1. admin@sonarbanglatv24news.com : admin :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
দিরাই সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সুনামগঞ্জে রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত শান্তিগঞ্জে হ্যান্ডকাফ পরা আসামিকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ জার্মানিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা সফল দিরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত দিরাইয়ে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে ইউনিয়ন বিএনপি ও যুবদলের পূজা মণ্ডপ পরিদর্শন সুনামগঞ্জে বিজিবি”র পৃথক দুটি অভিযানে দুইলাখ ৮৯ হাজার ৫শত টাকার ভারতীয় মাদক জ*ব্দ কিশোরগঞ্জ–ভৈরব সড়কে অ/বৈ/ধ সিএনজি নিয়ন্ত্রণ নিয়ে নানা প্রশ্ন! বাড়ছে দু*র্ঘ*ট*না দিরাই সাংবাদিক ইউনিয়নের আয়োজনে প্রয়াত সাংবাদিক টিপু সুলতানের স্মরণে দোয়া ও খাবার বিতরণ শান্তিগঞ্জের উত্তর গাজীনগরে ৫ হাজার বৃক্ষরোপণ কর্মসূচি শুরু শান্তির দূতদের স্বীকৃতি দেওয়ার আহ্বান, প্রকল্প শেষ হলেও চলবে পিএফজির কার্যক্রম শান্তিগঞ্জে মা/দ/কে/র বিরুদ্ধে যুবকদের আলোচনা সভা সাংবাদিকদের ছবি ব্যবহার করে অপপ্রচার ও হয়রানির অভিযোগ, ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ আশুলিয়ায় সাংবাদিক সৌরভকে আবারও হুমকি, মামলা প্রত্যাহারে চাপ দেওয়ার অভিযোগ বিজ্ঞান লেখক ও ব্লগার প্রয়াত অনন্ত বিজয় দাশের মমতাময়ী মা পীযূষ রানী দাশ আর নেই
বিজ্ঞাপন:
Sonarbanglatv24news.com-এর পক্ষ থেকে আপনাকে আপনি। ‍আপনার চারপাশের বিভিন্ন সমস্যা ও প্রধানমন্ত্রীর কথা আমাদেরকে পরামর্শ দিন sonarbanglanews7@gmail.com এই ঠিকানায়। আমরাউপররীতি ফল বাছাই করে প্রকাশ।

বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪১ বার পড়া হয়েছে

কুলেন্দু শেখর দাস সুনামগঞ্জ প্রতিনিধি:

বিএনপির সহযোগি সংগঠন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট সুনামগঞ্জের দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন উপলক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বাদ জুম্মা বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার আয়োজনে শহরের বিএনপির কার্যালয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

দিরাই উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক রতিকান্ত দাসের সভাপতিত্বে ও সদস্য সচিব বিষ্ণু পদ সরকারের সঞ্চালনায় দ্বি বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে রাখেন,সুনামগঞ্জ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহবায়ক ও জেলা বিএনপির সদস্য অশোক তালুকদার।

সভার শুরুতেই সম্মেলনের উদ্বোধন করেন সুনামগঞ্জ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সদস্য সচিব এড. দিপংঙ্কর বণিক সুজিত। প্রধান বক্তা হিসেবে বক্তব্যে রাখেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট সুনামগঞ্জ জেলা শাখার আহবায়ক অজিত কুমার দাস,বিশেষ বক্তা ছিলেন সদস্য সচিব রাজন তালুকদার।

সভায় বিশেষ অতিথির রাখেন দিরাই উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহবায়ক মঈনুদ্দিন চৌধুরী, দিরাই পৌর বিএনপির আহবায়ক মিজানুর রহমান,যুগ্ম আহবায়ক মোঃ আমিরুল ইসলাম,উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আবু সাঈদ চৌধুরী,স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সজীব রশিদ চৌধুরী,উপজেলা ছাত্রদলের আহবায়ক সাজু চৌধুরী,জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সিনিয়র যুগ্ম আহবায়ক শংকর কুমার দাস,জেলা পূজা উদযাপন ফ্রন্টের যুগ্ম আহবায়ক রামকৃষ্ণ তালুকদার সবুজ।

এছাড়াও বক্তব্যে রাখেন সুকেশ চন্দ্র দাস,স্থানীয় বিএনপি নেতা মলয় বিকাশ দাস,নিখিল চক্রবর্তী,হরিপদ দেবনাথ,সেতু রঞ্জন চৌধুরী,সঞ্জিত কুমার দাস,গুরুদয়াল দাস,কবীন্দ্র কুমার,অতুল ভৌমিক,সুপ্রিয় কুমার দাস, জ্যোতি মোহন দাসসহ হিন্দু কমিউনিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহবায়ক ও জেলা বিএনপির সদস্য অশোক তালুকদার বলেন আসন্ন দূর্গাপূজায় যেন কোন ফ্যাসিস্টের বড় বড় দোসরা আমাদের এই কমিটিগুলোতে প্রবেশ করতে না পারে সেই দিকে খেয়ার রাখার আহবান জানান। প্রতিটি পূজামন্ডপে সরকারের অনুদান যথাযথভাবে প্রদানের জন্য সরকার ও প্রশাসনের নিকট দাবি জানান। তিনি শুরুতেই বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের উন্নয়ন কর্মকান্ড দেখে একটি গোষ্ঠি দেশকে অস্থিতিশীল করতে নানান ষড়যন্ত্র করেই চলেছে। কিন্তু ষড়যন্ত্রকারীরা এই ধরনের ষড়যন্ত্র করে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে বাধাঁগ্রস্থ করতে পারবে না। তবে সবাইকে সর্তক থাকার পরামর্শ দেন তিনি।

পরে সম্মেলনের মাধ্যমে সর্বসম্মতিক্রমে রতিকান্ত দাসকে সভাপতি,পংকজ দাসকে সাধারন সম্পাদক ও মিঠু রায়কে সাংগঠনিক সম্পাদক করে বাংলাদেশ পূজা ফ্রন্ট দিরাই উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটির ঘোষনা করা হয়। এছাড়াও হরিপদ দেবনাথকে সভাপতি,দপলু চন্দকে সাধারন সম্পাদক ও রুবেল দেবনাথকে সাংগঠনিক সম্পাদক করে দিরাই পৌর পূজা উদযাপন ফ্রন্টের দুইবছর মেয়াদী পূর্ণাঙ্গ মিটির ঘোষণা করা হয়। এই দুটি কমিটির বাকি সদস্যওেদর নাম পরবর্তীওেত ঘোষনা করা হবে বলে জানানোা হয় ।

শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০১৯ ব্রেকিং নিউজ
Theme Customized By BreakingNews