1. admin@sonarbanglatv24news.com : admin :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
দিরাই সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সুনামগঞ্জে রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত শান্তিগঞ্জে হ্যান্ডকাফ পরা আসামিকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ জার্মানিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা সফল দিরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত দিরাইয়ে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভা অনুষ্ঠিত সুনামগঞ্জে আন্তর্জাতিক কৃষ্ণ অনুরাগী জাগ্রত যুব সংঘের উদ্যোগে শতাধিক অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণ দিরাইয়ে সাংবাদিক টিপু সুলতানের ১০তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে ইউনিয়ন বিএনপি ও যুবদলের পূজা মণ্ডপ পরিদর্শন সুনামগঞ্জে বিজিবি”র পৃথক দুটি অভিযানে দুইলাখ ৮৯ হাজার ৫শত টাকার ভারতীয় মাদক জ*ব্দ কিশোরগঞ্জ–ভৈরব সড়কে অ/বৈ/ধ সিএনজি নিয়ন্ত্রণ নিয়ে নানা প্রশ্ন! বাড়ছে দু*র্ঘ*ট*না দিরাই সাংবাদিক ইউনিয়নের আয়োজনে প্রয়াত সাংবাদিক টিপু সুলতানের স্মরণে দোয়া ও খাবার বিতরণ শান্তিগঞ্জের উত্তর গাজীনগরে ৫ হাজার বৃক্ষরোপণ কর্মসূচি শুরু শান্তির দূতদের স্বীকৃতি দেওয়ার আহ্বান, প্রকল্প শেষ হলেও চলবে পিএফজির কার্যক্রম শান্তিগঞ্জে মা/দ/কে/র বিরুদ্ধে যুবকদের আলোচনা সভা সাংবাদিকদের ছবি ব্যবহার করে অপপ্রচার ও হয়রানির অভিযোগ, ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ
বিজ্ঞাপন:
Sonarbanglatv24news.com-এর পক্ষ থেকে আপনাকে আপনি। ‍আপনার চারপাশের বিভিন্ন সমস্যা ও প্রধানমন্ত্রীর কথা আমাদেরকে পরামর্শ দিন sonarbanglanews7@gmail.com এই ঠিকানায়। আমরাউপররীতি ফল বাছাই করে প্রকাশ।

মাঠের রানী হওয়ার গল্প শোনালেন মাল্টা ভাবি

  • প্রকাশের সময় : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে

জেলা স্টাফ রিপোর্টার পাবনা মাফরুদুর রহমান মুরাদ।

পাবনার চাটমোহর উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের হোগলবাড়িয়া গ্রামের নারী উদ্যোক্তা শারমিন খাতুন, যিনি বর্তমানে এলাকায় মাল্টা ভাবি নামে পরিচিত,নিজের অদম্য ইচ্ছা ও শ্রমে লিজ নেওয়া জমিতে মাল্টা চাষ করে সফলতার গল্প রচনা করেছেন। একসময় নিজের পা ফেলার মতো নিজস্ব জায়গা না থাকলেও আজ তিনি হয়ে উঠেছেন মাঠের রানী।

যে জমিতে সাধারণ ফসল চাষ করে লাভ করা ছিল এক দুঃস্বপ্ন, সেখানে শারমিন খাতুন লিজের জমিতে মাল্টা চাষের বড় ঝুঁকি নেন। শুরুর দিকে আশেপাশের অনেকেই তাকে নিয়ে অনেক কটাক্ষ করেছিলেন, কিন্তু তিনি দমে যাননি। গত বছর মাল্টা বাগান থেকে ভালো লাভ করার পর,এবার তিনি প্রায় ৪ লাখ টাকা লাভের আশা করছেন।

তিনি প্রধানত ভিয়েতনামী জাতের মাল্টা চাষ করেন, যা বছরের অধিকাংশ সময় ফলন দেয় এবং যার মিষ্টতা ও রস বেশি হওয়ায় বাজারে ভালো দাম পাওয়া যায়, বাজারে টিকে প্রতিযোগিতায় টিকে থাকতে নতুন করে আরও ১ বিঘা জমিতে তিনি অস্ট্রেলিয়ান হলুদ জাতের মাল্টার চারা লাগিয়েছেন।

শারমিন খাতুনের এই বাণিজ্যিক সাফল্যে উপজেলা কৃষি বিভাগ নিয়মিত পরামর্শ ও আনুষ্ঠানিকভাবে প্রশিক্ষণের ব্যবস্থা করে পাশে দাঁড়িয়েছে. চাটমোহর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কুন্তলা ঘোষের মতে, শারমিনের এই সাহসী উদ্যোগ এলাকার কৃষি অর্থনীতিতে নতুন প্রাণ সঞ্চার করেছে।

উপজেলা ফল মেলায় তার বাগানের মাল্টা প্রদর্শিত হওয়ার পর এলাকার অনেক সাধারণ কৃষক ও তরুণরা চাকরি পেছনে না ছুটে এই ধরণের উদ্যোক্তা হওয়ার জন্য অনুপ্রাণিত হচ্ছেন।

শারমিন খাতুন জানান, বাজারে যখন তার উৎপাদিত ফলের ভালো দাম ও কদর পাওয়া যায়, তখন তার সব ক্লান্তি মুছে যায় এবং এলাকার মানুষ যখন তাকে ভালোবেসে মাল্টা ভাবি বলে ডাকে, তখন তার দারুণ অনুভূতি হয়।

শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০১৯ ব্রেকিং নিউজ
Theme Customized By BreakingNews