1. admin@sonarbanglatv24news.com : admin :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
দিরাই সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সুনামগঞ্জে রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত শান্তিগঞ্জে হ্যান্ডকাফ পরা আসামিকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ জার্মানিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা সফল দিরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত দিরাইয়ে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভা অনুষ্ঠিত সুনামগঞ্জে আন্তর্জাতিক কৃষ্ণ অনুরাগী জাগ্রত যুব সংঘের উদ্যোগে শতাধিক অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণ দিরাইয়ে সাংবাদিক টিপু সুলতানের ১০তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে ইউনিয়ন বিএনপি ও যুবদলের পূজা মণ্ডপ পরিদর্শন সুনামগঞ্জে বিজিবি”র পৃথক দুটি অভিযানে দুইলাখ ৮৯ হাজার ৫শত টাকার ভারতীয় মাদক জ*ব্দ কিশোরগঞ্জ–ভৈরব সড়কে অ/বৈ/ধ সিএনজি নিয়ন্ত্রণ নিয়ে নানা প্রশ্ন! বাড়ছে দু*র্ঘ*ট*না দিরাই সাংবাদিক ইউনিয়নের আয়োজনে প্রয়াত সাংবাদিক টিপু সুলতানের স্মরণে দোয়া ও খাবার বিতরণ শান্তিগঞ্জের উত্তর গাজীনগরে ৫ হাজার বৃক্ষরোপণ কর্মসূচি শুরু শান্তির দূতদের স্বীকৃতি দেওয়ার আহ্বান, প্রকল্প শেষ হলেও চলবে পিএফজির কার্যক্রম শান্তিগঞ্জে মা/দ/কে/র বিরুদ্ধে যুবকদের আলোচনা সভা সাংবাদিকদের ছবি ব্যবহার করে অপপ্রচার ও হয়রানির অভিযোগ, ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ
বিজ্ঞাপন:
Sonarbanglatv24news.com-এর পক্ষ থেকে আপনাকে আপনি। ‍আপনার চারপাশের বিভিন্ন সমস্যা ও প্রধানমন্ত্রীর কথা আমাদেরকে পরামর্শ দিন sonarbanglanews7@gmail.com এই ঠিকানায়। আমরাউপররীতি ফল বাছাই করে প্রকাশ।

জগন্নাথপুরে সিলেট মহানগর যুবদল নেতার বাড়িতে চুরি, ৩ লক্ষাধিক টাকার মালামাল লুট

  • প্রকাশের সময় : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪১ বার পড়া হয়েছে

জামাল হোসাইন জগন্নাথপুর প্রতিনিধি:

সুনামগঞ্জের জগন্নাথপুরে সিলেট মহানগর যুবদল নেতা রাজ আহমেদ জালালের গ্রামের বাড়িতে দিনের বেলায় চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় নগদ টাকা,স্বর্ণালংকার ও মোবাইল ফোনসহ প্রায় ৩ লাখ ২৫ হাজার টাকার মালামাল চুরি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ১টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ২০ মিনিটের মধ্যে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের গন্ধর্বপুর কলেজ রোড এলাকার বসতবাড়িতে এ ঘটনা ঘটে বলে থানায় দায়ের করা লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, ঘটনার সময় রাজ আহমেদ জালাল পরিবারের সদস্যদের নিয়ে পাশের একটি বাড়িতে বেড়াতে যান। এ সুযোগে চোরেরা বসতঘরের পেছনের বাথরুমের ভেন্টিলেটর ভেঙে ঘরে প্রবেশ করে। পরে ঘর থেকে নগদ ৫০ হাজার টাকা, এক ভরি স্বর্ণালংকার, যার আনুমানিক মূল্য ২ লাখ ৪৫ হাজার টাকা, এবং একটি মোবাইল ফোন নিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় স্থানীয় তিনজনকে অভিযুক্ত করে জগন্নাথপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন রাজ আহমেদ জালাল। এর আগে গত ২০ সেপ্টেম্বর একই বাড়ি থেকে একটি মোবাইল ফোন হারানোর ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
রাজ আহমেদ জালাল বলেন,আমি একজন আইনের প্রতি শ্রদ্ধাশীল ব্যক্তি। আমি এই চুরির সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।

জগন্নাথপুর থানা পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
এদিকে সিলেট মহানগর যুবদল নেতার বাড়িতে চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তবে অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা তদন্তের মাধ্যমে যাচাই সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০১৯ ব্রেকিং নিউজ
Theme Customized By BreakingNews