1. admin@sonarbanglatv24news.com : admin :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
দিরাই সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সুনামগঞ্জে রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত শান্তিগঞ্জে হ্যান্ডকাফ পরা আসামিকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ জার্মানিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা সফল দিরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত দিরাইয়ে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভা অনুষ্ঠিত দিরাই সাংবাদিক ইউনিয়নের আয়োজনে প্রয়াত সাংবাদিক টিপু সুলতানের স্মরণে দোয়া ও খাবার বিতরণ শান্তিগঞ্জের উত্তর গাজীনগরে ৫ হাজার বৃক্ষরোপণ কর্মসূচি শুরু শান্তির দূতদের স্বীকৃতি দেওয়ার আহ্বান, প্রকল্প শেষ হলেও চলবে পিএফজির কার্যক্রম শান্তিগঞ্জে মা/দ/কে/র বিরুদ্ধে যুবকদের আলোচনা সভা সাংবাদিকদের ছবি ব্যবহার করে অপপ্রচার ও হয়রানির অভিযোগ, ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ আশুলিয়ায় সাংবাদিক সৌরভকে আবারও হুমকি, মামলা প্রত্যাহারে চাপ দেওয়ার অভিযোগ বিজ্ঞান লেখক ও ব্লগার প্রয়াত অনন্ত বিজয় দাশের মমতাময়ী মা পীযূষ রানী দাশ আর নেই সাংবাদিকদের ছবি ব্যবহার করে অপপ্রচার ও হয়রানির অভিযোগ, ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ সাংবাদিকদের ছবি ব্যবহার করে অপপ্রচার ও হয়রানির অভিযোগ, ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ বাঁচতে চায় ১০ বছরের রবিউল, পাঁচ লাখ টাকার অভাবে অনিশ্চিত চিকিৎসা
বিজ্ঞাপন:
Sonarbanglatv24news.com-এর পক্ষ থেকে আপনাকে আপনি। ‍আপনার চারপাশের বিভিন্ন সমস্যা ও প্রধানমন্ত্রীর কথা আমাদেরকে পরামর্শ দিন sonarbanglanews7@gmail.com এই ঠিকানায়। আমরাউপররীতি ফল বাছাই করে প্রকাশ।

জাফলংয়ে পর্যটন দিবসে ট্যুরিস্ট পুলিশ ও ব্যবসায়ী সমিতির র‍্যালি, পরিচ্ছন্নতা অভিযান ও ভ্রাম্যমাণ আদালত

  • প্রকাশের সময় : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি: সানোয়ার হোসাইন


বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে সিলেটের অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র জাফলংয়ে এক বর্ণাঢ্য র‍্যালি, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান এবং অবৈধ ও মেয়াদোত্তীর্ণ পণ্যের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। ট্যুরিস্ট পুলিশ ও জাফলং পর্যটন কেন্দ্র ব্যবসায়ী সমবায় সমিতির যৌথ উদ্যোগে এ সব কর্মসূচির আয়োজন করা হয়।

রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে জাফলং পর্যটন কেন্দ্র ব্যবসায়ী সমিতির সভাপতি হোসেন মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলমগীর হোসেনের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাফলং ট্যুরিস্ট পুলিশের ইনচার্জ তপন তালুকদার। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ করিম মাহমুদ লিমন।

সকালে পর্যটন দিবসের তাৎপর্য তুলে ধরে জাফলংয়ের প্রধান প্রধান সড়ক ও পর্যটন এলাকায় একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালি শেষে পর্যটকদের জন্য জাফলংয়ের পরিবেশ সুন্দর ও আকর্ষণীয় রাখতে এক পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এ সময় ব্যবসায়ী ও ট্যুরিস্ট পুলিশের সদস্যরা পর্যটন কেন্দ্রের বিভিন্ন স্পট থেকে প্লাস্টিক ও বর্জ্য অপসারণ করেন।
পরবর্তীতে পর্যটকদের স্বার্থ রক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিতকরণের লক্ষ্যে জাফলং এলাকার বিভিন্ন দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানে যৌথ অভিযান চালানো হয়। অভিযানকালে দোকানে থাকা অবৈধ ও মেয়াদোত্তীর্ণ পণ্য জব্দ করা হয় এবং ব্যবসায়ীদের এ বিষয়ে সতর্ক করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে ট্যুরিস্ট পুলিশের ইনচার্জ তপন তালুকদার বলেন, জাফলং দেশের একটি ঐতিহ্যবাহী পর্যটন কেন্দ্র। এখানে আগত পর্যটকদের নিরাপত্তা ও সেবা নিশ্চিত করতে ট্যুরিস্ট পুলিশ সবসময় বদ্ধপরিকর। পাশাপাশি পর্যটন কেন্দ্রের পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং পর্যটকেরা যাতে কোনো ধরনের ভেজাল বা মেয়াদোত্তীর্ণ পণ্য কিনে প্রতারিত না হন, সে জন্য আমাদের এই অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

সভাপতির বক্তব্যে হোসেন মিয়া জাফলংয়ের পর্যটন পরিবেশ ধরে রাখতে এবং পর্যটকদের সর্বোচ্চ সেবা দিতে সকল ব্যবসায়ীদের সততা ও নিষ্ঠার সাথে ব্যবসা পরিচালনার আহ্বান জানান।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ, ট্যুরিস্ট পুলিশের সদস্যবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০১৯ ব্রেকিং নিউজ
Theme Customized By BreakingNews