জামাল হোসাইন জগন্নাথপুর প্রতিনিধি
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের ঐতিহ্যবাহী নয়াবন্দর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজে জাঁকজমকপূর্ণ আয়োজনে একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠান-২০২৬-২৭ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের এডহক কমিটির সভাপতি অ্যাডভোকেট আবু ইয়ামিন চৌধুরী। সভাপতির বক্তব্যে তিনি নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন এবং শিক্ষাজীবনে নিয়ম-শৃঙ্খলা, নৈতিকতা ও অধ্যবসায়ের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের বাংলা বিষয়ের প্রভাষক প্রাণেশ চন্দ্র দাস। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী মো. আব্দুল মালেক।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আশারকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, বিদ্যালয়ের সাবেক সভাপতি, বিশিষ্ট সমাজসেবক, কবি ও গবেষক দ্বীনুল ইসলাম বাবুল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিদ্যালয়ের সাবেক ছাত্র ও যুক্তরাজ্যপ্রবাসী শিক্ষাবিদ আনোয়ারুল হক চৌধুরী, আশারকান্দি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য সৈয়দ ইসাক আলী, বিশিষ্ট রাজনীতিবিদ ও শিক্ষাবিদ এবং প্রাক্তন ছাত্র হাজী সোহেল আহমেদ খান টুনু, বিশিষ্ট রাজনীতিবিদ ও শিক্ষানুরাগী গোলাম কিবরিয়া চৌধুরী পারভেজ।
এছাড়াও বক্তব্য দেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অসীম কুমার টিক, যুক্তিবিদ্যা বিষয়ের প্রভাষক মো. রকিবুল হোসেন, পৌরনীতি বিষয়ের প্রভাষক মো. নুরুজ্জামান শামীম, ইতিহাস বিষয়ের প্রভাষক নিহামত আলী, আইসিটি বিষয়ের প্রভাষক সুস্মা রানী দুর্বা এবং হিসাববিজ্ঞান বিষয়ের প্রভাষক ইসলাম মির্জা।
এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক সিতু মিয়া, ইরাজ খান, কমলা মিয়া, মামুন, আলমগীর আহমেদ, সাংবাদিক জামাল হোসেন, রাজুল ইসলাম রাজ, সালাউদ্দিন রিপনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক ও শিক্ষার্থীরা।
নবীনদের শুভেচ্ছা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য দেন একাদশ শ্রেণির শ্রাবন্তী রানী দাস এবং দ্বাদশ শ্রেণির সামিয়া জারদিন আধি ও মো. আরমানুর রশিদ তামিম।
বক্তব্য পর্ব শেষে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা কবিতা আবৃত্তি ও সংগীত পরিবেশন করেন। তাদের পরিবেশনায় অনুষ্ঠানস্থলে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
সবশেষে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এ সময় শিক্ষকরা নবীনদের স্বাগত জানান এবং তাদের সুন্দর ও সফল শিক্ষাজীবনের প্রত্যাশা ব্যক্ত করেন।