1. admin@sonarbanglatv24news.com : admin :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
দিরাই সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সুনামগঞ্জে রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত শান্তিগঞ্জে হ্যান্ডকাফ পরা আসামিকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ জার্মানিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা সফল দিরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত দিরাইয়ে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে ইউনিয়ন বিএনপি ও যুবদলের পূজা মণ্ডপ পরিদর্শন সুনামগঞ্জে বিজিবি”র পৃথক দুটি অভিযানে দুইলাখ ৮৯ হাজার ৫শত টাকার ভারতীয় মাদক জ*ব্দ কিশোরগঞ্জ–ভৈরব সড়কে অ/বৈ/ধ সিএনজি নিয়ন্ত্রণ নিয়ে নানা প্রশ্ন! বাড়ছে দু*র্ঘ*ট*না দিরাই সাংবাদিক ইউনিয়নের আয়োজনে প্রয়াত সাংবাদিক টিপু সুলতানের স্মরণে দোয়া ও খাবার বিতরণ শান্তিগঞ্জের উত্তর গাজীনগরে ৫ হাজার বৃক্ষরোপণ কর্মসূচি শুরু শান্তির দূতদের স্বীকৃতি দেওয়ার আহ্বান, প্রকল্প শেষ হলেও চলবে পিএফজির কার্যক্রম শান্তিগঞ্জে মা/দ/কে/র বিরুদ্ধে যুবকদের আলোচনা সভা সাংবাদিকদের ছবি ব্যবহার করে অপপ্রচার ও হয়রানির অভিযোগ, ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ আশুলিয়ায় সাংবাদিক সৌরভকে আবারও হুমকি, মামলা প্রত্যাহারে চাপ দেওয়ার অভিযোগ বিজ্ঞান লেখক ও ব্লগার প্রয়াত অনন্ত বিজয় দাশের মমতাময়ী মা পীযূষ রানী দাশ আর নেই
বিজ্ঞাপন:
Sonarbanglatv24news.com-এর পক্ষ থেকে আপনাকে আপনি। ‍আপনার চারপাশের বিভিন্ন সমস্যা ও প্রধানমন্ত্রীর কথা আমাদেরকে পরামর্শ দিন sonarbanglanews7@gmail.com এই ঠিকানায়। আমরাউপররীতি ফল বাছাই করে প্রকাশ।

আশুলিয়ায় ১৩ বছরের কিশোর নিখোঁজ, সন্ধান চায় পরিবার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: মোঃ বাবুল হোসেন

ঢাকার আশুলিয়ার জিরাবো এলাকা থেকে ইমতিয়াজ আহমেদ (১৩) নামে এক কিশোর নিখোঁজ হয়েছে। গত মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেল থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে তার পরিবার। তাকে খুঁজে না পাওয়ায় পরিবারের সদস্য ও স্বজনদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।

পরিবার সূত্রে জানা যায়, ২২ সেপ্টেম্বর বিকেল আনুমানিক ৫টা ১৫ মিনিটের দিকে ইমতিয়াজ আহমেদ আশুলিয়ার জিরাবো, ইয়ারপুর এলাকার নিজ বাসা থেকে বের হয়। এরপর থেকে সে আর বাড়িতে ফিরে আসেনি। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।

নিখোঁজ ইমতিয়াজ আহমেদ জিরাবো, ইয়ারপুর, আশুলিয়া, ঢাকার বাসিন্দা এহসামুল হক ও মোছা. নাছিমা বেগমের ছেলে। তার বয়স ১৩ বছর। গায়ের রং শ্যামলা, শারীরিক গঠন মাঝারি এবং উচ্চতা আনুমানিক ৫ ফুট। নিখোঁজের সময় তার পরনে কী পোশাক ছিল, তা পরিবার নিশ্চিত করে জানাতে পারেনি।

ইমতিয়াজের সন্ধান পেতে পরিবারের পক্ষ থেকে সবার সহযোগিতা কামনা করা হয়েছে। কেউ তার সন্ধান পেলে বা কোনো তথ্য জানতে পারলে নিচের নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে পরিবার।

যোগাযোগ: ০১৭২৮-১৫৮১৪৫/০১৩০৭-০৮০২৬৬

ইমতিয়াজ আহমেদকে দ্রুত পরিবারের কাছে ফিরিয়ে দিতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছে তার পরিবার।

শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০১৯ ব্রেকিং নিউজ
Theme Customized By BreakingNews