তারেক রহমান সাইবার ফোরাম (TRCF) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৭ মেয়াদের ২১ সদস্যবিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
সম্প্রতি সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মো. লুৎফুল হাই ভূঁইয়া ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাইফুল ইসলাম মোল্লা স্বাক্ষরিত অনুমোদনের মাধ্যমে কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে খালেদ জাহান চৌধুরীকে আহ্বায়ক এবং মো. আলী আব্বাসকে সদস্য সচিব করা হয়েছে। সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন ইকবাল আহমেদ। যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন রাসেল আহমেদ চৌধুরী, আবেদ আহমেদ আসিক, মো. আলী হোসেন তালুকদার ও জাহাঙ্গীর আহমেদ।
কমিটির সদস্যরা হলেন শামায়ুন আহমেদ চৌধুরী, অপু আহমেদ চৌধুরী, রূপালী আক্তার, আল আমিন, মো. হাবিবুর রহমান, মো. শাহাবউদ্দিন, মো. জাকির আহমেদ, সেবুল আহমেদ, নাজিম আহমেদ, মাহি চৌধুরী জাহাঙ্গীর, সোহেল আহমেদ, আবদুল্লাহ আহমেদ চৌধুরী, কবির মিয়া ও শামীম আহমেদ।
কেন্দ্রীয় নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নবগঠিত কমিটি সিলেটের সাইবার জগতে অপপ্রচার প্রতিরোধ এবং প্রযুক্তি, মেধা ও গবেষণানির্ভর তরুণ নেতৃত্ব বিকাশে ভূমিকা রাখবে।
নতুন কমিটি অনুমোদন দেওয়ায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন নবগঠিত কমিটির নেতারা। একই সঙ্গে সংগঠনের কার্যক্রমকে আরও শক্তিশালী করতে সবার সহযোগিতা কামনা করেন তারা।