1. admin@sonarbanglatv24news.com : admin :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
দিরাই সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সুনামগঞ্জে রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত শান্তিগঞ্জে হ্যান্ডকাফ পরা আসামিকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ জার্মানিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা সফল দিরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত দিরাইয়ে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে ইউনিয়ন বিএনপি ও যুবদলের পূজা মণ্ডপ পরিদর্শন সুনামগঞ্জে বিজিবি”র পৃথক দুটি অভিযানে দুইলাখ ৮৯ হাজার ৫শত টাকার ভারতীয় মাদক জ*ব্দ কিশোরগঞ্জ–ভৈরব সড়কে অ/বৈ/ধ সিএনজি নিয়ন্ত্রণ নিয়ে নানা প্রশ্ন! বাড়ছে দু*র্ঘ*ট*না দিরাই সাংবাদিক ইউনিয়নের আয়োজনে প্রয়াত সাংবাদিক টিপু সুলতানের স্মরণে দোয়া ও খাবার বিতরণ শান্তিগঞ্জের উত্তর গাজীনগরে ৫ হাজার বৃক্ষরোপণ কর্মসূচি শুরু শান্তির দূতদের স্বীকৃতি দেওয়ার আহ্বান, প্রকল্প শেষ হলেও চলবে পিএফজির কার্যক্রম শান্তিগঞ্জে মা/দ/কে/র বিরুদ্ধে যুবকদের আলোচনা সভা সাংবাদিকদের ছবি ব্যবহার করে অপপ্রচার ও হয়রানির অভিযোগ, ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ আশুলিয়ায় সাংবাদিক সৌরভকে আবারও হুমকি, মামলা প্রত্যাহারে চাপ দেওয়ার অভিযোগ বিজ্ঞান লেখক ও ব্লগার প্রয়াত অনন্ত বিজয় দাশের মমতাময়ী মা পীযূষ রানী দাশ আর নেই
বিজ্ঞাপন:
Sonarbanglatv24news.com-এর পক্ষ থেকে আপনাকে আপনি। ‍আপনার চারপাশের বিভিন্ন সমস্যা ও প্রধানমন্ত্রীর কথা আমাদেরকে পরামর্শ দিন sonarbanglanews7@gmail.com এই ঠিকানায়। আমরাউপররীতি ফল বাছাই করে প্রকাশ।

‎নজরুল বর্ষে রাজনগরে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরন।

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

‎আলী আহমদ রিপন ‎মৌলভীবাজার জেলা প্রতিনিধি:
‎
‎জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে নজরুল বর্ষ উপলক্ষে উপজেলা পর্যায়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ এর পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) মৌলভীবাজারের রাজনগর উপজেলার এম. সাইফুর রহমান অডিটোরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
‎
‎সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আয়োজনে এবং রাজনগর উপজেলা প্রশাসন ও রাজনগর উপজেলা শিল্পকলা একাডেমির সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানটির আয়োজন করা হয়।
‎
‎অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিপুল সিকদার, রাজনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরী, রাজনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্বাস আলী, সহ-সভাপতি আশরাফুজ্জামান খান, প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক রূপক চন্দ্র দেবসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
‎
‎এছাড়া উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
‎
‎অনুষ্ঠানের একপর্যায়ে উপজেলা পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে সনদ ও পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার ও সনদ হাতে পেয়ে কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে দেখা যায় আনন্দ-উচ্ছ্বাস। প্রতিযোগিতায় অংশগ্রহণের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করতে পেরে উচ্ছ্বসিত ছিল তারা।
‎
‎অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে গান পরিবেশন করেন বাংলাদেশ বেতার, সিলেটের সুনামধন্য শিল্পী এস ডি শান্ত। তাঁর পরিবেশনার একপর্যায়ে উপস্থিত দর্শক-শ্রোতা ও শিল্পীর অনুরোধে মঞ্চে গান পরিবেশনে অংশ নেন রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল সিকদার।
‎
‎হঠাৎ ইউএনওকে গান পরিবেশন করতে দেখে অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও অতিথিদের মধ্যে তৈরি হয় বাড়তি উৎসাহ। তাঁর গান পরিবেশনের সময় উপস্থিত দর্শক-শ্রোতারা করতালির মাধ্যমে তাঁকে উৎসাহিত করেন। গান শেষে উপস্থিতদের মধ্যেও দেখা যায় আনন্দ-উচ্ছ্বাস।
‎
‎অনুষ্ঠান শেষে নিজের গান পরিবেশনের প্রসঙ্গে ইউএনও বিপুল সিকদার বলেন, ‎আজকের এই অনুষ্ঠানে আমি গান গাইব এটা আসলে কল্পনাই করিনি। আমি মোটেই প্রস্তুত ছিলাম না। কিন্তু উপস্থিত দর্শক-শ্রোতা এবং শিল্পী এস ডি শান্তের অনুরোধে শেষ পর্যন্ত গান গাইলাম।
‎
‎তিনি আরও বলেন,জানি না কেমন হয়েছে। তবে গানচর্চা শরীর ও মনের জন্য অনেকটা উপকারী।
‎
‎এদিকে শিক্ষার্থীদের এমন প্রাণবন্ত অংশগ্রহণ ও সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করে। বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও সাংস্কৃতিক বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিয়মিত সাংস্কৃতিক চর্চার মাধ্যমে নতুন প্রজন্মের মধ্যে দেশীয় সংস্কৃতি ও মূল্যবোধের চর্চা আরও বিস্তৃত হবে।
‎
‎নজরুলের সাহিত্য, সংগীত ও সৃষ্টিশীলতার সঙ্গে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করার প্রত্যয়ে আয়োজিত অনুষ্ঠানটি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও অতিথিদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে শেষ হয়।
‎
‎

শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০১৯ ব্রেকিং নিউজ
Theme Customized By BreakingNews