1. admin@sonarbanglatv24news.com : admin :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
দিরাই সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সুনামগঞ্জে রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত শান্তিগঞ্জে হ্যান্ডকাফ পরা আসামিকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ জার্মানিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা সফল দিরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত দিরাইয়ে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে ইউনিয়ন বিএনপি ও যুবদলের পূজা মণ্ডপ পরিদর্শন সুনামগঞ্জে বিজিবি”র পৃথক দুটি অভিযানে দুইলাখ ৮৯ হাজার ৫শত টাকার ভারতীয় মাদক জ*ব্দ কিশোরগঞ্জ–ভৈরব সড়কে অ/বৈ/ধ সিএনজি নিয়ন্ত্রণ নিয়ে নানা প্রশ্ন! বাড়ছে দু*র্ঘ*ট*না দিরাই সাংবাদিক ইউনিয়নের আয়োজনে প্রয়াত সাংবাদিক টিপু সুলতানের স্মরণে দোয়া ও খাবার বিতরণ শান্তিগঞ্জের উত্তর গাজীনগরে ৫ হাজার বৃক্ষরোপণ কর্মসূচি শুরু শান্তির দূতদের স্বীকৃতি দেওয়ার আহ্বান, প্রকল্প শেষ হলেও চলবে পিএফজির কার্যক্রম শান্তিগঞ্জে মা/দ/কে/র বিরুদ্ধে যুবকদের আলোচনা সভা সাংবাদিকদের ছবি ব্যবহার করে অপপ্রচার ও হয়রানির অভিযোগ, ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ আশুলিয়ায় সাংবাদিক সৌরভকে আবারও হুমকি, মামলা প্রত্যাহারে চাপ দেওয়ার অভিযোগ বিজ্ঞান লেখক ও ব্লগার প্রয়াত অনন্ত বিজয় দাশের মমতাময়ী মা পীযূষ রানী দাশ আর নেই
বিজ্ঞাপন:
Sonarbanglatv24news.com-এর পক্ষ থেকে আপনাকে আপনি। ‍আপনার চারপাশের বিভিন্ন সমস্যা ও প্রধানমন্ত্রীর কথা আমাদেরকে পরামর্শ দিন sonarbanglanews7@gmail.com এই ঠিকানায়। আমরাউপররীতি ফল বাছাই করে প্রকাশ।

অর্থ সংকটে বন্ধ সেন্ট ফিলিপস শিশু শিক্ষাকেন্দ্র শিক্ষাবঞ্চিত হওয়ার শঙ্কায় শিশুরা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

জেলা স্টাফ রিপোর্টার, পাবনা: মাফরুদুর রহমান মুরাদ

পাবনার ঈশ্বরদীতে অর্থের অভাবে একটি আদিবাসী পল্লীর একমাত্র শিশু শিক্ষাকেন্দ্র বন্ধ হয়ে যাওয়ায় স্থানীয় শিশুদের শিক্ষাজীবন চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছে। উপজেলার মারমী আদিবাসী পল্লীতে অবস্থিত সেন্ট ফিলিপস শিশু শিক্ষাকেন্দ্রটি অর্থ সংকটের কারণে শিক্ষা কার্যক্রম পুরোপুরি বন্ধ করে দিয়েছে।

স্থানীয়দের অভিযোগ, নিজ পল্লীতে শিক্ষাকেন্দ্রটি চালু থাকায় শিশুরা সহজেই সেখানে গিয়ে প্রাথমিক শিক্ষা গ্রহণ করতে পারত। কিন্তু শিক্ষাকেন্দ্রটি বন্ধ হয়ে যাওয়ার পর এখন তাদের প্রায় এক থেকে দেড় কিলোমিটার পথ হেঁটে পাশের গ্রামের বিদ্যালয়ে যেতে হচ্ছে।

দূরের বিদ্যালয়ে যাতায়াতের কষ্ট এবং পরিবারের আর্থিক অনটনের কারণে অনেক শিশু নিয়মিত বিদ্যালয়ে যেতে পারছে না। এতে তাদের মধ্যে পড়াশোনার প্রতি আগ্রহ কমে যাওয়ার পাশাপাশি শিক্ষাজীবন থেকে ঝরে পড়ার আশঙ্কাও তৈরি হয়েছে।

স্থানীয়রা জানান, পরিবারের চরম আর্থিক সংকটের কারণে অনেক অভিভাবক সন্তানদের বিদ্যালয়ে না পাঠিয়ে নিজেদের সঙ্গে মাঠের কৃষিকাজে নিয়ে যাচ্ছেন। ফলে এসব শিশু একদিকে যেমন শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে, অন্যদিকে অল্প বয়সেই শ্রমে যুক্ত হওয়ার ঝুঁকিতে পড়ছে।

স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, শিক্ষাকেন্দ্রটি পুনরায় চালুর বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা শিক্ষা কর্মকর্তার সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হয়েছে। তবে এখন পর্যন্ত কার্যকর কোনো উদ্যোগ বা সহযোগিতার আশ্বাস পাওয়া যায়নি বলে তাঁদের দাবি।

স্থানীয়দের মতে, অনগ্রসর এই জনগোষ্ঠীর শিশুদের শিক্ষার সুযোগ নিশ্চিত করতে দ্রুত শিক্ষাকেন্দ্রটি পুনরায় চালু করা প্রয়োজন। এ জন্য সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি সংস্থা (এনজিও) ও সমাজের সামর্থ্যবান ব্যক্তিদের পৃষ্ঠপোষকতা প্রয়োজন বলে মনে করছেন তাঁরা।

শিক্ষাকেন্দ্রটি দ্রুত চালু করা না হলে মারমী আদিবাসী পল্লীর অনেক শিশুই প্রাথমিক শিক্ষা থেকে ঝরে পড়তে পারে এমন আশঙ্কা করছেন স্থানীয় অভিভাবক ও জনপ্রতিনিধিরা।

শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০১৯ ব্রেকিং নিউজ
Theme Customized By BreakingNews