1. admin@sonarbanglatv24news.com : admin :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
দিরাই সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সুনামগঞ্জে রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত শান্তিগঞ্জে হ্যান্ডকাফ পরা আসামিকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ জার্মানিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা সফল দিরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত দিরাইয়ে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে ইউনিয়ন বিএনপি ও যুবদলের পূজা মণ্ডপ পরিদর্শন সুনামগঞ্জে বিজিবি”র পৃথক দুটি অভিযানে দুইলাখ ৮৯ হাজার ৫শত টাকার ভারতীয় মাদক জ*ব্দ কিশোরগঞ্জ–ভৈরব সড়কে অ/বৈ/ধ সিএনজি নিয়ন্ত্রণ নিয়ে নানা প্রশ্ন! বাড়ছে দু*র্ঘ*ট*না দিরাই সাংবাদিক ইউনিয়নের আয়োজনে প্রয়াত সাংবাদিক টিপু সুলতানের স্মরণে দোয়া ও খাবার বিতরণ শান্তিগঞ্জের উত্তর গাজীনগরে ৫ হাজার বৃক্ষরোপণ কর্মসূচি শুরু শান্তির দূতদের স্বীকৃতি দেওয়ার আহ্বান, প্রকল্প শেষ হলেও চলবে পিএফজির কার্যক্রম শান্তিগঞ্জে মা/দ/কে/র বিরুদ্ধে যুবকদের আলোচনা সভা সাংবাদিকদের ছবি ব্যবহার করে অপপ্রচার ও হয়রানির অভিযোগ, ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ আশুলিয়ায় সাংবাদিক সৌরভকে আবারও হুমকি, মামলা প্রত্যাহারে চাপ দেওয়ার অভিযোগ বিজ্ঞান লেখক ও ব্লগার প্রয়াত অনন্ত বিজয় দাশের মমতাময়ী মা পীযূষ রানী দাশ আর নেই
বিজ্ঞাপন:
Sonarbanglatv24news.com-এর পক্ষ থেকে আপনাকে আপনি। ‍আপনার চারপাশের বিভিন্ন সমস্যা ও প্রধানমন্ত্রীর কথা আমাদেরকে পরামর্শ দিন sonarbanglanews7@gmail.com এই ঠিকানায়। আমরাউপররীতি ফল বাছাই করে প্রকাশ।

ক্যাম্পাসে হামলা ও অফিস ভাঙচুরের প্রতিবাদে ছাতকে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৭ বার পড়া হয়েছে

রুয়েব আহমেদ সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জে ক্যাম্পাস ও অফিস ভাঙচুর এবং দোকানপাটে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ছাতক উপজেলা শাখা। আজ ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার সন্ধ্যা ৬:৩০ ঘটিকায় গোবিন্দগঞ্জ বাজারে এই বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ গোবিন্দগঞ্জ ডিগ্রি কলেজে ছাত্রশিবিরের নবীন বরণ অনুষ্ঠান চলাকালীন শিবিরের নেতাকর্মীদের ওপর হামলা, অফিস ভাঙচুর এবং স্থানীয় কিছু দোকানপাটে ভাঙচুর চালানো হয়। এই ঘটনার তীব্র প্রতিবাদ ও জড়িতদের শাস্তির দাবিতে তাৎক্ষণিকভাবে এই বিক্ষোভ মিছিলের ডাক দেওয়া হয়।

বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে ছাতক উপজেলা ছাত্রশিবিরের সভাপতি রবিউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা ছাত্রশিবিরের সভাপতি ফারহান শাহরিয়ার ফাহিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রশিবিরের অফিস সম্পাদক আবু সুফিয়ান ত্বোহা। এছাড়াও উপজেলার বিভিন্ন পর্যায়ের স্থানীয় শিবির নেতাকর্মীরা মিছিলে অংশ নেন।

সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন,বর্তমান সময়ে छात्रদলও ছাত্রলীগের পুরোনো ও সহিংস পথেই হাঁটছে।ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার স্বার্থে ছাত্রদলকে অবিলম্বে এই সহিংস পথ থেকে ফিরে আসার আহ্বান জানান নেতৃবৃন্দ।

একই সাথে সমাবেশে উপস্থিত অতিথিরা গোবিন্দগঞ্জ ডিগ্রি কলেজে ছাত্রশিবিরের নবীন বরণ অনুষ্ঠানে হামলায় জড়িতদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান। অনতিবিলম্বে অপরাধীদের আইনের আওতায় আনা না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।

শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০১৯ ব্রেকিং নিউজ
Theme Customized By BreakingNews