1. admin@sonarbanglatv24news.com : admin :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
দিরাই সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সুনামগঞ্জে রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত শান্তিগঞ্জে হ্যান্ডকাফ পরা আসামিকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ জার্মানিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা সফল দিরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত দিরাইয়ে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে ইউনিয়ন বিএনপি ও যুবদলের পূজা মণ্ডপ পরিদর্শন সুনামগঞ্জে বিজিবি”র পৃথক দুটি অভিযানে দুইলাখ ৮৯ হাজার ৫শত টাকার ভারতীয় মাদক জ*ব্দ কিশোরগঞ্জ–ভৈরব সড়কে অ/বৈ/ধ সিএনজি নিয়ন্ত্রণ নিয়ে নানা প্রশ্ন! বাড়ছে দু*র্ঘ*ট*না দিরাই সাংবাদিক ইউনিয়নের আয়োজনে প্রয়াত সাংবাদিক টিপু সুলতানের স্মরণে দোয়া ও খাবার বিতরণ শান্তিগঞ্জের উত্তর গাজীনগরে ৫ হাজার বৃক্ষরোপণ কর্মসূচি শুরু শান্তির দূতদের স্বীকৃতি দেওয়ার আহ্বান, প্রকল্প শেষ হলেও চলবে পিএফজির কার্যক্রম শান্তিগঞ্জে মা/দ/কে/র বিরুদ্ধে যুবকদের আলোচনা সভা সাংবাদিকদের ছবি ব্যবহার করে অপপ্রচার ও হয়রানির অভিযোগ, ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ আশুলিয়ায় সাংবাদিক সৌরভকে আবারও হুমকি, মামলা প্রত্যাহারে চাপ দেওয়ার অভিযোগ বিজ্ঞান লেখক ও ব্লগার প্রয়াত অনন্ত বিজয় দাশের মমতাময়ী মা পীযূষ রানী দাশ আর নেই
বিজ্ঞাপন:
Sonarbanglatv24news.com-এর পক্ষ থেকে আপনাকে আপনি। ‍আপনার চারপাশের বিভিন্ন সমস্যা ও প্রধানমন্ত্রীর কথা আমাদেরকে পরামর্শ দিন sonarbanglanews7@gmail.com এই ঠিকানায়। আমরাউপররীতি ফল বাছাই করে প্রকাশ।

দিরাইয়ে বিএনপির দুই পক্ষের পৃথক বিক্ষোভ মিছিল-সমাবেশ

  • প্রকাশের সময় : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫১ বার পড়া হয়েছে

পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে সুনামগঞ্জের দিরাইয়ে বিএনপির দুই পৃথক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে সংসদ সদস্য নাসির উদ্দিন চৌধুরীর অনুসারী বিএনপি নেতাকর্মীরা দিরাই বাজার এলাকায় বিক্ষোভ মিছিল বের করেন। মিছিল শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন দিরাই উপজেলা বিএনপির আহ্বায়ক আমির হোসেন, সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য আব্দুর রশিদ এবং দিরাই পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির তালুকদারসহ নেতাকর্মীরা।

দিরাই পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির তালুকদার বলেন, বিদেশে থেকে আওয়ামী ফ্যাসিস্টরা বাংলার মাটিকে কলুষিত করার জন্য বার বার ষড়যন্ত্র করছে। আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধ। দেশের শান্তি-শৃঙ্খলা নষ্টের যেকোনো অপচেষ্টা রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে।

অন্যদিকে দুপুর ১২টার দিকে দিরাই শহরে পৃথক বিক্ষোভ মিছিল বের করেন উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক মঈন উদ্দিন চৌধুরী মাসুক ও বিএনপির প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত অ্যাডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেলপন্থী নেতাকর্মীরা।

মিছিলে উপস্থিত ছিলেন দিরাই পৌর বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান মিজান, যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলামসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

দিরাই পৌর বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান মিজান বলেন, আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির নেতাকর্মীরা রাজপথে রয়েছে। গণতান্ত্রিক পরিবেশ ও দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

একই দিনে পৃথক দুই কর্মসূচির মধ্য দিয়ে দিরাই বিএনপির স্থানীয় রাজনীতিতে নেতৃত্ব ও সাংগঠনিক সমন্বয়ের বিষয়টি আবারও সামনে এসেছে। এখন দলীয় পর্যায়ে এ বিষয়ে কী ধরনের সমন্বয় হয়, সেটিই স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনার বিষয় হয়ে উঠেছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০১৯ ব্রেকিং নিউজ
Theme Customized By BreakingNews