নির্ধারিত রান সংগ্রহ করে জয় নিশ্চিত করে। এর মধ্য দিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে সিএসই বিভাগ।

খেলা শেষে ম্যাথমেটিকস সোসাইটির সাধারণ সম্পাদক ও গণিত বিভাগের শিক্ষার্থী আব্দুর রহমান নিশাদের সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুবিপ্রবির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ জাকির হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ জাকির হোসেন বলেন, “টুর্নামেন্টে বিজয়ী দলকে অভিনন্দন জানাই, পাশাপাশি রানারআপ দলকেও অভিনন্দন। সবচেয়ে বড় কথা, এত সুন্দর আয়োজন যারা করেছেন, তাদের ধন্যবাদ জানাতে চাই। খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও আমাদের এগিয়ে যেতে হবে। খেলাধুলায় যারা মেধাবী, আমি মনে করি লেখাপড়াতেও তারা মেধাবী।”

তিনি আরও বলেন, “শিক্ষার্থীদের জন্য খেলাধুলা খুবই জরুরি। কারণ খেলাধুলা শরীরকে সুগঠিত করে এবং আনন্দ দেয়। পড়াশোনার সময় আমাদের কষ্ট-ক্লেশ ভুলিয়ে দেয় খেলাধুলা। তবে খেয়াল রাখতে হবে, খেলাধুলার কারণে যেন লেখাপড়ায় কোনো বিঘ্ন না ঘটে। এছাড়া আমাদের সবাইকে ভালো মানুষ হতে হবে। সমাজের সব ভালো কাজে আমরা এগিয়ে থাকব।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুবিপ্রবির প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর মো. জাহাঙ্গীর সরকার এবং পদার্থবিজ্ঞান বিভাগের প্রভাষক সাইদুর রহমান।এ সময় বক্তব্য রাখেন সিএসই বিভাগ ও বিজয়ী দলের অধিনায়ক আহসান হাবিব রায়হান এবং গণিত বিভাগ ও রানারআপ দলের অধিনায়ক এবং ম্যাথমেটিকস সোসাইটির ভাইস প্রেসিডেন্ট গোলাম মওলা তাইমুম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণিত বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. হারুনুর রশীদ, পদার্থবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান মারুফ চান্দ, প্রভোস্ট ড. মোবারক হোসেন, সহকারী হল প্রভোস্ট ও রসায়ন বিভাগের প্রভাষক নুর আলম বিটু। এছাড়াও উপস্থিত ছিলেন ম্যাথমেটিকস সোসাইটির সদস্য মাহফুজ হোসেন, লিমনসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ছাত্র-ছাত্রীরা।

পরে বিজয়ী দল ও রানারআপ দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। চ্যাম্পিয়ন হয়ে ট্রফি গ্রহণের পর আনন্দ-উল্লাসে মেতে ওঠেন সিএসই বিভাগের খেলোয়াড় ও শিক্ষার্থীরা।

শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০১৯ ব্রেকিং নিউজ
Theme Customized By BreakingNews