আলী আহমদ রিপন মৌলভীবাজার জেলা প্রতিনিধি:
মৌলভীবাজার জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি ও রাজনগর উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি মোসাম্মাৎ নাসরিন পারভীন আর নেই। শনিবার (২৬ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মরহুমা নাসরিন পারভীন রাজনগর উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের বাসিন্দা। তিনি পাঁচগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম মনির মিয়া-এর স্ত্রী। দীর্ঘদিন ধরে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল ও বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন।
তাঁর মৃত্যুতে রাজনগর উপজেলা বিএনপি ও জাতীয়তাবাদী মহিলা দলের নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। দলীয় রাজনীতিতে দীর্ঘদিন সক্রিয় থাকা নাসরিন পারভীন মহিলা দলের সাংগঠনিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বলে দলীয় শোকবার্তায় উল্লেখ করা হয়েছে।
মরহুমার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাজনগর উপজেলা বিএনপির সভাপতি নুরুল ইসলাম (সেলন) এবং সাধারণ সম্পাদক আব্বাস আলী।
এক শোকবার্তায় তাঁরা বলেন, মোসাম্মাৎ নাসরিন পারভীন ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল, তথা বিএনপির দীর্ঘদিনের একজন একনিষ্ঠ ও পরিশ্রমী কর্মী। দলের জন্য তিনি দীর্ঘদিন যে অবদান ও কর্মকাণ্ড রেখে গেছেন, তা স্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে দল একজন নিবেদিতপ্রাণ কর্মীকে হারিয়েছে।
শোকবার্তায় আরও বলা হয়, তাঁর মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হচ্ছে। একই সঙ্গে মহান আল্লাহ তায়ালা যেন মরহুমার পরিবার-পরিজনকে এই অপূরণীয় ক্ষতি ও শোক সহ্য করার তৌফিক দান করেন এবং মরহুমাকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করেন—এই দোয়া করা হয়েছে।
মরহুমা নাসরিন পারভীনের মৃত্যুতে তাঁর স্বজন, শুভাকাঙ্ক্ষী এবং রাজনৈতিক সহকর্মীদের মধ্যে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা অব্যাহত রয়েছে।